Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
চলতি বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই শেষ হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন শেষ হতে ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে। নির্বাচন শুরু হবে এ বছরের শেষের দিকে। কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আগেই জানানো হয়েছে।’ উপজেলা পরিষদে এমপিদের বসার জায়গা হয়েছে, সরকার কি উপজেলা পরিষদ বিলুপ্ত করতে চায়? এ বিষয়ে…
আজ ৫ মে। ২০১৩ সালের এই দিনে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনাকে ‘ভয়াল ও বেদনাবিধুর’ হিসেবে উল্লেখ করে বিচার না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি বলেন, ২০১৩ সালের এই দিনে একটি শান্তিপূর্ণ গণআন্দোলন নির্মম দমন-পীড়নের শিকার হয় এবং অসংখ্য নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বর। তিনি লেখেন, ‘সে রাতের স্মৃতি এখনও জাতির হৃদয়ে দগদগে ক্ষত হয়ে আছে এবং এই অধ্যায় ভুলে যাওয়ার নয়। বরং এটি জাতিকে দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেয়।’ মামুনুল…
ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায়, তবে দেশটিকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে’-এমন হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিকে ঘিরে সৃষ্ট উত্তেজনার মধ্যে এ বক্তব্যে দুই দেশের চলমান যুদ্ধবিরতি নতুন করে সংকটের মুখে পড়েছে। সোমবার পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে শত্রুতা শুরু হয়েছে। এদিন ইরান সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। অপরদিকে ট্রাম্প জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালির কাছে ইরানের সাতটি ছোট নৌকা গুলি করে ডুবিয়ে দিয়েছে। এক সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার কথা তুলে ধরে বলেন, ‘আগের তুলনায় আমাদের কাছে অনেক বেশি এবং উন্নতমানের অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। আমাদের কাছে সেরা সরঞ্জাম…
ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক ও সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক রন হক শিকদার মারা গেছেন। সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের ঘনিষ্ঠজনরা। সাম্প্রতিক বছরগুলোতে নানা বিতর্কে আলোচনায় ছিলেন রন হক সিকদার। ঋণ অনিয়ম, অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগে তার নাম উঠে আসে। ২০২৪ সালে দুর্নীতি দমন কমিশন তার ও তার ভাই রিক হক সিকদারের বিরুদ্ধে প্রায় ৭১ কোটি টাকা পাচারের অভিযোগে দুটি মামলা করে এবং পরে অভিযোগপত্র অনুমোদন করে। অভিযোগে বলা হয়, আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের সীমার বাইরে বিপুল পরিমাণ ডলার ব্যয় করে তা বিভিন্ন ব্যাংক…
২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হত্যাকাণ্ডে একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে রাজধানী ঢাকার শাপলা চত্বরে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। দেশের ইতিহাসে এটি একটি বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়। সেদিন ধর্মপ্রাণ তাওহিদী…
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে হিন্দুত্ববাদী দল বিজেপি (ভারতীয় জনতা পার্টি)। এর মাধ্যমে রাজ্যটিতে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার (৪ মে) সকাল থেকে শুরু হওয়া ভোট গণনায় স্পষ্ট হয়ে ওঠে ফলাফলের চিত্র। এবারের নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ আসন ভবানীপুরে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন। সংবাদমাধ্যম দ্য হিন্দুর তথ্য অনুযায়ী, সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১৪৮টি আসন। সেখানে রাত সাড়ে ৯টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ১৫৬টি আসনে জয় পেয়েছে বিজেপি এবং মোট ২০৮টি আসনে এগিয়ে ছিল দলটি। এদিকে…
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আগামী ১৩ মে থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। প্রকাশিত সূচি অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মের টিকিট। ১৪ মে পাওয়া যাবে ২৪ মের টিকিট। ১৫ মে বিক্রি হবে ২৫ মের টিকিট। ১৬ মে পাওয়া যাবে ২৬ মের টিকিট এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মের টিকিট। ফিরতি যাত্রার ক্ষেত্রে ২১ মে বিক্রি হবে ৩১ মের টিকিট। ২২ মে পাওয়া যাবে ১ জুনের…
রাজধানীর তেজগাঁওয়ে বিশ্বের শীর্ষ নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিওয়াইডি-এর এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে। একই দিনে ৩০টি গাড়ি গ্রাহকদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (২ মে) তেজগাঁওয়ের অ্যারিস্টো টাওয়ারে প্রায় ৬ হাজার বর্গফুট আয়তনের এ শোরুমটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র-এ এক্সক্লুসিভ ভেহিকল ডেলিভারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিকের অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। অন্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন,…
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘দুর্নীতির সঙ্গে আমরা কোনো আপস করতে চাই না। দলমত-নির্বিশেষে সবাইকে নিয়মের মধ্যে আনাই সরকারের লক্ষ্য। আমরা সুশাসনকে রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি করতে চাই।’ রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রতিফলন ঘটে। সততা, মেধা ও দক্ষতার ভিত্তিতেই জনপ্রশাসনে পদায়ন ও বদলি নীতি নির্ধারণ করা হবে। তিনি বলেন, প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে সরকার যাত্রা শুরু করেছে। সবার সহযোগিতা পেলে এ বোঝা কমানো সম্ভব হবে…
রাজধানীতে জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোটবিষয়ক জাতীয় কনভেনশন আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি। রোববার (৩ মে) দলের সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দিনব্যাপী চার পর্বে এ কনভেনশন অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, অ্যাক্টিভিস্ট, বিশেষজ্ঞ ও বিশিষ্টজনরা অংশ নেবেন। সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। স্বাগত বক্তব্য দেবেন যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষার। প্যানেলিস্ট হিসেবে থাকবেন বদিউল আলম মজুমদার, সারজিস আলমসহ অন্যরা। প্রথম সেশনে ‘অর্থনৈতিক পুনর্গঠন : দুদক, এনবিআর, ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও কর্মসংস্থান’ বিষয়ে আলোচনা হবে। এতে সেশন চেয়ার থাকবেন…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম