Author: admin

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) বার্সেলোনা ২০২৬-এ হুয়াওয়ে আটটি গ্লোবাল মোবাইল (গ্লোমো) অ্যাওয়ার্ড অর্জন করেছে। প্রাপ্ত পুরস্কারগুলির মধ্যে রয়েছে বেস্ট মোবাইল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, বেস্ট এআই-পাওয়ার্ড নেটওয়ার্ক সল্যুশন, বেস্ট নন-টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক সল্যুশন, বেস্ট মোবাইল অপারেটর সার্ভিস ফর কানেক্টেড কনজিউমার্স, বেস্ট মোবাইল ইনোভেশন ফর কানেক্টেড হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং, বেস্ট ফিনটেক অ্যান্ড ডিজিটাল কমার্স ইনোভেশন, বেস্ট ইউজ অব মোবাইল ফর অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ইনক্লুশন এবং বেস্ট মোবাইল ইনোভেশন ফর এনহ্যান্সিং দ্য লাইভস অব চিলড্রেন অ্যান্ড ইয়াং পিপল। জিএসএমএ (গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন্স) -এর গ্লোমো অ্যাওয়ার্ড বিশ্বের মোবাইল শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার। মোবাইল প্রযুক্তি, উদ্ভাবনী সেবা ও শিল্পের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের…

Read More

গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ঈদযাত্রায় গণপরিবহনে কোনো সংকট হবে না এবং তেল সংকটকে অজুহাত বানিয়ে ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও টার্মিনালে নারী টয়লেট উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে টার্মিনালটি পরিদর্শন করেন মন্ত্রী। সড়কমন্ত্রী বলেন, মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে, কেউ সরকার নির্ধারিত ভাড়ার বেশি নিচ্ছে না। অনেক পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কমে যাত্রী পরিবহন করছে। শৃঙ্খলার সঙ্গে একদিকে বাস টার্মিনালে প্রবেশ করছে এবং যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে রওনা দিচ্ছে। তিনি…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টাঙ্গাইলে দলীয় এক সমাবেশে লজিস্টিক সাপোর্ট দেওয়াকালে দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত মোহাম্মদ জনির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’–এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। মোহাম্মদ জনির চিকিৎসার জন্যে ইতোমধ্যে প্রচুর অর্থ ব্যয় করেছে তার পরিবার। কিন্তু ‘বর্তমানে জনির পরিবারের পক্ষে আর চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছেনা’- এমন খবর শোনার পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৫ মার্চ) বিকেলে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর গোলাপবাগ সংলগ্ন এলাকায় মোহাম্মদ জনির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা জনির শারীরিক অবস্থার সার্বিক…

Read More

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। চলতি মার্চ মাসের প্রথম ১৪ দিনেই দেশে প্রায় ২ বিলিয়ন ডলার বা প্রায় ২৭ হাজার ১২১ কোটি টাকার রেমিট্যান্স এসেছে। রোববার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে পরিবার ও আত্মীয়-স্বজনদের বাড়তি খরচের কথা মাথায় রেখে প্রবাসী বাংলাদেশিরা সাধারণ সময়ের তুলনায় বেশি অর্থ দেশে পাঠান। এর ফলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, মার্চ মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায়…

Read More

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটিই তার প্রথম জেলা সফর। প্রধানমন্ত্রীর আগমনের খবরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। গ্রামবাসীসহ আশপাশের এলাকার মানুষ প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সফরের সময় তিনি বলরামপুর গ্রামের সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির মাধ্যমে সারাদেশের ৫৩টি জেলায় খাল পুনঃখননের কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থলে মঞ্চ প্রস্তুত করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে খাল খননের উদ্বোধন করবেন। নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর সদস্যরা…

Read More

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসায়েন্সেস বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১৫ মার্চ) রাতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্সে প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে মির্জা আব্বাস নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছান। সেখানে পৌঁছানোর পর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন এবং বর্তমানে তাকে আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। রফিকুল ইসলাম আরও জানান, যাত্রাপথে তার কোনো ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়নি। হাসপাতালে পৌঁছানোর পর…

Read More

দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র লাইলাতুল কদরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৫ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে এক ফেসবুক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান। পোস্টে তিনি লিখেন, পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। লাইলাতুল কদর মহিমামন্ডিত ও বরকতময় এক রাত। পবিত্র কুরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এ রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে। তিনি আরও লিখেন, এই রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য…

Read More

পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যার পর থেকে শুরু হবে মহিমান্বিত এই রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পবিত্র শবে কদর পালিত হবে। মহান আল্লাহতায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী, হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। এ রাতে মহান আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন এবং তার অসীম রহমত, বরকত, নাজাত ও মাগফেরাত কামনা করেন। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরের রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সৌদি আরবে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১৫ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক জরুরি সতর্কবার্তায় এই নির্দেশনা জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো মূল্যে মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের প্রধান অগ্রাধিকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সংকটময় সময়ে নাগরিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানানো হয়েছে। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যারা অবিলম্বে সৌদি আরব ত্যাগ করতে চান, তাদের জন্য বাণিজ্যিক ফ্লাইট বা অন্য বিকল্প উপায়ে দেশ ছাড়ার প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিতে মার্কিন সরকার…

Read More

ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ছাড়ার আগে স্বর্ণালংকার, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিরাপদ স্থানে রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন মো. সরওয়ার। তিনি বলেছেন, ঢাকায় যাদের আত্মীয়স্বজন নেই, তারা চাইলে প্রয়োজন অনুযায়ী মূল্যবান জিনিসপত্র থানায় জমা রাখতে পারবেন। রোববার (১৫ মার্চ) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ঈদযাত্রা ও ছুটির সময়ে রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ডিএমপি কমিশনার বলেন, ভ্রমণে যাওয়ার আগে বাড়িতে মূল্যবান জিনিসপত্র অরক্ষিত অবস্থায় ফেলে যাওয়া উচিত নয়। নগদ টাকা, স্বর্ণালংকার বা গুরুত্বপূর্ণ নথিপত্র নিরাপদে রাখতে হবে। এসব জিনিস আত্মীয়স্বজনের বাসায় রেখে যাওয়া যেতে পারে, প্রয়োজনে…

Read More