Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সিদ্ধান্তের বিরোধিতা করলে সংশ্লিষ্ট ব্যক্তি দল থেকে ছিটকে পড়বেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ফর্মুলা দেবেন, কীভাবে কাজ করতে হবে। দলের মধ্যে থেকে যারা মুনাফেকি করবেন, তারেক রহমান তাঁদের ক্ষমা করবেন না।” মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী। মো. আসাদুজ্জামান বলেন, প্রত্যেক ইউনিয়নের একটি করে প্রতিবেদন প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। দল এমন প্রার্থী চায়, যিনি নির্বাচনে…

Read More

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় নারীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা পুলিশের দাবি, বাড়িটিতে নিয়মিত মাদকের আসর ও ডিজে পার্টি চলত। সোমবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর ভাটারার পিওএইচএস-১ হাউজিংয়ে পুলিশ ফাঁড়ির পাশে আড়াইতলা ওই ভবনে অভিযান শুরু হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত অভিযান চলে। ডিবি সূত্রে জানা গেছে, বাড়িটিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষের যাতায়াত ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযান শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানান, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বাড়িটি…

Read More

রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকার কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় ডিজিটাল বোতাম চেপে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী। উপস্থিত জনতাও তাঁর সঙ্গে সমস্বরে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেন। এর আগে বিকেল ৩টা ২৫ মিনিটে জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা তাঁকে স্বাগত জানান। জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী…

Read More

মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয় বরং আরও বৃহত্তর রাজনৈতিক দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সোমবার (১৯ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডির এক পোস্টে এ কথা লেখেন মাহদী আমিন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এক সপ্তাহের জন্য পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছি। এখান থেকেই জানতে পারলাম, প্রিয় ভাই ও রাজপথের আপসহীন লড়াইয়ের অন্যতম মুখ ইশরাক হোসেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। ইশরাক হোসেনের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনের। একসঙ্গে অনেক স্মৃতি ও পথচলা। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের একজন অকুতোভয়…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তারেক রহমান বলেন, বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এটাই হোক আমাদের প্রত্যাশা। মঙ্গলবার (২০ অক্টােবর) সকালে শারদীয় দুর্গোৎসবের মহা নবমীতে পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে পাগলাপীরে সড়কের দুই পাশে সমবেত হাজারো মানুষের উদ্দেশে এক সংক্ষিপ্ত পথসভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গঠনের পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে।…

Read More

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বিষয়টি নিয়ে শুরুতে নীরব থাকলেও পরে সরব হন তিনি। এবার নিজের জীবনের নানা ঝামেলা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। সোমবার (১৯ অক্টোবর) একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পরীমনি। জীবনে বারবার নানা সমস্যার মুখে হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারাজীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।’ সম্প্রতি এআই প্রযুক্তি ব্যবহার করে পরীমনির নামে একটি আপত্তিকর ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এমনকি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ…

Read More

আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আর ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে ১০ মার্চ (বুধবার)। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে এমন সম্ভাব্য তারিখের কথা জানিয়েছে বিভিন্ন গবেষণা সংস্থা। তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। সম্প্রতি গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হিজরি সন চাঁদের গতিপথের ওপর নির্ভরশীল হওয়ায় ইংরেজি বর্ষপঞ্জিতে প্রতিবছর রমজান মাস প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই হিসাবে, ২০২৭ সালে ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে পবিত্র রমজান। সম্ভাব্য হিসাব অনুযায়ী, ২০২৭ সালের…

Read More

ছুটি শুরুর আগে সুখবর দিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। সাভারের ট্যানারি পল্লীর ক্রোমিয়ামযুক্ত বর্জ্য প্রক্রিয়াজাত করে কাজে লাগানোর জন্য ধামরাইয়ের কাছে একটি চীনা প্রতিষ্ঠান পূর্ণোদ্যমে উৎপাদন শুরু করেছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে এসব কথা লেখেন তিনি। পোস্টে তিনি লেখেন, ‘নিরাপদ খাদ্যের পথে মুরগী এবং ডিম। বিশ্বাস হচ্ছে না! আজ সেই সুখবরটাই দেব। সাভার ট্যানারি পল্লীর বর্জ্য আগে জমা হত পল্লীর খোলা মাঠে। হাজার হাজার মেট্রিক টন বর্জ্য চলে যেত সারা দেশে মুরগির নিম্নমানের ফিড তৈরির কাজে। সেখান থেকে মুরগি ও ডিম কন্টামিনেটেড হত হেভি মেটাল দ্বারা।’ তিনি লেখেন, ‘সেই ২০১৬ সাথে সাভার…

Read More

বাণিজ্যিক তথ্যভিত্তিক সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করে ৫৯ কোটি ৭০ লাখ রুপি। মুক্তির পর প্রথম রোববারে আয় হয় ৫৫ কোটি ৮৫ লাখ রুপি। এরপর প্রথম সোমবারে প্রেক্ষাগৃহের সংখ্যা কিছুটা কমলেও ভারতে ছবিটির নিট আয় দাঁড়ায় ৪২ কোটি ৩৫ লাখ রুপি। এতে ভারতে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ২৪২ কোটি ২৫ লাখ রুপি। আর করসহ মোট আয় বা গ্রস সংগ্রহ হয়েছে ২৮৩ কোটি ৭৫ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে ছবিটি। মুক্তির পঞ্চম দিনে বিদেশের বাজার থেকে ১০ কোটি রুপি আয় করে ‘জেলার ২’। এতে ছবিটির মোট বৈদেশিক আয় দাঁড়িয়েছে ১৯৪ কোটি রুপি। সব…

Read More

জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম ছয় দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়। নিবন্ধন কার্যক্রমের সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধনসংক্রান্ত সব অনলাইন কার্যক্রম বন্ধ থাকবে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন সফটওয়্যার বিডিআরআইএস (বিডিআরআইএস) রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করতেই এ সাময়িক বিরতি দেওয়া হয়েছে। এ সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনসংক্রান্ত অনলাইন সেবা পাওয়া যাবে না। তাই জরুরি প্রয়োজনে নিবন্ধনসংক্রান্ত কাজের পরিকল্পনা করার ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা বিবেচনায় রাখার…

Read More