Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে একটি বাস কাউন্টারের ভেতরে ঢুকে শাকের হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) ভোরে রয়েল এক্সপ্রেসের কাউন্টারে এ ঘটনা ঘটে। নিহত শাকের মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ওই কাউন্টারের মাস্টার হিসেবেও কর্মরত ছিলেন। নিহত শাকের হোসেন মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামের কুতুবউদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর ৫টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি বাস টার্মিনালে আসেন। তাঁদের একজন মোটরসাইকেল নিয়ে বাইরে অপেক্ষা করছিলেন। অন্যজন রয়েল এক্সপ্রেসের কাউন্টারের ভেতরে ঢুকে শাকেরকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এরপর দুজনই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুলিবিদ্ধ হয়ে কাউন্টারের ভেতরেই মাটিতে লুটিয়ে…

Read More

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১টা ১০ মিনিটে সামরিক বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দুর্গাপূজার মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি তিন বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আনন্দ প্রকাশ করেন সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে তাঁকে শারদীয় শুভেচ্ছা জানানো হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে একই সামরিক বিমানে ঢাকায় ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী,…

Read More

ফুটপাতের অস্থায়ী খাবারের দোকান থেকে শুরু করে রেস্তোরাঁ, বেকারি, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও আমদানিকারক—নির্ধারিত শ্রেণির সব খাদ্য ব্যবসার জন্য নিবন্ধন ও লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে এ বিধান কার্যকরের লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নিবন্ধন ও লাইসেন্সের জন্য আবেদন করতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং খাদ্য ব্যবসায় শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে ‘নিরাপদ খাদ্য (রেজিস্ট্রেশন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। গত ১৬ জুলাই এটি সরকারি গেজেটে প্রকাশিত হয়। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং নতুন প্রবিধানমালা অনুযায়ী, নির্ধারিত চার শ্রেণির খাদ্য ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়িক লাইসেন্স, প্রাঙ্গণ বা স্থাপনার…

Read More

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনার মধ্যে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটির দাবি, প্রণালির দক্ষিণে মাইন বিস্ফোরণের ফলে জাহাজ দুটিতে আগুন ধরে যায়। একই রাতে যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে ইরান। মঙ্গলবার (২০ অক্টোবর) আইআরজিসির এক বিবৃতির বরাতে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির দক্ষিণে ইরানের ঘোষিত নিষিদ্ধ পথে চলাচল করছিল তেলবাহী ট্যাংকার দুটি। সেখানে আইআরজিসির নৌবাহিনীর পেতে রাখা মাইনে বিস্ফোরণ ঘটলে জাহাজ দুটিতে আগুন ধরে যায়। তবে ট্যাংকার দুটির নাম, সেগুলোর মালিকানা, হতাহতের ঘটনা কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে ধরার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে তাঁর পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এতে বলা হয়েছে, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ইউসুফ আলীকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ওই ঘটনার কারণেই তাঁকে প্রত্যাহার করা হয়েছে কি না, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এ বিষয়ে প্রশাসনের…

Read More

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় রিসোর্টের দুই মালিকের মধ্যে একজনের নাম থাকলেও অন্যজনের নাম নেই। রিসোর্টের ওয়েবসাইটে দুজনকেই মালিক হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। ফলে আসামি নির্বাচন ও তদন্তের পরিধি নিয়ে প্রশ্ন উঠেছে। রিসোর্টটির ওয়েবসাইটে মালিক হিসেবে তানভীর সুলতান মিয়া ও নিয়াজ মোর্শেদের নাম রয়েছে। তবে উখিয়া থানায় দায়ের করা মামলায় তানভীর সুলতান মিয়াকে আসামি করা হলেও নিয়াজ মোর্শেদের নাম নেই। মামলায় রিসোর্টের কয়েকজন কর্মচারীর নামও উল্লেখ করা হয়েছে। কক্সবাজার জেলা আদালতের আইনজীবী সেজান এহসান মনে করেন, মামলায় আসামি নির্বাচন ও অভিযোগের ধারা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর ভাষ্য, রিসোর্টের দুই মালিকের…

Read More

দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল বার্সেলোনা। কিন্তু শেষ পর্যন্ত প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) আক্রমণ সামলাতে পারেনি কাতালানরা। শেষ দিকে আরও দুই গোল করে ৪-২ ব্যবধানের জয় তুলে নিয়েছে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়নরা। এতে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জয়ের পর প্রথম হারের স্বাদ পেল হান্সি ফ্লিকের দল। মঙ্গলবার (২০ অক্টোবর) প্যারিসের পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে দারুণ জয় উদ্‌যাপন করেছে লুইস এনরিকের শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পিএসজি। খিচা কাভারাস্কেইয়ার শক্তিশালী শট ঠেকাতে দুর্দান্তভাবে ঝাঁপিয়ে পড়েন বার্সেলোনার গোলরক্ষক হোয়ান গার্সিয়া। তাঁর নাগাল এড়িয়ে যাওয়া বল পোস্টে লেগে ফিরে আসে। পাল্টা আক্রমণে বার্সেলোনাও…

Read More

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে রেডিওথেরাপির নতুন রোগীদের নিবন্ধন বন্ধ রয়েছে। হাসপাতালটির ছয়টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে চারটি দুই বছরের বেশি সময় ধরে অকেজো। বাকি দুটি মেশিনে চলছে চিকিৎসা কার্যক্রম। এতে অপেক্ষমাণ রোগীর সংখ্যা সাড়ে সাত হাজার ছাড়িয়েছে। কেউ কেউ চিকিৎসার সিরিয়াল পেয়েছেন ২০২৮ সালের শেষ দিকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর অতিরিক্ত চাপ সামাল দিতে না পেরে গত দেড় মাস ধরে নতুন রোগীদের রেডিওথেরাপির নিবন্ধন বন্ধ রাখা হয়েছে। ফলে সরকারি হাসপাতালে কম খরচে চিকিৎসা নিতে আসা অসচ্ছল রোগীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। গোপালগঞ্জ থেকে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে রেডিওথেরাপি নিতে এসেছেন মোহাম্মদ মোস্তফা কামাল। পেটে টিউমার হওয়ায় অস্ত্রোপচারের…

Read More

দাঁতব্যথা বেশ যন্ত্রণাদায়ক। নানা কারণে দাঁতে ব্যথা হতে পারে। এ ধরনের ব্যথায় সাময়িক স্বস্তি পেতে কিছু ভেষজ উপাদান সহায়ক হতে পারে। তবে এসব উপাদান দাঁতব্যথার মূল কারণ দূর করে না। ব্যথা দীর্ঘস্থায়ী হলে বা তীব্র আকার ধারণ করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। দাঁতব্যথা কমাতে সম্ভাব্য উপকারী তিনটি ভেষজ উপাদানের কথা জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্ট। ১. লবঙ্গ লবঙ্গে ইউজেনল নামের একটি উপাদান রয়েছে, যা ব্যথা উপশমে সহায়ক হতে পারে। এ কারণে দাঁতের চিকিৎসায়ও লবঙ্গের এই উপাদান ব্যবহৃত হয়। তবে সরাসরি লবঙ্গ চিবানো বা লবঙ্গের তেল মাড়িতে লাগালে জ্বালাপোড়া কিংবা টিস্যুর ক্ষতি হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এভাবে ব্যবহার করা…

Read More

দেশের উন্নয়ন ও অর্থনীতির অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র ও অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি দল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণ রাজনৈতিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক অধিকার, কর্মসংস্থান ও শান্তিপূর্ণ পরিবেশ চায়। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বিএনপি বিশ্বাস করে, বিএনপি ৭১-কে ধারণ করে, বিএনপি ২৪-কে ধারণ করে। সেই কারণে ২৪-এর শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পাশে বিএনপি দাঁড়িয়েছে। শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের স্মরণে বিএনপি স্মৃতিস্তম্ভ তৈরি করেছে বলেও জানান তিনি।…

Read More