Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
বিশ্বকাপ মিশন নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র দিয়ে শুরু করেছিল জাপান। নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে তিউনিশিয়ার জালে চার গোল দিয়ে বড় জয় তুলে নিয়েছে এশিয়ার দলটি। এই হারে টানা দুই ম্যাচ হারায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে তিউনিশিয়ার। রোববার (২১ জুন) মেক্সিকোর মনতেরেতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় জাপান। ম্যাচের চতুর্থ মিনিটেই দাইচি কামাদার গোলে এগিয়ে যায় তারা। এরপর ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আয়াসে উয়েদা। প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান। বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে এশিয়ার প্রতিনিধিরা। ৬৯তম মিনিটে জুনিয়া ইতো তৃতীয় গোল করে তিউনিশিয়ার ম্যাচে ফেরার সব আশা শেষ করে দেন। এরপর ৮৪তম মিনিটে…
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২০ জুন) দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার (২১ জুন) সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক মাহবুবে এলাহি সানি বিষয়টি নিশ্চিত করেছেন। মরহুম মোশাররফ তার চাচা শ্বশুর ছিলেন। পরিবার সূত্র জানায়, রোববার বাদ আছর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে,…
পৃথিবীর সবচেয়ে ছোট অথচ সবচেয়ে আবেগময় শব্দগুলোর একটি-বাবা। এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসা, নিরাপত্তা, সাহস আর নির্ভরতার অনুভূতি। সেই বাবাদের প্রতি সম্মান, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের দিন আজ। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব বাবা দিবস। প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে বাবা দিবস উদ্যাপন করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও দিবসটি পালিত হচ্ছে আজ। যদিও বাবা দিবসের সূচনা পশ্চিমা বিশ্বে, সময়ের সঙ্গে সঙ্গে এটি বিশ্বের প্রায় সব দেশেই জনপ্রিয়তা পেয়েছে। ইতিহাস অনুযায়ী, বিংশ শতাব্দীর শুরুতে বাবা দিবস উদ্যাপনের সূচনা হয়। মায়ের পাশাপাশি বাবারাও সন্তানের জীবনে সমান গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল-এই বার্তা ছড়িয়ে দিতেই দিবসটি চালু…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আজ রোববার (২১ জুন) এক সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেলে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়া সফর শেষে তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে সরাসরি চীনে যাবেন। শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর দুই দেশ (মালয়েশিয়া ও চীন) সফর শুরুর আগে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি…
যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এতে চলমান শান্তি প্রক্রিয়া ও যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা বাস্তবায়ন নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার (১৯ জুন) নতুন করে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, শনিবার দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। এছাড়া কফর রেমান এলাকায় এক লেবানিজ সেনা সদস্যও নিহত হন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএর তথ্য অনুযায়ী, টাইর জেলার বারিশ গ্রামে ইসরায়েলি হামলায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন।…
শেষ মুহূর্তের নাটকীয়তায় আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি। বদলি নেমে জোড়া গোল করে জয়ের নায়ক হয়েছেন দেনিজ উন্দাভ। রোববার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় কানাডার টরন্টো স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় জার্মানি ও আইভরি কোস্ট। ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও একসময় পিছিয়ে পড়েছিল জার্মানরা। তবে শেষ পর্যন্ত দারুণ প্রত্যাবর্তনে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই শেষ ষোলো নিশ্চিত করল জুলিয়ান নাগেলসমানের দল। এর আগে প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল জার্মানি। ফলে ২০১৪ সালের পর এবারই…
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের পর দ্রুত দেশে ফেরত আনা সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশের (দুবাই) সরকারের কাছে পাঠানো হয়েছে। প্রক্রিয়া শেষ হলে দ্রুতই তাকে বাংলাদেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সালাহউদ্দিন আহমদ বলেন, রাজধানীর মোহাম্মদপুর দীর্ঘদিন ধরে অপরাধীদের অভয়ারণ্য হয়ে আছে।…
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক অর্থনীতিতে বদলে যাবে ২৪টি জেলার দৃশ্যপট। নদী ব্যবস্থাপনা, পরিবেশ ও মানুষের জীবনযাত্রায় আসবে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, পদ্মা ব্যারাজ শুধু নদীকেন্দ্রিক প্রকল্প নয়, এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত। দীর্ঘদিনের নাব্যতা সংকট ও সীমিত ব্যবস্থাপনার কারণে এর পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যায়নি। পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে নদী ব্যবস্থাপনা, পানি সংরক্ষণ, সেচ সুবিধা সম্প্রসারণ, নদীভাঙন রোধ এবং বন্যা নিয়ন্ত্রণে কার্যকর পরিবর্তন আসবে। প্রতিমন্ত্রী…
বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হককে প্রশাসনিক কারণে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। শনিবার (২০ জুন) বরগুনা পুলিশ সুপারের কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) এফ এম ফয়সাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাথরঘাটা থানার ওসি মো. এনামুল হককে তার বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহারপূর্বক বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তবে অফিস আদেশে তার প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। সেখানে শুধু ‘প্রশাসনিক কারণ’ দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার…
দেশে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৮৭ শিশু। আজ শনিবার (২০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৮৪ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম