Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউটে ওঠা কেপ ভার্দে আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষায় ফেলেছিল। তবে অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। শনিবার বাংলাদেশ সময় ভোরে মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২৯তম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অধিনায়ক লিওনেল মেসি। লিসান্দ্রো মার্টিনেজের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে জালে পাঠান তিনি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ২০ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। একই সঙ্গে চলতি আসরে নিজের গোলসংখ্যা বাড়িয়ে সাতে নিয়ে যান। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে সমতায় ফেরে। কেপ ভার্দের হয়ে দেরয় দুয়ার্তে বক্সের কোণা থেকে…
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানে নেমেছে মানুষের ঢল। শনিবার ভোর থেকেই ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার বাইরে হাজারো মানুষ দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শেষ বিদায় জানানোর অপেক্ষা করেন। ইরানি কর্তৃপক্ষের আশা, আগামী তিন দিনে শুধু তেহরানেই দেড় থেকে দুই কোটি মানুষের সমাগম হতে পারে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে সাত দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও দাফন কর্মসূচি শুরু হয়। প্রথম দিনে বিদেশি রাষ্ট্রনেতা ও প্রতিনিধিরা শ্রদ্ধা জানান। শনিবার ও রোববার সাধারণ মানুষের জন্য শোকানুষ্ঠান উন্মুক্ত রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকেই বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানস্থলের বাইরে জড়ো হতে থাকেন। শনিবার সকাল ছয়টায় মূল ফটক খুলে দেওয়া হলে জনস্রোত মোসাল্লা প্রাঙ্গণে…
গুম প্রতিরোধ ও প্রতিকারের জন্য পৃথক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’ নির্ধারিত সময়ে সংসদে অনুমোদন না পাওয়ায় কার্যকারিতা হারানোর পর নতুন এ আইনের খসড়া তৈরি করা হয়েছে। এতে গুমকে গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের প্রস্তাব রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনটির খসড়া নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বিভিন্ন বাহিনীর প্রধানরা অংশ নেন। খসড়া নিয়ে বিভিন্ন পক্ষের মতামত নেওয়া হয়। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আরেকটি বৈঠকে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন…
ফিফা বিশ্বকাপের এবারের আসরে একের পর এক রেকর্ড গড়া ও ভাঙার ঘটনা ঘটছে। এবার সেই তালিকায় যোগ হলো মিশরের নাম। ৯২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে গোলের দেখা পেয়েছে আফ্রিকার দেশটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে রাউন্ড অব-৩২ ম্যাচের ১৩তম মিনিটে গোল করেন ইমাম আশুর। এর মধ্য দিয়ে দীর্ঘ ৯২ বছরের অপেক্ষার অবসান হয় মিশরের। বিশ্বকাপে নকআউট পর্বে মিশরের সর্বশেষ গোলটি এসেছিল ১৯৩৪ সালে, হাঙ্গেরির বিপক্ষে। এরপর দীর্ঘ সময় নকআউটে আর গোল করতে পারেনি দলটি। বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে গোল পেতে এত দীর্ঘ অপেক্ষার নজির আর কোনো দলের নেই। ইমাম আশুরের এই গোলের মধ্য দিয়ে সেই অনাকাঙ্ক্ষিত রেকর্ডেরও অবসান ঘটাল মিশর। এখন রাউন্ড…
ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন বা দেশটির বিরুদ্ধে হামলার চেষ্টা হলে সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরা। শুক্রবার (৩জুলাই) ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নামে প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়। হুথিদের দাবি, সৌদি আরবের যুদ্ধবিমান সানার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি বেসামরিক উড়োজাহাজের অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তবে তাদের বাহিনী ওই যুদ্ধবিমানগুলোর মোকাবিলা করেছে। এক ভিডিওবার্তায় হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন বা দেশের বিরুদ্ধে আগ্রাসনের যেকোনো প্রচেষ্টার জবাবে স্থল ও সমুদ্রে সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। তিনি আরও বলেন, সম্ভাব্য যেকোনো পরিস্থিতিতেই সানা…
জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু সংস্থা (ডব্লিউএমও) সতর্ক করেছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এল নিনো দ্রুত শক্তিশালী পর্যায়ে পৌঁছাতে পারে। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ, খরা, অতিবৃষ্টি এবং অন্যান্য চরম আবহাওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। ডব্লিউএমও জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলে এরই মধ্যে এল নিনোর প্রভাব শুরু হয়েছে। আগামী কয়েক মাসে এর তীব্রতা আরও বাড়তে পারে। তাই সম্ভাব্য প্রভাব মোকাবিলায় দেশগুলোকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা। এতে মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। এর প্রভাবে বিশ্বজুড়ে বায়ুপ্রবাহ, বৃষ্টিপাতের ধরন ও বায়ুচাপের পরিবর্তন ঘটে।…
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন-এমন অভিযোগে সশস্ত্র বাহিনীর ১৫০ জন কর্মকর্তাকে পুনর্বাসন, ভূতাপেক্ষ পদোন্নতি এবং বকেয়া আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে বাস্তবায়ন করবে সশস্ত্র বাহিনী বিভাগ। একই সঙ্গে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি জারি করা এ-সংক্রান্ত আগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। নতুন সিদ্ধান্তের আওতায় সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমানবাহিনীর ১৪ জন অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত ও বরখাস্ত (চাকরিচ্যুত) কর্মকর্তাকে বিশেষ সুবিধা দেওয়া হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগ্যতা অনুযায়ী স্বাভাবিক…
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রস্তুতের বর্তমান পদ্ধতিতে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পূর্ণাঙ্গ ত্রৈমাসিক প্রতিবেদনের পরিবর্তে সংক্ষিপ্ত আর্থিক প্রতিবেদন চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খান। একই সঙ্গে আইপিও প্রক্রিয়া সহজীকরণ, কাগজনির্ভর কার্যক্রম কমিয়ে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) আয়োজিত পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএসইসি চেয়ারম্যান। মাসুদ খান বলেন, কমিশনের দায়িত্ব শুধু নিয়ন্ত্রণ করা নয়, বাজারের বিকাশে সহায়ক ভূমিকা পালন করাও সমান গুরুত্বপূর্ণ। স্টেকহোল্ডারদের সমস্যার সমাধান খুঁজে বের করাই নতুন কমিশনের প্রধান লক্ষ্য।…
রাজধানীর কাঁচাবাজারে গত এক সপ্তাহে বেশিরভাগ সবজির দাম কিছুটা কমলেও, এক বছরের ব্যবধানে নিত্যপণ্যের বাজারে দেখা গেছে মিশ্র চিত্র। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চাল, পেঁয়াজ ও রসুনের দাম কমলেও বেড়েছে ডাল, কাঁচামরিচ, ভোজ্যতেল ও মাংসের দাম। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের পরিবর্তন সরাসরি প্রভাব ফেলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে। সামান্য মূল্যবৃদ্ধিও একটি পরিবারের মাসিক বাজেটে বাড়তি চাপ তৈরি করে। কৃষি বিপণন অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, গত জুন মাস পর্যন্ত এক বছরের ব্যবধানে মোটা চালের দাম কেজিপ্রতি প্রায় ১০ শতাংশ কমেছে। তবে সুগন্ধি চালের দাম বেড়েছে প্রায় ৩৬ শতাংশ। ডালের বাজারে মসুর ডালের দাম কেজিতে ২০ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে খেসারির…
তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, এ প্রকল্প ও বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার বিষয়ে চীনের সর্বোচ্চ পর্যায় থেকে ইতিবাচক প্রতিশ্রুতি এসেছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ইয়াও ওয়েন বলেন, চীন তার সামর্থ্যের মধ্যে থেকে তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করে যাবে। তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের সঙ্গে লাখো মানুষের জীবিকা জড়িত। তাই প্রকল্প বাস্তবায়নের আগে বৈজ্ঞানিক সম্ভাব্যতা যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এ ক্ষেত্রেও চীন সহযোগিতা করতে আগ্রহী। তিনি জানান, অতীতে তিস্তা মহাপরিকল্পনার…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম