Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৭ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রবিবার পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও ব্যাংকটির চেয়ারম্যান মোঃ আলী হোসেন ফকির। সভায় ব্যাংকের ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় এবং শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। চেয়ারম্যান মোঃ আলী হোসেন ফকির বলেন, কমিউনিটি ব্যাংক শুধু পুলিশের ব্যাংক নয়, এটি সাধারণ জনগণেরও ব্যাংক। তিনি বলেন, কমিউনিটিভিত্তিক সব শ্রেণি-পেশার মানুষের জন্য আধুনিক ও উদ্ভাবনী স্মার্ট ব্যাংকিং সেবা চালুর মাধ্যমে ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তিনি আরও জানান, প্রান্তিক গ্রাহকদের জন্য প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণ, শাখা-উপশাখায় সেবার মানোন্নয়ন এবং মানবসম্পদ উন্নয়নে…
আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে পঞ্চম সাক্ষী হিসেবে এই জবানবন্দি দেন সেনাসদস্য ইমরুল কায়েস। পাঠকের জন্য জবানবন্দি হুবহু তুলে ধরা হলো- ‘আমার নাম ইমরুল কায়েস। আমার বর্তমান বয়স ৪৩ বৎসর। আমি ৫ এপ্রিল ২০০১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে আর্মার্ড কোরে যোগদান করি। আমার চাকুরীর একটি পর্যায়ে ২০১০-২০১২ সাল পর্যন্ত র্যাব হেডকোয়ার্টারে প্রেষণে কর্মরত ছিলাম। কর্মরত থাকা অবস্থায় র্যাব হেডকোয়ার্টার ইন্টেলিজেন্স উইং এ চাকুরি করি। আমি ১০ আগস্ট ২০১০ সালে র্যাবে পোস্টিং হয়ে আসি। আমরা যারা পোস্টিং হয়ে আসি প্রথমে আমাদের এডমিন উইংয়ে রাখা…
সারা দেশে আবারও চোখ রাঙাতে শুরু করেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজনের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। অন্যজন বরিশাল বিভাগের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ জনে। একই সময়ে সবচেয়ে বেশি ৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে। এছাড়া খুলনা বিভাগে ৫২ জন, ঢাকা বিভাগে ৪৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে…
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার (২১ জুন) জাতীয় সংসদ অধিবেশনে নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীর সদস্য মাসুম মোস্তফার টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইনমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এদিন অধিবেশন শুরু হয়। আইনমন্ত্রী বলেন, দায়েরকৃত মামলাগুলোর মধ্যে সাতটির রায় ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং বাকি ৭৩টি মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। মো. আসাদুজ্জামান জানান, বিচারাধীন মামলাগুলোর মধ্যে ২২টি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এ ছাড়া ৫১টি মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। শুক্রবার (১৯ জুন) যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত কেমব্রিজ থানায় মামলাটি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন— এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। তাদের মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। এ ছাড়াও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। শনিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স। এতে বলা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা হাসনাত আবদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান এক সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ রোববার (২১ জুন) বিকেল পৌনে তিনটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া সফরসঙ্গী হয়েছেন সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকতা ও ব্যক্তিগত কর্মকর্তারা। মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে সরাসরি চীন সফর করবেন। প্রধানমন্ত্রীর এই দুই দেশ (মালয়েশিয়া ও চীন) সফরের আগে…
স্থানীয় ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের মাধ্যমে দেশের সামগ্রিক জনঅর্থায়ন কাঠামো সংস্কারের পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে ব্যাংক ঋণের উচ্চ সুদের চাপ কমিয়ে বেসরকারি খাতের বিনিয়োগ পরিবেশ উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (২১ জুন) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট পর্যালোচনা সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, স্থানীয় ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ার ফলে বেসরকারি খাতের বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। আগামী অর্থবছরগুলোর বাজেটে ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকার ১০ থেকে ১৩ শতাংশ…
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত সবাই সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বানিগ্রাম ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম নিহতদের পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (২১ জুন) কাতারের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে আল শাহানিয়া শহরের সামাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে শাহানিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। নিহতরা হলেন-উপজেলার আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন এবং মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। নিহতদের পারিবারিক সূত্রে…
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে আলোচনায় আসেন। সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালীন তিনি ভেজালবিরোধী তিন শতাধিক অভিযান পরিচালনা করে ব্যাপক প্রশংসা কুড়ান। ভেজাল, অনিয়ম ও অসাধু ব্যবসার বিরুদ্ধে অভিযানে তিনি সাধারণ মানুষের…
প্রতারণার একাধিক অভিযোগে গ্রেপ্তার হওয়া বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আবুল বাশারকে ঘিরে ছড়িয়ে পড়া একটি গুঞ্জনের প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন মাধ্যমে তাকে বাশারের স্ত্রী হিসেবে উল্লেখ করায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে ববি বলেন, বিকেল থেকে বিভিন্ন গণমাধ্যমে তাকে জড়িয়ে বিভ্রান্তিকর ও চটকদার সংবাদ প্রকাশ করা হচ্ছে। কোথাও তাকে ‘কথিত স্ত্রী’, আবার কোথাও সরাসরি ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। অভিনেত্রীর দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সম্মানহানির চেষ্টা করা হচ্ছে। তিনি লেখেন, ভিউ বাড়ানো এবং তাকে হেয় করতেই একটি…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম