Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় অপর তিন আসামি আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরীর জামিন মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, আসামিরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে অপর তিন আসামির জামিন মঞ্জুর করা হয়। আসামিপক্ষের আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন শুনানিতে দাবি করেন, মামলাটি মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক উদ্দেশ্যে দায়ের…

Read More

দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পাবলিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে এবার থেকে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষাও নামমাত্র পর্যায়ে সীমিত রাখা হবে। কোচিংনির্ভর বা অতিরিক্ত প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা নিরুৎসাহিত করা হবে। বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও গবেষণামনস্কতা বিকাশে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রামের চূড়ান্ত পর্ব আগামী ২৯ জুন রাজধানীর চীন…

Read More

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে। তিনি বলেন, সেশনজট কমাতে সরকার সিলেবাস সম্পন্ন হওয়ার পরপরই পাবলিক পরীক্ষা আয়োজনের উদ্যোগ…

Read More

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিনেত্রী পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে দীর্ঘদিন ধরে তদন্তের মুখে ছিলেন গোলাম সাকলায়েন। তদন্তে বিভিন্ন সময়ে পরীমনির বাসায় তার অবস্থানের প্রমাণ পাওয়া গেছে বলে অভিযোগ ওঠে। এর আগে ২০২৪ সালের ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে পাঠানো…

Read More

এবার দেখা দিয়েছে নজিরবিহীন আর্থিক সংকট। এক বছরের ব্যবধানে পুরো খাত নিট লোকসানে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৬৬ কোটি টাকা, যা আগের বছরের ধারাবাহিক মুনাফার চিত্রকে সম্পূর্ণ উল্টে দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের বার্ষিক আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন ২০২৫-এ এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে যেখানে ব্যাংক খাতের নিট মুনাফা ছিল ১২ হাজার ১৫৮ কোটি টাকা, সেখানে ২০২৫ সালে তা বড় ধরনের লোকসানে পরিণত হয়েছে। বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতে সবচেয়ে বড় চাপ তৈরি হয়েছে নিট সুদ আয়ে। ২০২৫ সালে এটি ঋণাত্মক ১২ হাজার ৫৩৭ কোটি টাকায় নেমে এসেছে। আগের বছর এ খাতে আয় ছিল ২৯ হাজার ৩৯১ কোটি…

Read More

স্ত্রী আফরা ইভনাথ ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন অভিনেতা জাহের আলভী (নিয়ামত উল্লাহ ভুঁইয়া)। তিনি জামিনের আবেদন করেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে শুনানির জন্য মামলাটি উপস্থাপন করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইভনাথ ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক…

Read More

দেশের শিক্ষাব্যবস্থাকে মুখস্থনির্ভরতা থেকে বের করে দক্ষ, চিন্তাশীল ও পরিবেশ-সচেতন প্রজন্ম গড়ে তুলতে দেশব্যাপী একাধিক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। কর্মসূচির অংশ হিসেবে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা ও বিজ্ঞানমনস্কতা বিকাশে দেশজুড়ে শুরু হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কার্যক্রম। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শিক্ষাঙ্গনে শুরু হচ্ছে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি। আগামী ২৮ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের নির্বাচিত সেরা ১০০টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত হবে। একই দিনে সারাদেশের ২৯ হাজার ৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক…

Read More

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি ও উত্তেজনা নিরসনের লক্ষ্যে করা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের ভার্সাই প্রাসাদে চুক্তির নথিতে স্বাক্ষর করেন। বৃহস্পতিবার (১৮ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা প্রকাশিত ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফারসি ভাষায় লেখা একটি নথি হাতে ধরে আছেন, যেখানে দুই দেশের শীর্ষ নেতার স্বাক্ষর রয়েছে বলে দাবি করা হয়। প্রায় ৮০০ শব্দের ১৪ দফা সমঝোতা স্মারকে চলমান যুদ্ধবিরতি কার্যকর করা এবং কৌশলগত হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। চুক্তি অনুযায়ী, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমাতে সম্মত হয়েছে। বিনিময়ে দেশটির ওপর…

Read More

রেলপথকে আরও নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব করতে দেশের প্রধান প্রধান রুটে পর্যায়ক্রমে বৈদ্যুতিক ট্রেন (ইলেকট্রিক ট্র্যাকশন) চালুর ঘোষণা দিয়েছে সরকার। বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের সড়ক ও রেল যোগাযোগ খাতের টেকসই উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে মহাসড়কগুলোতে পর্যায়ক্রমে এক্সপ্রেসওয়ে গ্রিড ও মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি সড়ক সুরক্ষা ও ওভারলোড নিয়ন্ত্রণে স্মার্ট মনিটরিং এবং এক্সেল লোড নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর যানজট নিরসনে ঢাকার…

Read More

চট্টগ্রামের পটিয়ায় অপহৃত হওয়ার দুদিন পর পাঁচ বছর বয়সী শিশু মো. জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে পটিয়া পৌরসভার গোবিন্দার খীল এলাকার পূর্বপাড়া গ্রামে ভুক্তভোগীর বাড়ির পাশের ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জায়হান ওই এলাকার গ্যারেজ ব্যবসায়ী শাহজাহানের একমাত্র সন্তান। সে স্থানীয় একটি নূরানী মাদ্রাসার ছাত্র ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৫ প্রতিবেশীকে আটক করেছে। আটককৃতরা হলেন মো. সাইফুল, শাহানুর, নিহা, নিহান ও ওয়াসিফা। তারা সবাই একই পরিবারের সদস্য এবং তাদের বসতঘরের পেছন থেকেই উদ্ধার করা হয় নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ জুন…

Read More