Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ১২৫ শিশু। আজ সোমবার (২২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৯০ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৮৩টি শিশু…
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদ শূন্য হওয়ার ১১০ দিন পর নতুন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। দুদকের কমিশনার পদে নিয়োগের জন্য অবশেষে পাঁচ সদস্যের একটি সার্চ (বাছাই) কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (২২ জুন) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পাঁচ সদস্যের এই সার্চ কমিটির সভাপতি করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে। সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী কমিশনার পদে নিয়োগের জন্য সুপারিশ প্রদানের উদ্দেশ্যে সার্চ…
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য কর্মসূচি ঠেকাতে আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর রাজপথে অবস্থান নেবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে সমাবেশ করবে জোটটি। সেখানে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। একই সঙ্গে আগামী ৪ জুলাই সারাদেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনের আগে সকাল ১০টায় সেখানে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আওয়ামী লীগ সরকারের…
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ক্ষমতায় আসার দুই বছরেরও কম সময়ের মধ্যে সোমবার (২২ জুন) তিনি জানান, লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়বেন। লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে দেওয়া এক আবেগঘন বক্তব্যে স্টারমার বলেন, দেশের স্বার্থকেই তিনি সবসময় অগ্রাধিকার দিয়েছেন। এ কারণেই তিনি লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, জুলাইয়ে নতুন নেতা বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে এবং সেপ্টেম্বরে উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। স্টারমার বলেন, ‘আমি যে সিদ্ধান্তই নিয়েছি, তা আমার প্রিয় দেশকে অগ্রাধিকার দেওয়ার জন্যই নিয়েছি। সে কারণেই আমি লেবার পার্টির…
মালয়েশিয়ায় দুইদিনের সফর শেষ করে চীনের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার (২২ জুন) বিকেল ৫টায় কুয়ালা লামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তিনি দালিয়ান শহরের উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রা শুরু করেছেন। দালিয়ানে দুইদিন কর্মব্যস্ত কর্মসূচিতে থাকবেন। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে চীনে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি শুরু হবে। দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালা লামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বুঙ্গা রায় কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি…
বিশ্বকাপের গ্রুপ এইচে দারুণ এক প্রদর্শনীতে সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা লা রোজারা প্রথম ৩০ মিনিটেই তিন গোল করে জয়ের ভিত গড়ে তোলে। এই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে স্পেন। রোববার (২১ জুন) আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের হতাশা ঝেড়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় স্পেন। ম্যাচের ১০ মিনিটে তরুণ তারকা লামিন ইয়ামাল গোল করে দলকে এগিয়ে দেন। বিশ্বকাপে এটি ছিল তার প্রথম গোল। গোলটির যোগান দেন মিকেল ওয়ারজাবাল। ইয়ামালের গোলের পর আরও ভয়ংকর হয়ে ওঠে স্পেন। ২১ ও ২৭ মিনিটে পরপর দুটি গোল করে ব্যবধান ৩-০…
এক-এগারোর সময় এবং পরবর্তী সময়ে নিজের পরিবার যে নির্যাতনের শিকার হয়েছে, তা স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চাইলে তিনি ব্যক্তিগত আক্রোশ থেকে প্রতিশোধ নিতে পারেন, তবে তাতে কারও কোনো উপকার হবে না। রোববার (২১ জুন) রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরের শাংগ্রি লা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ওয়ান ইলেভেনের পরে এবং তারপরেও বিভিন্ন সময়ে আমি ও আমার পরিবারের সঙ্গে অনেক ঘটনা ঘটেছে। এখন বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, আমি প্রধানমন্ত্রী। চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে প্রতিশোধ নিতে পারি। কিন্তু আমি যদি নেই, তাতে বেনিফিট কী হবে? কারও কোনো বেনিফিট হবে না। এই জায়গা…
বিশ্বকাপে কেপ ভার্দের রূপকথা যেন থামছেই না। প্রথম ম্যাচে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেওয়ার পর এবার দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষেও দারুণ লড়াই করে ২-২ গোলে ড্র করেছে আফ্রিকার দেশটি। ফ্লোরিডায় অনুষ্ঠিত গ্রুপ এইচের ম্যাচটিতে ইতিহাস, চমক আর উত্তেজনা—সবকিছুরই দেখা মিলেছে। বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোল পাওয়ার ম্যাচেই শেষ পর্যন্ত শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ড্র করে মাঠ ছাড়ে ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে। ফলটি তাদের জন্য জয়ের সমানই। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উরুগুয়ে। তবে ২১তম মিনিটে চমকে দেয় কেপ ভার্দে। প্রায় ৩২ গজ দূর থেকে নেওয়া জোয়াও পিনার দুর্দান্ত ফ্রি-কিক উরুগুয়ের জালে জড়িয়ে যায়। সেই গোলেই বিশ্বকাপ…
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) বদলি করা করা হয়েছে।শনিবার (২০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।অফিস আদেশে বলা হয়, ডিএমপির সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলমকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে উপ-পুলিশ কমিশনারের দ্বায়িত্ব পালন করবেন। অন্যদিকে ডিএমপির সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার সাজেদুর রহমানকে ডিএমপির সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করবেন।আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তার নামের পার্শ্বে উল্লিখিত স্থানে পদায়ন করা হলো।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি পর্যায়ের আয়কর কাঠামোতে বড় ধরনের বৈষম্য রয়েছে বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, নতুন করব্যবস্থায় তুলনামূলক কম ও মধ্যম আয়ের মানুষের ওপর করের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে, অথচ উচ্চ আয়ের করদাতাদের ক্ষেত্রে চাপ বৃদ্ধির হার তুলনামূলকভাবে কম। রোববার (২১ জুন) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত বাজেট পর্যালোচনা সংলাপে সিপিডি এ পর্যবেক্ষণ তুলে ধরে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম