Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    আগস্ট ৭, ২০২৬

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    আগস্ট ৭, ২০২৬

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    আগস্ট ৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৩৮
    জাতীয়

    ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৩৮

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজুলাই ৫, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ শিশু।

    রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৪৫ জন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৮।

    এছাড়া গত সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮ হাজার ৮৪৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৫ হাজার ১২২ জন।

    স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের সময়মতো হামের টিকা নিশ্চিত করা এবং জ্বর, শরীরে র‍্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleগুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলা: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
    Next Article শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

    Related Posts

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    আগস্ট ৭, ২০২৬

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    আগস্ট ৭, ২০২৬

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    আগস্ট ৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬