Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

ইসরায়েলের সম্ভাব্য হামলার জবাবে ইরান যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা আঘাত হানতে পারে-এমন আসন্ন হুমকির আশঙ্কা থেকেই তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি স্পষ্ট করেছেন, এই অভিযানের লক্ষ্য ইরানে সরকার পরিবর্তন নয় এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রকে হামলায় বাধ্য করেনি। সোমবার (২ মার্চ) ওয়াশিংটনের ক্যাপিটল হিলে কংগ্রেসের শীর্ষ নেতাদের-‘গ্যাং অব এইট’-ব্রিফ করার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুবিও। তিনি বলেন, “একেবারেই একটি আসন্ন হুমকি ছিল। আমরা জানতাম, ইরান যদি আক্রান্ত হয় তাহলে তারা সঙ্গে সঙ্গে আমাদের ওপর আঘাত হানবে। আমরা বসে থেকে সেই আঘাত সহ্য করার অপেক্ষা করতে চাইনি।” রুবিও জানান, যুক্তরাষ্ট্রের কাছে এমন গোয়েন্দা তথ্য…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসার কথা থাকা একটি ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী একটি এবং ঢাকামুখী একটি ফ্লাইট বাতিল হয়েছে। একইভাবে এয়ার আরাবিয়া-এর মধ্যপ্রাচ্যগামী দুটি ও ঢাকামুখী দুটি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। তবে সব ফ্লাইট বন্ধ হয়নি। মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটটি সকাল ৮টা ৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে।…

Read More

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান অস্থিরতার জেরে তেল পরিবহনের খরচ সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল পরিবহনের জন্য একটি সুপারট্যাংকারের ভাড়া চার লাখ ডলার ছাড়িয়েছে, যা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ইরানে হামলার আগের তুলনায় এ ভাড়া প্রায় দ্বিগুণ। দুই মিলিয়ন বা ২০ লাখ ব্যারেল পর্যন্ত অপরিশোধিত তেল বহনক্ষম জাহাজগুলোকে এই রেকর্ড পরিমাণ ভাড়া গুনতে হচ্ছে বলে জানানো হয়েছে। এদিকে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যেই বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের দক্ষিণে অবস্থিত এই কৌশলগত জলপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ…

Read More

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করা হয়েছে। আগামী ১০ মার্চ সদর উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তার। মঙ্গলবার (৩ মার্চ) জেলা প্রশাসন এ সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর ১০ মার্চের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করা হলে তা জানানো হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সাংবিধানিক বিধান অনুযায়ী শপথ গ্রহণের আগে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। পরে শূন্য ঘোষিত এ আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের…

Read More

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নতুন চেয়ারম্যান হিসেবে প্রাক্তন সিনিয়র সচিব ড. মো: ফরিদুল ইসলামকে নিয়োগ দেওয়ার আভাস পাওয়া গেছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে দেশের পুঁজিবাজারে নতুন নেতৃত্ব আসছে, যা বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হতে পারে। গত দেড় বছরে সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর নেতৃত্ব নিয়ে সমালোচনা ও বাজারে মন্দাভাব ছিল বলে অভিযোগ উঠে। বিনিয়োগকারীদের আন্দোলন ও বাজার সংস্কারের দাবি অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নতুন চেয়ারম্যানের অধীনে বাজার সংস্কার ও স্বচ্ছতা…

Read More

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার (২ মার্চ) জারি করা বিজ্ঞপ্তিতে প্রবাসীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ও সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশিরা যেন শান্ত থাকেন এবং গুজব এড়িয়ে চলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবি বা ভিডিও আপলোড, সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। সৌদি আরবের স্থানীয় আইন মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে ফ্লাইটের সময়সূচি নিশ্চিত করার পর বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের অবস্থা জেনে নেওয়ার জন্য…

Read More

বৈশ্বিক বাজারে বাংলাদেশের রপ্তানি আয় ফেব্রুয়ারি মাসে উল্লেখযোগ্যভাবে কমেছে। গত মাসে রপ্তানি ১২ দশমিক ০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪১ বিলিয়ন ডলারে। আগের বছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ৩ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। সোমবার (২ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। চলতি অর্থবছরের (২০২৫-২৬) জুলাই-ফেব্রুয়ারি সময়ে দেশের মোট রপ্তানি আয় ৩ দশমিক ১৩ শতাংশ কমে ৩১ দশমিক ৯০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৩২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। পোশাক খাতে ধাক্কা দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকেও পতন লক্ষ্য করা গেছে। ফেব্রুয়ারিতে এ খাতের আয় ১৩ দশমিক ২১…

Read More

ঢাকা, ২ মার্চ ২০২৬: আন্তর্জাতিক লেনদেন সেবার মান আরও উন্নত করতে নতুন সুইফট পরিকাঠামো গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছে সিটি ব্যাংক পিএলসি। এর ফলে ব্যক্তি গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিক অর্থ প্রেরণ ও গ্রহণ প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য। ব্যাংকটি জানায়, বিশ্বব্যাপী ৪০টিরও বেশি ব্যাংকের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গ্রাহকদের পূর্ণ অর্থ প্রাপ্তির নিশ্চয়তা, গোপন চার্জবিহীন লেনদেন এবং সর্বোচ্চ গতির প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। SWIFT কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর প্রবর্তিত এ কাঠামো ২০২৬ সালের মধ্যে পুরোপুরি বাস্তবায়িত হবে। সিটি ব্যাংক ইতোমধ্যে আন্তর্জাতিক লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পর্যবেক্ষণযোগ্যতা নিশ্চিত করতে উন্নত ট্র্যাকিং সুবিধা চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক-এর নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান ব্যাংকিং খাতে চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, কোনো ধরনের রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়া হবে। রোববার (১ মার্চ) ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক এবং ১৯টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এবিবির চেয়ারম্যান মাসরুর আরেফিন জানান, সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ চলমান সংস্কার কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে। নতুন গভর্নর রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি উঠেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সোমবার (২ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশাপাশি ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়, হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর গত শনিবার ইরানের ওপর যৌথ হামলা চালায়…

Read More