Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। ফলে দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ফিলাডেলফিয়ায় মুখোমুখি হবে ব্রাজিল ও হাইতি। বাংলাদেশের দর্শকরা ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস এবং সময় টেলিভিশনে। এ ছাড়া অনলাইনেও ম্যাচটি দেখার সুযোগ থাকছে। দেশের দর্শকদের জন্য অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে ম্যাচটি সম্প্রচার করবে টফি, বায়োস্কোপ প্লাস, আই-স্ক্রিন, মাই রবি এবং মাই এয়ারটেল অ্যাপ। ঘরের বাইরে থাকা ফুটবলপ্রেমীরাও স্মার্টফোন, ট্যাব কিংবা অন্যান্য ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সহজেই ম্যাচটি উপভোগ করতে…

Read More

বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো হয়নি ব্রাজিলের। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করে পয়েন্ট হারানো সেলেসাওরা এবার হাইতির বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্যদিকে স্কটল্যান্ডের কাছে হার দিয়ে আসর শুরু করা হাইতির সামনে এটি কার্যত বাঁচা-মরার ম্যাচ। মরক্কোর বিপক্ষে ম্যাচে শুরু থেকেই নিজেদের স্বাভাবিক ছন্দে ছিল না ব্রাজিল। ২১ মিনিটে ইসমাইল সাইবারির গোলে পিছিয়ে পড়লেও বিরতির আগে দুর্দান্ত এক গোল করে সমতা ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ইতিহাসও ব্রাজিলকে সতর্ক করছে। ১৯৭৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জয়হীন থাকার শঙ্কায় রয়েছে তারা।…

Read More

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সারা দেশে সর্বোচ্চ সতর্ক থাকতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঠানো এক জরুরি বার্তায় দলটির সম্ভাব্য কর্মসূচি মূল্যায়ন করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। মূলত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে ‘নিরাপত্তামূলক ব্যবস্থা’ নিতে এই নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। আগামী ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে বৃহস্পতিবার (১৮ জুন) এ বিষয়ে একটি ‘জরুরি বার্তা’ পাঠানো হয়। দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজির কাছে পাঠানো ওই বার্তায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির ‘সম্ভাব্য কর্মকাণ্ড মূল্যায়ন’…

Read More

পদ্মা সেতু প্রকল্পের মতোই তিস্তা মহাপরিকল্পনাও দ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন নিয়ে বাস্তবায়নের পথে এগিয়ে যাবে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে নীলফামারীর তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পানি সম্পদমন্ত্রী এ কথা বলেন। পানি সম্পদমন্ত্রী বলেন, উজানে গজলডোবা, সেখানে যেভাবে পানির স্রোত আসছে। পাশ্ববর্তী দেশ তো তাদের গেটগুলো ওপেন করে দিয়েছে। এই খাড়া স্রোতের কারণে তিস্তার পাড় ভেঙে যাচ্ছে, আরেক দিকে এখানে নদী ভাঙন ব্যাপকভাবে দেখা দিচ্ছে। পানির এত ওভার ফ্লো হচ্ছে, তাতে এলাকার মানুষের বসবাস করা কঠিন হয়ে যাচ্ছে। এ কষ্ট লাঘবে পরিকল্পিত ড্রেজিং ও বাঁধ…

Read More

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ১৭৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৭৪ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৯৮২ জনে। এ সময়ের মধ্যে ল্যাব পরীক্ষায় আরও ৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ…

Read More

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে অনেকেই সমস্যা হিসেবে দেখলেও এটিকে দেশের সবচেয়ে বড় শক্তি ও আশীর্বাদ। তিনি বলেন, বিশ্বের অন্যতম জনবহুল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও নেতৃত্বের ক্ষেত্রে বিশ্বকে পথ দেখানোর সক্ষমতা রাখে। আজ শুক্রবার (১৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে রোটারি ইন্টারন্যাশনাল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পলিটিক্স করতে হবে অন্যের জন্য, নিজের জন্য নয়। এই শিক্ষার পরেও, ওই জুলাই ৩৬-এর শিক্ষার পরেও যদি বাংলাদেশের জনগণের পলিটিশিয়ানরা শিক্ষা না নেয়, তাহলে আমি জানি না ভবিষ্যতে…

Read More

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের সতর্ক করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, সরকারি প্রতিষ্ঠান ও সরকারি সিদ্ধান্ত সম্পর্কে কটূক্তি, অপপ্রচার এবং আপত্তিকর পোস্টের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন, তাদের চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে বৃহস্পতিবার (১৮ জুন) জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ অনুসরণ করা সকল সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক।…

Read More

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের বৃহত্তম বিমানবন্দর দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে রাজধানী নিয়ামেতে অবস্থিত বিমানবন্দরটিতে এ হামলার ঘটনা ঘটে। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং দুইজন বেসামরিক নাগরিক রয়েছেন। এ ঘটনায় চার হামলাকারী আহত হয়েছেন এবং ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে আরপিজি-৭ রকেটচালিত গ্রেনেড লঞ্চার, একে-৪৭ রাইফেল, বিস্ফোরক, গ্রেনেড, ওয়াকিটকি এবং কয়েক হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র ইসলামি জঙ্গিগোষ্ঠী জেএনআইএম (জামা’য়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন)। সংগঠনটি…

Read More

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের পরিমাণ এক বছরে ৪১.৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি)। বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ। আগের বছর ২০২৪ সালে এ পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ। বর্তমান বিনিময় হার অনুযায়ী (১ সুইস ফ্রাঁ ≈ ১৫২ টাকা) এই অর্থের পরিমাণ প্রায় ১২ হাজার ৬৭৮ কোটি টাকা। প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালের পর গত বছরই (২০২৫) বাংলাদেশিদের সুইস ব্যাংকে সর্বোচ্চ অর্থ জমা হয়েছে। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে জমা…

Read More

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার প্ররোচনার মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে ছোটপর্দার অভিনেতা জাহের আলভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, আত্মসমর্পণের পর আসামিপক্ষ জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইভনাথ খান ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়।…

Read More