Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে এনআইসিইউসহ বিভিন্ন ইউনিটে চিকিৎসাধীন অন্তত ৭৬ জন রোগীকে ঘিরে চরম অনিশ্চয়তা ও উদ্বেগ দেখা দিয়েছে। হঠাৎ হাসপাতালের কার্যক্রম সীমিত ও স্থানান্তরের নির্দেশনায় বিপাকে পড়েছেন রোগী ও স্বজনরা। রোগীদের মধ্যে রয়েছেন নবজাতক থেকে শুরু করে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, গাইনি ও মেডিসিন ওয়ার্ডের সংকটাপন্ন রোগীরা। স্বল্প আয়ের পরিবারগুলো অন্য হাসপাতালে স্থানান্তরের খরচ ও সিট সংকটে দিশেহারা হয়ে পড়েছেন। একই সংকটে থাকা যমজ সন্তানের পিতা মো. রাকিব হাসান জানান, গত কয়েকদিন ধরে তিনি রাজধানীর বিভিন্ন হাসপাতালে এনআইসিইউ সিটের খোঁজে ঘুরছেন। কোথাও জায়গা না পেয়ে তিনি স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিকার চাইতে গেলে কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি বলেও অভিযোগ করেন। রাকিব হাসান বলেন, ‘কম…
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে কলকাতায় হেনস্তার চেষ্টার অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলেও বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৬ জুন) প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এ আলোচনা শুরু হয়। ওই পোস্টে দাবি করা হয়, কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলের সামনে স্ত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় কিছু ব্যক্তি মোশাররফ করিমকে লক্ষ্য করে অপ্রীতিকর আচরণ করেন এবং তার দিকে তেড়ে যান। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। তবে অভিনেতা মোশাররফ করিম এ ঘটনার সত্যতা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক…
চলমান ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ মিশনের শুরুটা জয় দিয়ে রাঙাতে চায় লিওনেল স্কালোনির শিষ্যরা। বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা টুর্নামেন্টে অন্যতম শিরোপাপ্রত্যাশী দল। অন্যদিকে আলজেরিয়ার অবস্থান ২৭ নম্বরে। কাগজে-কলমে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না কোচ স্কালোনি। বিশ্বকাপের জন্য কানসাস শহরেই ঘাঁটি গেড়েছেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ ও নিকোলাস ওতামেন্দিরা। ফলে স্থানীয় পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে ভালোভাবেই মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে দলটি। যেভাবে দেখবেন ম্যাচ বাংলাদেশের দর্শকরা টেলিভিশন ও অনলাইন-উভয় মাধ্যমেই…
জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তার কার্যকাল পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে। এতে আরও বলা হয়, নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেও প্রয়োজন মনে করলে সরকার যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে। আফরোজা আব্বাস দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার হস্তক্ষেপ না থাকলে অনেক আগেই ইসরায়েল ধ্বংস হয়ে যেত। এমনকি তাকে ছাড়া দেশটির অস্তিত্বই থাকত না বলেও মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জি-৭ সম্মেলনের ফাঁকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে আলোচনার সময় ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র না থাকলে ইসরায়েল থাকত না। আর আমাকে ছাড়া ইসরায়েল টিকে থাকত না, কারণ অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট আমার মতো পদক্ষেপ নিতে রাজি ছিলেন না।’ ট্রাম্প আরও বলেন, তার সম্পৃক্ততা না থাকলে বহু আগেই ইসরায়েল ধ্বংস হয়ে যেত। এদিকে লেবানন ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী…
জাতীয় সংসদে গঠনমূলক, যুক্তিনির্ভর ও জনস্বার্থভিত্তিক বিরোধী দলের ভূমিকা পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, অতীতের মতো সরকারঘেঁষা ‘বগলদাবা’ বিরোধী দল কিংবা অকারণ হট্টগোল ও ওয়াকআউটনির্ভর রাজনীতিতে বিশ্বাস করে না জামায়াত। মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের এলডি হলে সংসদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সংসদে কার্যকর বিরোধী দলের ভূমিকা দেখা যায়নি। সরকারি দলই কার্যত বিরোধী দলের ভূমিকা পালন করেছে। অন্যদিকে, কিছু বিরোধী দল সংসদে উত্তেজনাকর আচরণ ও দীর্ঘদিন বর্জনের রাজনীতি করেছে। জামায়াত এ দুই ধরনের অবস্থান থেকেই দূরে থাকবে।…
সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি জানিয়েছেন দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে। তিনি বলেছেন, ঢাকার পাশের ও দেশের দক্ষিণাঞ্চলের ১০ জেলা নতুন করে রেল যোগাযোগের আওতায় আসছে। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শেখ রবিউল আলম রবি বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবং সভাপতিত্বে আজ রেল মন্ত্রণালয়ের সবশেষ কার্যক্রম এবং সামগ্রিক কানেক্টিভিটি, সামগ্রিক সেবা কী পর্যায়ে আছে এবং উত্তরণের জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে, কী কার্যক্রম চলমান এবং আগামীতে কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে, সে বিষয়ে একটা মিটিং ছিল। প্রধানমন্ত্রী সেটা জেনেছেন, দেখেছেন, বুঝেছেন এবং তার…
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বুধবার (১৭ জুন) থেকে লেনদেনের সময় আরও ১০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৬ জুন) ডিএসই কর্তৃপক্ষ এ তথ্য জানায়। নতুন সূচি অনুযায়ী, ডিএসইতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে নিয়মিত লেনদেন চলবে। এরপর দুপুর ২টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে। বর্তমানে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত নিয়মিত লেনদেন হয়। এরপর ৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশনে লেনদেন সম্পন্ন করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিয়মিত লেনদেনের পর সময় বাড়িয়ে পোস্ট ক্লোজিং সেশন ১০ মিনিট করা হয়েছে। এই সময়ে বিনিয়োগকারীরা নতুন দামে লেনদেনের প্রস্তাব দিতে…
শেষ বাঁশি বাজতেই হাঁটু গেড়ে বসে পড়েন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। কিছুক্ষণ পর দুই হাত দিয়ে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়েন তিনি। সতীর্থরা ছুটে এসে তাকে জড়িয়ে ধরেন। বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেওয়ার পর তার সেই আবেগঘন মুহূর্ত ছুঁয়ে গেছে ফুটবলপ্রেমীদের হৃদয়। জনসংখ্যার বিচারে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে শক্তিশালী স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য এক পয়েন্ট অর্জন করেছে। আর সেই সাফল্যের সবচেয়ে বড় কারিগর ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া। ম্যাচ শেষে কান্নার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। সাংবাদিকদের ভোজিনিয়া বলেন, ‘আমি কেঁদেছিলাম কারণ ছোটবেলায় দাদা-দাদির কাছে বড় হয়েছি। কিন্তু আজ তারা এখানে নেই।…
রাজধানীর আদাবরে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে চাপাতির আঘাতে আহত হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) তরুণ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাল্টা গুলিতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টার দিকে আদাবরের তুরাগ হাউজিং এলাকার ডেল্টা গার্মেন্টসের পাশের একটি স্থানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ওসি (তদন্ত) হাফিজুল ইসলাম। তিনি জানান, সকালে আদাবর এলাকায় চাপাতি ঠেকিয়ে একটি দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার সূত্র ধরে দুপুরে ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের একটি আস্তানায় অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় ‘কব্জি কাটা’ গ্রুপের সদস্য হিসেবে পরিচিত কয়েকজন ছিনতাইকারী পুলিশের ওপর হামলা চালায়। এতে চাপাতির…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম