Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। চুক্তির বেশ কয়েকটি ধারা নিয়ে মতপার্থক্য তৈরি হওয়ায় পরিস্থিতি নতুন করে জটিল হয়ে উঠছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে—চুক্তির ১, ৪, ৫, ১০ ও ১১ নম্বর ধারা এখন প্রধান বিরোধের কারণ হয়ে দাঁড়িয়েছে। তেহরানের ভাষ্য, যেসব বিষয়ে আগে সমঝোতা হয়েছে, সেগুলো যুক্তরাষ্ট্রকে অবশ্যই মেনে চলতে হবে। চুক্তির প্রথম ধারায় যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানানোর বিষয়ে একমত হয়েছিল। এর মধ্যে লেবাননের সার্বভৌমত্বের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, লেবানন পরিস্থিতির কোনো স্থায়ী সমাধান…
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী, মানবাধিকারকর্মী ও সমাজসেবক ব্যারিস্টার আব্দুস সালাম। যোগদানের তারিখ থেকে আগামী তিন বছর তিনি সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। শনিবার (২০ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখার সহকারী সচিব আলমগীর হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ব্যারিস্টার আব্দুস সালামকে তিন বছর মেয়াদে এ নিয়োগ প্রদান করেছেন। ব্যারিস্টার আব্দুস সালাম ১৯৬৫ সালের ১ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে আইন পেশায় যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয়…
নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের বহুল আলোচিত ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আজ শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি এ বিষয়ে ব্যাখ্য দেন। পাঠকদের জন্য ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। ফেসবুক স্ট্যাটাসে মাওলানা মামুনুল হক লেখেন, ৩রা এপ্রিল ২০২১। রাষ্ট্রীয় মবসন্ত্রাসের এক ঘৃণ্য কালো দিবস। সেদিন আমি আমার স্ত্রী জান্নাত আরা (ঝর্ণা)কে নিয়ে নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের ৫০১ নং কক্ষে অবস্থান করছিলাম। সেখানে পুলিশের নেতৃত্বে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী, সাংবাদিক লীগ ও ঘাদনিকের প্রায় শ’ খানেক সদস্য উপস্থিত হয়। রিসোর্টের রিসিপশন ডেস্ক থেকে ফোন করে আমাকে জানানো হয়, পুরো…
রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা’ পলাশ। শুক্রবার (১৯ জুন) রাত ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মরদেহের ময়নাতদন্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জুন দুপুরে রামপুরার বিটিভি ভবনের বিপরীতে নিজ বাসার কাছে তাকে লক্ষ্য করে একদল সন্ত্রাসী গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন…
নেত্রকোনার মোহনগঞ্জে ১০ বছর বয়সি এক শিশু সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর ধর্ষণে অভিযুক্ত পলাতক আসামি মহন তালুকদার (২৫) থানায় আত্মসমর্পণ করেছেন। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে মোহনগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত মহন তালুকদার। এসময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। আমাকে ফাঁসানো হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আত্মসমর্পণ করলাম। তদন্তের মাধ্যমে সত্যিটা বের হবে আশা করছি। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত মহন তালুকদার (২৫) মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। ধর্ষণের অভিযোগ ওঠার পর…
জি-৭ শীর্ষ সম্মেলনে ছবি তোলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে প্রকাশ্য বাকযুদ্ধ শুরু হয়েছে। ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে দুই নেতার মধ্যে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সম্প্রতি একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, জি-৭ সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য অত্যন্ত আগ্রহী ছিলেন। তিনি বলেন, মেলোনি তার সঙ্গে ছবি তুলতে এতটাই মরিয়া ছিলেন যে শেষ পর্যন্ত তিনি সম্মতি দেন। ট্রাম্পের এ মন্তব্য প্রকাশ্যে আসার পর তীব্র প্রতিক্রিয়া জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ট্রাম্পের বক্তব্যকে ‘মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’…
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আগামীকাল (২১ জুন) মালয়েশিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সফর শেষে তিনি চীন সফরে যাবেন। দুই দেশ মিলিয়ে ছয় দিনের এই সফরকে কূটনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সফরসূচি অনুযায়ী, ২৩ থেকে ২৬ জুন চীনে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। এর আগে মালয়েশিয়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফর করবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং দুটি ‘নোট অব এক্সচেঞ্জ’ স্বাক্ষর হতে পারে। এছাড়া দ্বিপাক্ষিক বৈঠকে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ এবং হালাল পণ্য রপ্তানিসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।…
দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬ তারিখ পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ফ্লোটিং (ভাসমান) মজুতসহ দেশে খাদ্যশস্যের মোট সরকারি মজুতের পরিমাণ দাঁড়িয়েছে ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টন। খাদ্য অধিদপ্তরের দৈনন্দিন খাদ্যশস্য পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, সরকারি গুদামগুলোতে বর্তমানে প্রধান খাদ্যশস্য চালের মজুত রয়েছে ১৫ লাখ ৯৬ হাজার ৫৭৯ মেট্রিক টন। এছাড়া গমের মজুত রয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৮৩১ মেট্রিক টন এবং ধানের মজুত রয়েছে ১ লাখ ৬১ হাজার ৮৪ মেট্রিক টন। এর ফলে ফ্লোটিং বা ভাসমান মজুত বাদে মোট মজুতের পরিমাণ ২০…
বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে হতাশ করেছিল ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচে আর কোনো ভুল করেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মাতেউস কুনহার জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে দুর্দান্তভাবে জয়ে ফিরেছে সেলেসাওরা। শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের ১২ মিনিটে রাফিনিয়া বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। ২২ মিনিটে ব্যবধান গড়ার সুবর্ণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি রাফিনিয়া। ডান প্রান্ত থেকে পাওয়া থ্রু পাসে গোলরক্ষককে একা পেয়েও ফাঁকা জালে বল পাঠাতে ব্যর্থ হন বার্সেলোনার এই তারকা। তবে পরের মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল।…
প্রধানমন্ত্রীর নির্দেশে বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেওয়া হবে। এ জন্য পুনরায় গণশুনানির আয়োজন করা হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর বিধি অনুযায়ী তা গেজেট আকারে প্রকাশ করা হবে। গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের সই করা এক…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম