Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সব ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩টায় লালমনিরহাটের হাতীবান্ধা ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি ৫২ দশমিক ১৬ সেন্টিমিটার রেকর্ড করা হয়, যা বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপরে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার (২০ জুন) থেকেই তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছিল। উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে পানির চাপ বাড়ায় ব্যারাজের সব গেট খুলে রাখা হয়েছে, যাতে পানি ভাটির দিকে প্রবাহিত হতে পারে। তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করায় নীলফামারীর…
বিশ্ব ফুটবলের ইতিহাসে ২৪ জুন এক বিশেষ দিন। ১৯৮৭ সালের এই দিনে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। আজ ৩৯ বছরে পা রাখলেন কোটি কোটি ভক্তের হৃদয়ের এই জীবন্ত কিংবদন্তি। শৈশবে গ্রোথ হরমোনজনিত সমস্যার সঙ্গে লড়াই করে ফুটবল ক্যারিয়ার শুরু করেন মেসি। পরে স্পেনের ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে যোগ দিয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। সেখান থেকেই শুরু হয় বিশ্ব ফুটবলের এক অবিস্মরণীয় যাত্রা। বার্সেলোনার জার্সিতে প্রায় সব ধরনের শিরোপা জয়ের পাশাপাশি রেকর্ডসংখ্যক ব্যালন ডি’অর অর্জন করেন এই আর্জেন্টাইন তারকা। অসংখ্য গোল, অ্যাসিস্ট ও রেকর্ডে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বর্তমানে…
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত অবমাননাসহ একটি সিআর মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়। বুধবার (২৪ জুন) সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ যৌথভাবে তাকে গ্রেপ্তার করে। ওসি মাহবুবুর রহমান বলেন, সাজেদুল ইসলাম শুভ্রর বিরুদ্ধে একটি সিআর মামলায় গ্রেপ্তারি ফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ম্যাংগোটিভি /আরএইচ
ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো ধরনের আলোচনা বা সমঝোতায় রাজি নয় তেহরান। স্পষ্ট ভাষায় এমন অবস্থান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন আন্তর্জাতিক আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল আরাবিয়া বলছে, মঙ্গলবার (২৩ জুন) পাকিস্তান সফরকালে তিনি বলেন, ইরানের হাতে মিসাইল বা ক্ষেপণাস্ত্র না থাকলে দেশটি আজ গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হতো। পেজেশকিয়ান বলেন, “আমাদের আত্মরক্ষার জন্য যে ক্ষেপণাস্ত্র রয়েছে, সেগুলো না থাকলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানকে গাজার মতো গুঁড়িয়ে দিত। তারা বৃদ্ধ কিংবা শিশুকেও ছাড় দিত না।” তিনি আরও বলেন, “আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো অবস্থাতেই কারও সঙ্গে আলোচনা হবে না। এ বিষয়ে আমরা কখনোই সমঝোতায় যাব…
উজানের ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারাজের সবগুলো ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, বিকেল ৩টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি ৫২ দশমিক ১৬ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়। এ পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। সে হিসাবে পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে ভোর ৬টায় পানি ছিল বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে। তিস্তার পানি বৃদ্ধির ফলে জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী…
চীন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাদের এ সাক্ষাৎ হয়। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ সময় আলোইস জভিংগি অভিনন্দন জানান। অন্যদিকে, তারেক রহমান জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো অন্যান্য ডেল্টা রাষ্ট্র এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর সহায়তায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী এ সময় উল্লেখ করেন, বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের…
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তি সম্পন্ন হলে ইরানের ওপর থেকে প্রায় ৫০ বিলিয়ন (৫ হাজার কোটি) মার্কিন ডলারের নিষেধাজ্ঞা শিথিল এবং আটকে থাকা তহবিল মুক্ত করা হতে পারে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত দুই দেশের প্রথম দফার আলোচনার পর এই সম্ভাবনার বিষয়টি সামনে আসে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, তহবিল ছাড়ের প্রাথমিক প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আলোচনার সূত্র অনুযায়ী, কাতারের দোহায় পূর্বে দুই দফায় ৬ বিলিয়ন ডলার করে মোট ১২ বিলিয়ন ডলার ছাড়ের বিষয়ে প্রাথমিক সম্মতি হয়েছিল। নতুন রূপরেখা অনুযায়ী, চুক্তির শুরুতে প্রথম ধাপে ১২ বিলিয়ন ডলার অবমুক্ত করা হতে পারে। এরপর ৬০ দিনের আলোচনায় আরও…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী ড. ওয়ান আজিজাহ বিনতি ওয়ান ইসমাইলকে উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তাঁর স্ত্রী ড. ওয়ান আজিজাহ বিনতি ওয়ান ইসমাইলকে তাদের অবিশ্বাস্য উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মালয়েশিয়ার সরকার এবং তার বন্ধুত্বপূর্ণ জনগণ যে বন্ধুত্ব, অঙ্গভঙ্গি এবং শুভেচ্ছা প্রসারিত করেছে তাতে আমরা গভীরভাবে মুগ্ধ। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে আমার আলোচনা বৃহত্তর সহযোগিতা,…
সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন বলে নিশ্চিত করেছেন প্রশাসনিক কর্মকর্তা নাসিরউদ্দিন। পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন— অ্যাডভোকেট ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, মুহম্মদ তারিকুল ইসলাম এবং আসাদ উদ্দিন। সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন— ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির, রেজাউল ইসলাম ও মো. জাকির…
রাজধানীতে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনকভাবে ঘটেছে উল্লেখ করে আন্তরিকভাবে গভীর দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আজ মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চলাকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার যে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক ঘটনা ঘটেছে, আমরা তার জন্য আন্তরিকভাবে গভীর দুঃখ প্রকাশ করছি।’ আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং যেকোনো গণতান্ত্রিক ও…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম