Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় মাদ্রাসার উপাধ্যক্ষ মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামিন আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মামলার এজাহার অনুযায়ী, শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বৃহস্পতিবার গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, গত সোমবার (১৯ অক্টোবর) টঙ্গীর ওই মাদ্রাসার নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশুটিকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে শিশুটি মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করছিল। পরিবারের সদস্যরা…

Read More

বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে কাজ করার স্বীকৃতিস্বরূপ স্পেনের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। গত জুনে প্রিন্সেস অব আস্তুরিয়াস ক্রীড়া পুরস্কারের জন্য নির্বাচিত হন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। পুরস্কারটির বিচারকরা মেসিকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তাঁর সামাজিক কর্মকাণ্ডেরও প্রশংসা করেছেন তাঁরা। শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের উত্তরাঞ্চলীয় আস্তুরিয়াস অঞ্চলের রাজধানী ওভিয়েদোতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন মেসি। ব্যাগপাইপ ও ঢোলের শব্দের মধ্যে তিনি অনুষ্ঠানে পৌঁছালে আর্জেন্টিনার জার্সি পরা কয়েক ডজন সমর্থক উল্লাস প্রকাশ করেন এবং তাঁর নামে স্লোগান দেন। স্পেনের…

Read More

মৃত্যুর পর দাফন ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া নিয়ে দিনভর জটিলতার পর অবশেষে দাফন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে নিজ বাড়িতে তাঁকে দাফন করা হয়। পরিবারের নারী সদস্যরা নিজেরাই কবর খুঁড়ে দাফনের ব্যবস্থা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগকারী ছিলেন মানিক পশারী। তাঁর মৃত্যুর পর মরদেহ দাফন ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। স্থানীয় জামায়াত নেতাকর্মীরা তাঁকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি…

Read More

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার পাঁচ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস। গত ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে শুরু হয় ছুটি। শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত ছুটি কাটিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। রোববার সকাল ৯টা থেকে অফিস শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে খুলেছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আদালত। টানা পাঁচ দিনের ছুটি উপলক্ষে অনেকেই ঢাকা ছেড়েছেন। রোববার থেকে অফিস শুরু হওয়ায় শনিবার বাস, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালে রাজধানীতে ফেরা মানুষের ভিড় ছিল। আজও ফিরবেন অনেকে। এজন্য গত কয়েকদিন রাজধানীর ব্যস্ত সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। গত ৭ অক্টোবর ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিনদিন ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি…

Read More

শীতের সবজি বাজারে উঠতে শুরু করেছে। তবে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় দাম এখনো চড়া। রাজশাহীর বাজারে প্রতি কেজি টমেটো ১৬০ টাকা, শিম ১৪০ টাকা, গাজর ১২০ টাকা ও আদা ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন সবজির বৈচিত্র্য বাড়লেও বেশি দামের কারণে পছন্দের সবজি কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজশাহী নগরীর সাহেববাজার মাস্টারপাড়া কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। তবে কয়েকটি সবজির দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে। বাজারে প্রতি আঁটি পুঁইশাক ১০ টাকা ও লালশাক ২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি আলু ২০ টাকা, পেঁপে ২৫ টাকা, পটল ৪০ টাকা, কচু ৪০ টাকা,…

Read More

টানা ছুটি শেষে আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) থেকে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসায় যথারীতি ক্লাস শুরু হচ্ছে। তবে কলেজের ছুটি আরও কয়েক দিন থাকছে। এসব প্রতিষ্ঠানে আগামী ১ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে গত ১৮ অক্টোবর থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসায় ছুটি শুরু হয়। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। ২২ অক্টোবর ঘোষিত ছুটি শেষ হলেও ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক…

Read More

জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে চার দিনের সরকারি সফরে আজ রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে টোকিওর উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে। সফরসঙ্গী হিসেবে থাকছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, সরকারের মন্ত্রী, উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তারেক রহমান। এ ছাড়া জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন তিনি। দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর। সফরকালে জাপান…

Read More

ইরানের ওপর নতুন করে সামরিক হামলার পরিকল্পনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন যেকোনো সময়, এমনকি রবিবারও (২৫ অক্টোবর) ইরানে হামলা চালাতে পারে। তবে একই সঙ্গে তেহরানের সঙ্গে বড় ধরনের একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাও খোলা রেখেছেন তিনি। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্ভাব্য হামলা নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে ভাবছি, হয়তো রবিবারই হতে পারে।’ এ সময় তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আপনারা কি সত্যিই মনে করেন, আমি আপনাদের বলে দেব যে আমি এটা করতে যাচ্ছি কি না?’ ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছালে ইরান সামরিক পদক্ষেপ এড়াতে পারে। তিনি বলেন, ইরান একটি চুক্তি করতে চায়।…

Read More

স্বাস্থ্য খাতের উন্নয়নে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ১৬ হাজার কোটি টাকার বেশি দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে দেশে পাঁচটি রোবটিক সার্জারি মেশিন আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করে সাধারণ মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দীর্ঘদিনের অব্যবস্থাপনা এক দিন বা এক মাসে দূর করা সম্ভব নয়। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী…

Read More

কক্সবাজারের আবাসিক হোটেলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রেমিকের সঙ্গে থাকার জন্য কক্ষ ভাড়া দেওয়া হলে সংশ্লিষ্ট হোটেল মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত নিরাপদ পর্যটন নিশ্চিত করার লক্ষ্যে হোটেল-মোটেল-রেস্তোরাঁ মালিক, পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। শামীম আরা স্বপ্না বলেন, কক্সবাজারে ইদানীং অল্পবয়সী মেয়েদের প্রেমিকের সঙ্গে হোটেলে আসতে দেখা যাচ্ছে। তারা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় একা হোটেলে থাকার উপযুক্ত বয়সে পৌঁছায়নি। এরপরও জাতীয় পরিচয়পত্র ছাড়া তাদের হোটেলে থাকতে…

Read More