Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি জাতীয় সংসদে উপস্থাপনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবি জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রুমিন ফারহানা বলেন, নির্বাচনের আগে স্বাক্ষরিত এ চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু ধারা রয়েছে বলে তখন আপত্তি উঠেছিল। তিনি দাবি করেন, সরকার চাইলে ৬০ দিনের মধ্যে চুক্তিটি বাতিল করার সুযোগ রয়েছে। তিনি জানান, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠকে দুই দেশের আমদানি-রপ্তানির ভারসাম্যহীনতা, কৃষি ও জ্বালানি পণ্য আমদানি, ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণে নীতিগত সংস্কারের বিষয়গুলো আলোচনা হয়েছে। রুমিন ফারহানা বলেন, বাংলাদেশ…
দেশের মানুষের অধিকাংশ সুযোগ-সুবিধা রাজধানীকেন্দ্রিক হয়ে গড়ে উঠেছে বলেই সারাদেশ থেকে মানুষ ঢাকামুখী হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন- চাকরি, চিকিৎসা ও শিক্ষাসহ জীবনের প্রায় সব মৌলিক সুবিধাই দীর্ঘদিন ধরে ঢাকাকেন্দ্রিকভাবে গড়ে উঠেছে। ফলে স্বাভাবিকভাবেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ রাজধানীতে আসতে বাধ্য হচ্ছে। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এদিন বেলা ১১টায় সংসদের অধিবেশন শুরু হয়। তিনি আরও বলেন, দেশের সব অঞ্চলে সমানভাবে এসব সুযোগ-সুবিধা গড়ে তোলা সম্ভব হয়নি। এ কারণে কর্মসংস্থান, সন্তানের শিক্ষা কিংবা পরিবারের চিকিৎসার প্রয়োজনেই মানুষ ঢাকামুখী হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, এ পরিস্থিতি পরিবর্তনে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। নিহতরা হলেন- ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের মেয়ে সাদিয়া (৮), একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে নুরন্নবী (২৮) ও শিলখুড়ি ইউনিয়নের সাইফুর রহমানের ছেলে মাইক্রোবাস চালক লিমন মিয়া (২৮)। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ব্যাপারীরহাট এলাকার বাঁশেরতলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুরের একটি বেসরকারি ক্লিনিক থেকে চিকিৎসা শেষে মাইক্রোবাসযোগে বাড়ি ফিরছিলেন ভুরুঙ্গামারীর একই এলাকার কয়েকজন বাসিন্দা। পথিমধ্যে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের বাঁশেরতল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি…
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপে ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বিভাগে এই নিয়োগ দেওয়া হবে। মোট ২ জনকে এ পদে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের এমবিএ অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩৫ থেকে ৪৫ বছর। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। পদটি ফুল-টাইম এবং কর্মস্থল ঢাকায়। বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহীরা অনলাইনে https://bdjobs.com/h/details/1482171?ln=1 এ প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৭ মে ২০২৬।bdjobs.com ম্যাংগোটিভি /আরএইচ
মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেয় এবং চলমান যুদ্ধের অবসান ঘটায়, তবে হরমুজ প্রণালির ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করবে ইরান। একইসঙ্গে দেশটি তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার কথাও জানিয়েছে। স্থানীয় সময় সোমবার (২৭ এপ্রিল) যুদ্ধে মধ্যস্থতার সঙ্গে যুক্ত দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে এই প্রস্তাব পৌঁছানো হয়েছে। তাদের দাবি, ইসলামাবাদ-ভিত্তিক মধ্যস্থতার মাধ্যমে সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের মধ্যে পরোক্ষ যোগাযোগ চলছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব গ্রহণ করবেন বলে মনে হচ্ছে না। পাকিস্তানের মাধ্যমে আমেরিকানদের কাছে পৌঁছানো এই প্রস্তাবে সেই মতবিরোধগুলো অমীমাংসিতই থেকে যাচ্ছে,…
দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিকে মঙ্গলবার (২৮ এপ্রিল) দেওয়া ৪৮ ঘণ্টার…
জাতীয় সংসদে শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসেবে নিজের পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমান। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের করা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে জাতীয় সংসদে ফজলুর রহমানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি এ প্রতিবাদ জানান। জামায়াত আমির বলেন, শ্রদ্ধা রেখেই বলতে চাই মাননীয় সংসদ সদস্য বয়সে আমার বড়, তিনি মুক্তিযুদ্ধে তার অবদান সবকিছুই বলেছেন। কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের ওপরে হাতুড়ি পেটানোর অধিকার কাউকে দেওয়া হয়নি। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন। ‘তিনি (ফজলুর রহমান) বলেছেন যে, আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য।…
‘সরকে চুনর তেরি’ গান ঘিরে তৈরি বিতর্কের জেরে অবশেষে মহিলা কমিশনের সামনে হাজির হয়ে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। প্রায় এক মাস ধরে চলা সমালোচনার পর তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন। কমিশনের সামনে দেওয়া বক্তব্যে তিনি জানান, তার উদ্দেশ্য কখনোই সমাজে নেতিবাচক প্রভাব ফেলা ছিল না। একই সঙ্গে একটি সামাজিক উদ্যোগের ঘোষণা দিয়ে ৫০ জন আদিবাসী কন্যাশিশুর সম্পূর্ণ শিক্ষার দায়িত্ব নেওয়ার কথা জানান তিনি। এদিন শুনানিতে উপস্থিত ছিলেন না অভিনেত্রী নোরা ফাতেহী। বিদেশে অবস্থানের কারণে তিনি আগেই সময় চেয়ে আবেদন করেছেন বলে জানা গেছে। কমিশন সূত্রে বলা হয়েছে, তার জন্য নতুন…
পবিত্র ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা ১১ দিনের দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, মাত্র দুই দিনের নৈমিত্তিক ছুটি নিলেই সাপ্তাহিক ও ঈদের ছুটি মিলিয়ে এই দীর্ঘ অবকাশ পাওয়া সম্ভব হবে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে আগের ও পরের সাপ্তাহিক এবং ঐচ্ছিক ছুটি যুক্ত হলে তৈরি হচ্ছে দীর্ঘ ছুটির সুযোগ। ছুটির হিসাব অনুযায়ী, মে মাসের ২২ ও ২৩ তারিখ সাপ্তাহিক ছুটি হিসেবে থাকবে। এরপর ২৪ ও ২৫ মে নৈমিত্তিক ছুটি নিলে ২২ মে থেকেই ছুটি শুরু করা সম্ভব হবে। এরপর ২৬…
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন সক্ষমতা বাড়াতে ১৭৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। গত রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২৫২তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। একই সঙ্গে কারখানার জন্য নতুন জমি কেনার বিষয়েও অনুমোদন দিয়েছে বোর্ড। মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি সূত্রে আরও জানা যায়, বর্তমান কারখানায় ‘ওপেন-এন্ড (রোটর) স্পিনিং’ উৎপাদন সক্ষমতা দৈনিক ২৫ টন থেকে বাড়িয়ে ৫০ টনে উন্নীত করা হবে। এ প্রকল্পের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ার উচ্ছিষ্ট বা ‘রিকভারড ম্যাটেরিয়ালস’ ব্যবহার করে সুতা উৎপাদন বাড়ানো হবে, যা পরবর্তীতে নিজস্ব ডেনিম…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম