Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলটির নেতাকর্মীরা মিছিল-সমাবেশ ও জমায়েতের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা করেছিল বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের পর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, আওয়ামী লীগ মিছিল, সমাবেশ বা জমায়েতের মাধ্যমে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চেয়েছিল। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম প্রস্তুতি নেওয়ায় তাদের সেই পরিকল্পনা ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে। তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে…

Read More

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু-রহস্য উদঘাটনের লক্ষ্যে কবর থেকে দেহাবশেষ উত্তোলনের যে অনুমতি দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত। মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান। মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম দেহাবশেষ উত্তোলনের পূর্বের আদেশ বাতিল চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত আগের আদেশ প্রত্যাহার করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ গত ২০ মে আদালতে আবেদন করে সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি চান। আবেদনে তিনি উল্লেখ করেন, ঘটনার প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে রমনা…

Read More

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, দলটির বিষয়ে সিদ্ধান্ত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মঙ্গলবার তথ্য অধিদপ্তরে অনুষ্ঠিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাঠে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ এখন বিচারাধীন অবস্থায় রয়েছে এবং তাদের কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ থাকবে। আদালতের রায়ের মাধ্যমেই নির্ধারিত হবে দলটি নিষিদ্ধ হবে কি না। তিনি বলেন, আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল কি না, সেটিও বিচারের পরই স্পষ্ট হবে। এর আগে দলটি…

Read More

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পক্ষে অবস্থান, শিক্ষার্থীদের হুমকি এবং বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আরও দুজন শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২২ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সাময়িক বরখাস্ত হওয়া তিন শিক্ষক হলেন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন। এ ছাড়া উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজমল…

Read More

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ মিলনায়তনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তাসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। এর আগে গত ৮ জুন এক সংবাদ সম্মেলনেও তিনি একই তারিখ উল্লেখ করেছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘সব বোর্ডের খাতা আমরা র‌্যান্ডমভাবে যাচাই করে দেখবো, কোনোভাবে নম্বর কম বা বেশি দেওয়া হয়েছে কি না।’ এর আগে গত ২১ এপ্রিল দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ২০ মে শেষ হয়। ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক…

Read More

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি। এতে বলা হয়, রমনা থানা পুলিশ ২ জন, ধানমন্ডি থানা ১০ জন, বংশাল থানা ১ জন, খিলক্ষেত থানা ২ জন, কদমতলী থানা ১ জন, মোহাম্মদপুর থানা ৮ জন, মিরপুর থানা ১ জন ও তুরাগ থানা পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর আটটি থানার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি…

Read More

আমেরিকা ও ইরানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির কারণে পারস্য উপসাগরে দীর্ঘ চার মাস ধরে আটকে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ অবশেষে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করে। বর্তমানে জ্বালানি বা বাংকারিং নেওয়ার জন্য জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। বিএসসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘদিনের অপেক্ষার পর জাহাজটি এখন পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখবে। জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু সদস্য সবাই নিরাপদ ও সুস্থ রয়েছেন। বিএসসি’র তথ্য অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি জাহাজটি হরমুজ হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। পরে…

Read More

২০২৬ বিশ্বকাপের শুরুতেই রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করে তিনি শুধু আসরের সর্বোচ্চ গোলদাতার আসনেই বসেননি, বিশ্বকাপ ইতিহাসেও গড়েছেন একের পর এক নতুন মাইলফলক। একদিনেই তার নাম উঠেছে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। মেসির দুর্দান্ত নৈপুণ্যে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ এবং অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। বিশেষ করে অস্ট্রিয়ার বিপক্ষে কঠিন ম্যাচেও দলের ভরসা হয়ে ওঠেন এই ফরোয়ার্ড। সেই ম্যাচের পরই বিশ্বকাপ ইতিহাসে নিজের অবস্থান আরও উঁচুতে নিয়ে যান তিনি। ১. বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা বিশ্বকাপে এখন সর্বোচ্চ গোলের মালিক লিওনেল মেসি। প্রথম দুই ম্যাচের পর তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে। এর…

Read More

পুঁজিবাজার নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আগামী দুই বছরের মধ্যে দেশের পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে এবং এটি বিনিয়োগকারীদের জন্য বড় সুযোগ তৈরি করবে। সোমবার (২২ জুন) রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অডিটোরিয়ামে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘সংখ্যার বাইরে, বাংলাদেশের ভবিষ্যৎ গড়া: প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থায় যোগ্যতার ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি বড় বড় বিদেশি কোম্পানি ও তাদের ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। তিনি আরও বলেন, “জেপি মরগান আমার সঙ্গে দেখা করেছে এবং তারা বিনিয়োগ করতে চায়।…

Read More

বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা নিয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। বিশেষ করে বাণিজ্য, অবকাঠামো, শিল্পায়ন, জ্বালানি, ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তি খাতে দুই দেশের সম্পর্ক আরও গতিশীল হওয়ার সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ও চীনের সম্পর্ক ইতোমধ্যে অবকাঠামো উন্নয়ন ও উৎপাদন খাতে গভীরভাবে সম্পৃক্ত। পদ্মা সেতু রেল সংযোগ, বিদ্যুৎকেন্দ্র, অর্থনৈতিক অঞ্চল উন্নয়নসহ বিভিন্ন বড় প্রকল্পে চীনা অংশগ্রহণ বাংলাদেশের উন্নয়ন কাঠামোকে গতি দিয়েছে। চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার এবং প্রধান আমদানিকারক দেশও। যন্ত্রপাতি, ইলেকট্রনিকস, শিল্প…

Read More