Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। একই কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বুধবার (১৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী। তিনি জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন পাওয়া গেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১৫ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ দিমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহ-সভাপতি নিয়োগ দিয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ-সচিব কাজী শরিফ উদ্দিন…
প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে আসরের শুভসূচনা করেছে কলম্বিয়া। ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে লাতিন আমেরিকার দলটি নিজেদের প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয়। বৃহস্পতিবার (১৮ জুন) মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কলম্বিয়া। দ্বিতীয়ার্ধে উজবেকিস্তান সমতায় ফিরলেও শেষ পর্যন্ত আরও দুটি গোল করে জয় নিশ্চিত করে কলম্বিয়ানরা। ম্যাচের ৩৯তম মিনিটে লুইস দিয়াজের বাড়ানো বল থেকে গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন দানিয়েল মুনোজ। বক্সের ভেতরে দারুণ ফিনিশিংয়ে জালে বল পাঠান তিনি। প্রথমার্ধে আর কোনো গোল না হলেও পুরো সময়জুড়ে বলের নিয়ন্ত্রণ ছিল কলম্বিয়ার দখলে। ৭২ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে…
দীর্ঘদিনের ভূ-রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর হয়েছে বলে দাবি করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ চুক্তিতে স্বাক্ষর করেন। খবর আলজাজিরার। চুক্তি স্বাক্ষরের পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে ট্রাম্প বলেন, ‘চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। আমি নিজেই ভার্সাইয়ে এতে স্বাক্ষর করেছি। এইমাত্র এটি সই হলো।’ এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের চুক্তি স্বাক্ষরের কয়েকটি আনুষ্ঠানিক ছবি প্রকাশ করেছে। সংস্থাটি জানায়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে প্রস্তুত করা সমঝোতা স্মারকের…
নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর উদ্যোগে আরও অগ্রগতি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এ লক্ষ্যে আরও তিনটি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করা হয়েছে। সার্টিফিকেশন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো জিএমএফ সিকিউরিটিজ লিমিটেড, প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড এবং ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড। বুধবার ডিএসই প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে ডিএসইর প্রধান আর্থিক কর্মকর্তা মো. আবিদ হোসেন খান সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোর প্রতিনিধিদের হাতে সার্টিফিকেট তুলে দেন। এ সময় ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ডিএসই সূত্রে জানা যায়, ২০২০ সাল থেকে এপিআই ভিত্তিক ব্রোকার হাউজ অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর কাজ শুরু হয়। এর অংশ হিসেবে ৮৫টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনের…
ন্যূনতম আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই ভারতীয় কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ রাজ্যের মুসলিম বাঙালি বাসিন্দাদের জোরপূর্বক বাংলাদেশে তাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই পদক্ষেপ এবং বহিষ্কৃতদের প্রবেশে বাধা দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রচেষ্টার কারণে দুই দেশের মধ্যকার ‘জিরো লাইনে’ (শূন্যরেখা) বেশ কিছু পরিবার আটকা পড়েছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি। মঙ্গলবার (১৬ জুন) প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচের ওয়েব পেজে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়ছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি সীমান্তরক্ষীরা জানিয়েছেন, তারা ২০২৬ সালের ১ জুন থেকে তারা বিএসএফ কর্তৃক শিশুসহ ২০০-রও বেশি মানুষকে বাংলাদেশের সীমান্ত জেলাগুলোতে পুশ-ইনের ২১টি প্রচেষ্টা…
চিরবৈরী দুই দেশের মধ্যকার সংঘাত অবসানের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরের মাত্র দুই দিন আগে ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তেহরান যদি তাদের প্রতিশ্রুতি মেনে ‘সঠিক আচরণ’ না করে, তবে তিনি পুনরায় দেশটির ওপর সামরিক পদক্ষেপ নিতে বা বোমা ফেলতে প্রস্তুত আছেন। বুধবার (১৭ জুন) ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের সাইডলাইনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির উপস্থিতিতে তিনি এই সতর্কবার্তা দেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। সেটির কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘না, এটি চূড়ান্ত কোনো চুক্তি…
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে। সরকারের হাতে চাল ও গমের সন্তোষজনক মজুত রয়েছে। আজ বুধবার (১৭ জুন) দুপুরে রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজারের খুচরা বাজার পরিদর্শন শেষে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান। বাণিজ্যমন্ত্রী বলেন, একটি সংবাদপত্রে চালের বাজারে মূল্য বৃদ্ধির খবর প্রকাশিত হওয়ার পর পরিস্থিতির সত্যতা যাচাই করতে তিনি ও খাদ্য প্রতিমন্ত্রী সরেজমিনে বাজার পরিদর্শনে যান। বিভিন্ন পাইকারি আড়ত ও খুচরা দোকান ঘুরে তারা দেখতে পেয়েছেন,…
দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় টিকাদান কার্যক্রমে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৭ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই বার্তা দেন। এমপি মোস্তাফিজুর রহমান দেশজুড়ে হামে আক্রান্ত হয়ে পাঁচ শতাধিক শিশুর মৃত্যুর ঘটনা উল্লেখ করে এর দায় এবং সরকারের পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘হামের প্রাদুর্ভাবের কারণ, বিস্তার এবং টিকাদান কার্যক্রমের ওপর বিভিন্ন নীতিগত ও পরিচালনাগত বিষয়ের প্রভাব নিয়মিতভাবে পর্যালোচনা ও মূল্যায়ন করা হচ্ছে।’ টিকা সংগ্রহ…
পুঁজিবাজারে অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের মাধ্যমে সম্ভাব্য কারসাজির অভিযোগে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার লেনদেন তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তদন্তের আওতায় আসা কোম্পানিগুলো হলো-রাষ্ট্রায়ত্ত শ্যামপুর সুগার মিলস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড। বিএসইসির সার্ভেইলেন্স বিভাগ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) পৃথক চিঠিতে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বাজারে সম্ভাব্য কারসাজি, সমন্বিত বা কৃত্রিম লেনদেন, ইনসাইডার ট্রেডিং (ভেতরের তথ্য দিয়ে ব্যবসা) এবং মার্জিন ঋণ বিধি লঙ্ঘনসহ নানা অনিয়মের দিক খতিয়ে দেখতে বলা হয়েছে। বিশেষভাবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শ্যামপুর সুগার মিলসের শেয়ার লেনদেনের ক্ষেত্রে দুটি ব্রোকারেজ হাউসের…
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই হাজার ১১৪টি মামলা করেছে ঢাকা মেট্রপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আজ বুধবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, গতকাল মঙ্গলবার (১৬ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩ টি মোটরসাইকেলসহ মোট ৬৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২৪টি বাস, ৮টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজিচালিত অটোরিকশা ও ৮১টি মোটরসাইকেলসহ মোট ১৫৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি বাস, ৫টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ৮৫টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৭৮টি মোটরসাইকেলসহ…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম