Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সরকারের নানা পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। মঙ্গলবার (১৬ জুন) সংসদে উত্থাপিত এক প্রশ্নোত্তরে এ কথা বলেন তিনি। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্বল্পমেয়াদে রাজধানীর নর্দমা ও খাল থেকে পলি-বর্জ্য অপসারণ, পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন, ক্যাচপিট স্থাপন ও ওয়ার্ডভিত্তিক জরুরি সাড়া দল গঠন করা হয়েছে। মধ্যমেয়াদে খাল পুনরুদ্ধার, ড্রেনেজ উন্নয়ন এবং জিয়া সরণি ও শ্যামপুর খালের আউটলেট নির্মাণ চলছে। রাজধানীতে দীর্ঘমেয়াদে প্রায় ৫০ কিলোমিটার খাল উন্নয়ন, নতুন ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা, পাম্প স্টেশন স্থাপন এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা নেওয়া…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সভাপতি করে ডেঙ্গুসহ মশাবাহিত অন্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। সোমবার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৭ মে জারি করা এক পরিপত্রে ৩১ সদস্যের ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’ নতুনভাবে গঠন করা হয়। ওই কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে সহসভাপতি করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের। কমিটিতে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, গৃহায়ণ,…
বাংলাদেশের রপ্তানি খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করে এখন থেকে দেশের রপ্তানিকারকদের আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে সরাসরি বিদেশি ভোক্তাদের কাছে পণ্য বিক্রির সুযোগ তৈরি করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (১৫ জুন) জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। সার্কুলারে বলা হয়েছে, ব্যবসা-থেকে-ভোক্তা বা বি-টু-সি ভিত্তিক রপ্তানি কার্যক্রম সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশি রপ্তানিকারকরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনলাইন মার্কেটপ্লেস ও ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের পণ্য তালিকাভুক্ত ও প্রদর্শন করতে পারবেন, যা বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সহজলভ্য করবে। নতুন নির্দেশনা অনুযায়ী, রপ্তানিকারকরা প্রতি লেনদেনে সর্বোচ্চ পাঁচ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষুদ্র মূল্যমানের…
কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় ৭ বাংলাদেশি জেলেকে দুইটি মাছ ধরার ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার সকাল ৯টার দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্রসীমায় এ ঘটনা ঘটে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম অনীক চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন, টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা ফয়সাল (২৬), জলিল (১৬), আজম (১২), হেলাল (১১), লালয়া (১৯), সৈয়দ আলম (২১) ও ফয়সাল (২২)। এ সময় আটক করে নেওয়া ট্রলার দুইটির মালিক শাহপরীর দ্বীপের কোনাপাড়া এলাকার মো. রাজ্জাক (৪০)। স্থানীয় সূত্রে জানা যায়, শাহপরীর দ্বীপের দক্ষিণ-পূর্ব পাড়া…
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড কাপ টুয়েন্টি সিক্স-এর উন্মাদনাকে কেন্দ্র করে প্রযুক্তিপ্রেমীদের জন্য বিশেষ ল্যাপটপ নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশ। কোম্পানিটি বাজারে এনেছে সীমিত সংস্করণের লেনোভো ইয়োগা স্লিম সেভেন আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ টুয়েন্টি সিক্স এডিশন (৮৩কিউকে০০৭এইচআইএন)। বিশ্বকাপ থিমে তৈরি এই বিশেষ ল্যাপটপে রয়েছে প্রিমিয়াম ডিজাইন, অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতা এবং ফিফা ওয়ার্ল্ড কাপ অনুপ্রাণিত এক্সক্লুসিভ ব্র্যান্ডিং। কোম্পানির দাবি, বিশেষ এডিশনের এই ডিভাইসটি শুধু একটি ল্যাপটপ নয়, বরং ফুটবলপ্রেমী প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য একটি সংগ্রহযোগ্য প্রিমিয়াম ডিভাইস। ল্যাপটপটিতে রয়েছে ১৪ ইঞ্চির ২.৮কে পি-ওএলইডি টাচ ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০০ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামাট এবং ডলবি…
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় দেশটির বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকালে মারদান জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে পাকিস্তান প্রতিরক্ষা বাহিনীর আন্তঃবিভাগীয় জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে। নিহতরা হলেন বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মুহম্মদ কাসিম আব্দুল্লাহ এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট তাহা আব্বাসী। বিবৃতিতে বলা হয়, রুটিন প্রশিক্ষণের অংশ হিসেবে যুদ্ধবিমানটি উড্ডয়ন করছিল। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি মারদান এলাকায় বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই দুই পাইলটের মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং…
দেশে সরকারি উদ্যোগে নতুন কোনো পাটকল স্থাপনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, পাট খাতে সরকারি নীতি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করে বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করাই সরকারের মূল লক্ষ্য। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। মন্ত্রী বলেন, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) আওতাধীন ২৫টি পাটকলের মধ্যে বর্তমানে ৯টি বেসরকারি ব্যবস্থাপনায় চালু রয়েছে। সরকার ঘোষিত ৩১ দফা পরিকল্পনার আলোকে বাকি মিলগুলোও বেসরকারি ব্যবস্থাপনায় ডিসেম্বরের মধ্যে চালুর আশা…
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে দুর্নীতি মামলার সব নথিপত্র গোছাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে কূটনৈতিক চ্যানেলে এই নথিগুলো দেশটিতে পাঠানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (১৫ জুন) দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। আকতারুল ইসলাম বলেন, দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সব নথিপত্র তৈরির প্রস্তুতি চলছে। দুর্নীতির এসব নথিপত্র চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে কূটনৈতিক চ্যানেলে। বহুল আলোচিত ও সমালোচিত পুলিশের সাবেক এই মহাপরিদর্শক (আইজিপি) গ্রেপ্তার হওয়ার বিষয়টি ঢাকার ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) গত ১২ জুন এক চিঠির মাধ্যমে…
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদে সম্পূর্ণ নিরপেক্ষ ও দক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। সোমবার (১৫ জুন) ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। তিনি বলেন, ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিক রাখা এবং সুশাসন নিশ্চিত করতে দ্রুত একটি পূর্ণাঙ্গ পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করা হবে। তবে সদস্য নির্বাচনের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই করা হবে। ‘আমরা সম্পূর্ণ নিরপেক্ষ লোক দিতে চাই, যারা দক্ষতার সঙ্গে ব্যাংক পরিচালনা করতে পারবেন,’ বলেন তিনি। মোহাম্মদ জহির হোসেন আরও জানান, বর্তমানে তিনি সীমিত সময়ের জন্য এক সদস্যের বোর্ড হিসেবে দায়িত্ব পালন করছেন, যাতে…
জাতীয় সংসদে নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর মন্তব্যের নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর। একই সঙ্গে তার নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে দলটি। রোববার (১৪ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। এনসিপি চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত দপ্তর ও প্রচার-প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয় স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদ রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। সেখানে কোনো নারী জনপ্রতিনিধির পোশাক, ধর্মীয় অনুশীলন বা ব্যক্তিগত পরিচয়কে বিদ্রুপ বা অবমাননার বিষয় হিসেবে উপস্থাপন করা শুধু সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য নয়, দেশের সব নারীর মর্যাদা ও সম্মানের পরিপন্থি। এনসিপি নেতারা বলেন, সংসদে মতপার্থক্য থাকতে…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম