Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৭ জন। আজ বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৯৬৬ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ল্যাব টেস্টে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১১১ জন। গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না; বরং তা জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। আজ বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অনেকেই নানা কথা ও বিভ্রান্ত ছড়াতে চায়। এরা বলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের টাকা কোথা থেকে আসবে? আপনাদের সবাইকে সাক্ষী রেখে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বিগত এক যুগ ধরে জনগণের অর্থ এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছিল। আমরা জনগণের টাকা আর পাচার হতে দেব না। তিনি বলেন,…

Read More

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকের পর প্রশংসায় ভাসিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, মেসির পারফরম্যান্স বর্ণনা করার মতো ভাষা তার জানা নেই। তিনি বলেন, ‘লিওকে নিয়ে বলার মতো কোনো শব্দ আর অবশিষ্ট নেই। আমি নতুন করে কী বলব? সে অবিশ্বাস্য। গত ২০ বছর ধরে সে একইভাবে পারফর্ম করে যাচ্ছে। ফুটবল বিশ্বের সবাই তাকে মাঠে দেখতে চায় এবং তার খেলা উপভোগ করে।’ আর্জেন্টাইন অধিনায়কের লড়াকু মানসিকতারও প্রশংসা করেন স্কালোনি। তিনি বলেন, ‘মাঠে সে কখনো কোনো বল ছেড়ে দেয় না। এটাই আমাদের দলের চরিত্র। অধিনায়কের…

Read More

কিলিয়ান এমবাপে আবারও প্রমাণ করলেন কেন তাকে বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার বলা হয়। সেনেগালের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে জোড়া গোল করে ফ্রান্সকে ৩-১ গোলের জয় এনে দেওয়ার পাশাপাশি দেশের ফুটবল ইতিহাসেও নতুন অধ্যায় লিখেছেন এই তারকা ফরোয়ার্ড। ম্যাচে গোল করার মধ্য দিয়ে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন এমবাপে। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন অলিভিয়ের জিরু। ফরাসি ফুটবলের ইতিহাসে জাস্ট ফন্টেইন, মিশেল প্লাতিনি, জ্যঁ-পিয়েরে পাপাঁ, থিয়েরি অঁরি ও অলিভিয়ের জিরুর মতো কিংবদন্তিরা গোলের দিক থেকে উজ্জ্বল অধ্যায় রচনা করেছেন। তবে গোলসংখ্যার বিচারে এখন তাদের সবাইকে ছাড়িয়ে গেছেন এমবাপে। মাত্র ২৭ বছর বয়সে ফ্রান্সের জার্সিতে ৯৯ ম্যাচ…

Read More

দেশে কয়েক বছর ধরে চলা মন্দার ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড সংকুচিত হয়েছে। কমেছে জিডিপির প্রবৃদ্ধি। ব্যাংক থেকে ঋণপ্রবাহ যেমন কমেছে, তেমনই আমানত বাড়ার প্রবৃদ্ধির হারও কমেছে। তবে সার্বিকভাবে আমানত প্রবাহ বেড়েছে। অর্থনীতির এমন পরিস্থিতিতেও ব্যাংক খাতে গত বছরের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের মার্চে কোটিপতি আমানতকারীর হিসাব সংখ্যাও বেড়েছে ২ হাজার ৪৪১টি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে কোটিপতি আমানতকারী ছিল ১ লাখ ৩৪ হাজার ৪৪ জন। গত মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪৮৫ জনে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে এই সংখ্যা ছিল এক লাখ ৩৪ হাজার ৪৪টি। অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে নতুন…

Read More

ঢাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৭ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯টা ৩৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। এর আগে গুলশানের বাসা থেকে সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, ফ্যামিলি কার্ড বিতরণ এবং জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফিরবেন তিনি। সিলেট থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌঁছে দুপুর ১টায় ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার দিনের কর্মসূচি শুরু করবেন। এরপর…

Read More

আতঙ্কিত হয়ে ইসলামী ব্যাংকের যেসব গ্রাহক গত কয়েকদিনে মেয়াদি আমানত ও সঞ্চয়ভিত্তিক বিভিন্ন হিসাব ভেঙে ফেলেছেন তারা বিনা চার্জে তা পুনরায় চালু করতে পারবেন। সোমবার (১৫ জুন) ব্যাংকটির পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, গত ১ জুন থেকে ১৫ জুনের মধ্যে নগদায়ন বা বন্ধ করা এমটিডিআর, এমএসবি, এমএমপিডিএস এবং এমএসএস হিসাব আগামী সাত কর্মদিবসের মধ্যে গ্রাহকের আবেদনের ভিত্তিতে পুনরায় সচল করা হবে। এতে গ্রাহকরা হিসাবটি চলমান থাকলে যে সুবিধা পেতেন, সেগুলোই পাবেন। এছাড়া হিসাব পুনঃসচল করার ক্ষেত্রে ব্যাংকের সব ধরনের খরচ ও চার্জ মওকুফ করা হবে। গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং ব্যাংকে নগদ প্রবাহ বৃদ্ধি করতেই…

Read More

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো সংস্থাটির নেতৃত্বে এলেন কোনো নারী চেয়ারম্যান। মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৫(২) অনুযায়ী মীর নাদিয়া নিভিনকে তিন বছরের জন্য আইডিআরএ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগ কার্যভার গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। এতে আরও বলা হয়, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করবেন। তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে…

Read More

সরকার দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে বদ্ধপরিকর। উৎপাদন খাতে দক্ষ মানবসম্পদ, উদ্ভাবন এবং আধুনিক ব্যবস্থাপনার সমন্বয়ের মাধ্যমে দেশের শিল্পখাতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। মঙ্গলবার (১৬ জুন) খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এর কার্যক্রম পরিদর্শন শেষে কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এসময় উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের টেলিযোগাযোগ অবকাঠামো শক্তিশালী করতে দেশীয় শিল্প প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড দেশের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।…

Read More

এখন থেকে বিদেশিদের কাছ খুচরা পর্যায়েও অনলাইনের মাধ্যমে পণ্য বিক্রি করতে পারবেন দেশীয় উদ্যোক্তরা। স্বল্প পর্যয়ে রপ্তানির সুযোগ দিয়ে প্রতি লেনদেনে সর্বোচ্চ সীমা ৫ হাজার ডলার নির্ধারন করে সোমবার (১৫ জুন) সার্কুলার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক হাজার ডলার সমপরিমাণ পণ্য রপ্তানির বেলায় ইএক্সপি সার্টিফিকেটের বাধ্যবাধকতা তুলে নেয়া হয়েছে। এতে অ্যামাজন, আলি এক্সপ্রেস, ই-বে, তেমু, ফ্লিপকার্ট এর মত বৈশ্বিক অনলাইন মার্কেটপ্লেসে পণ্য তালিকাভূক্ত করতে পারবেন দেশিয় উদ্যোক্তারা। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্য বিক্রি করতে পারবেন ঘরে বসেই। সরাসরি ক্রেতার কাছে পণ্য পাঠাতে পারবেন বিক্রেতা। বাণিজ্যিক ব্যাংকের অথোরাইজড ডিলারের (এডি) মাধ্যমে রপ্তানি প্রক্রিয়া শেষ করতে হবে। পণ্য রপ্তানিতে আন্তর্জাতিক অনলাইন প্রতিষ্ঠানের সঙেগ প্রয়োজনীয়…

Read More