Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ কিংবা আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বুধবার (৮ জুলাই) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত এক জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ কিংবা কোনো ধরনের আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে। অন্যথায় প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে। মন্ত্রণালয় বলেছে, সরকারি অনুমোদন ও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো এজেন্সি মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের সঙ্গে…

Read More

টানা কয়েকদিনের ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন স্থানীয় বাসিন্দা এবং ১৪ জন রোহিঙ্গা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অবিরাম বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ও বাড়ির দেয়াল ধসের ঘটনা ঘটছে। পরিস্থিতি মোকাবিলায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, টানা ভারী ও থেমে থেমে বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঝুঁকি তৈরি হয়েছে। কক্সবাজার শহরের কলাতলীর হাজীপাড়াসহ ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অনেক বাসিন্দা আশ্রয়কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করলেও তাদের বুঝিয়ে নিরাপদ স্থানে সরিয়ে…

Read More

আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষা খাতে বরাদ্দ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা খাতের মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থী ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার এ লক্ষ্য নিয়ে কাজ করছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলুর এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ২ শতাংশে উন্নীত করা হয়েছে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন, শিক্ষকদের গুণগত প্রশিক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি নিশ্চিত করতেই…

Read More

ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে ঘিরে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে ‘টেকনো ফুটবল নাইট: এক্সক্লুসিভ ম্যাচ স্ক্রিনিং অ্যান্ড মিডিয়া মিট’ আয়োজন করেছে স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশ। সোমবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের লেকশোর হাইটসের আইরিস ব্যাংকোয়েট হলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন, অনলাইন সংবাদমাধ্যম ও প্রযুক্তিবিষয়ক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। এ ছাড়া টেকনো বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানান টেকনোর হেডকোয়ার্টারের প্রতিনিধি জেরি। তিনি বলেন, বাংলাদেশের বাজার টেকনোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের গণমাধ্যমের সহযোগিতা ও আস্থাই টেকনোকে ভোক্তাদের আরও কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরে আইস্মার্টু টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক…

Read More

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের তেল বিক্রির সাময়িক ছাড়পত্র বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত ২৫ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মার্কিন ট্রেজারি বিভাগের প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, ইরানের তেল উৎপাদন, সরবরাহ ও বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম আগামী ১৭ জুলাইয়ের মধ্যে গুটিয়ে নিতে হবে। এর আগে এ সময়সীমা ছিল ২১ আগস্ট পর্যন্ত। নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে। সর্বশেষ লেনদেনে মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ৫ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল ৭২ ডলার ছাড়িয়েছে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দামও ৫ দশমিক ৩ শতাংশ…

Read More

বাংলাদেশে বর্তমানে মোট মসজিদের সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি। এর মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ঢাকা বিভাগে, আর সবচেয়ে কম সিলেট বিভাগে। ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ সম্প্রতি এ পরিসংখ্যান প্রকাশ করেছে। তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে মসজিদের সংখ্যা ৭১ হাজার ৫৯৬টি। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে মসজিদ রয়েছে ৬৩ হাজার ৭০৩টি। এ ছাড়া রাজশাহী বিভাগে ৪৫ হাজার ৮৭৯টি, রংপুর বিভাগে ৪৫ হাজার ৭৯২টি, বরিশাল বিভাগে ৩৫ হাজার ৬৯১টি, খুলনা বিভাগে ৩৪ হাজার ৫৮৬টি, ময়মনসিংহ বিভাগে ৩১ হাজার ২১২টি এবং সিলেট বিভাগে ২২ হাজার ৬টি মসজিদ রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট মসজিদের প্রায় এক-পঞ্চমাংশই ঢাকা বিভাগে অবস্থিত। অন্যদিকে, সিলেট বিভাগে…

Read More

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের প্রথম দুই দিনে রিটকারী এবং তৃতীয় দিনে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেলের শুনানি শেষ হয়েছে। আজ বুধবার (৮ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে বেঞ্চ এ রায়ের দিন ধার্য করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। অন্যদিকে আপিলকারীদের পক্ষে ছিলেন আইনজীবী শরীফ ভূঁইয়াসহ ও মোহাম্মদ শিশির মনির। শুনানিতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। আপিলে পঞ্চদশ সংশোধনীতে কিছু বিষয় সংসদের ওপর ছেড়ে দিতে বলেছি। বাকি…

Read More

কুমিল্লায় আর্জেন্টিনা–মিশর ফুটবল ম্যাচ চলাকালে খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. শরিফুল ইসলাম (৩২) নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার বাসিন্দা এবং মো. মতিউর রহমানের ছেলে। ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সংকর কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, আর্জেন্টিনা–মিশর ম্যাচে আর্জেন্টিনা প্রথম গোল হজম করার পর ব্রাজিল সমর্থক শরিফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন। এ সময় আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে কটাক্ষ ও ট্রল করলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে…

Read More

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার আজকের (বুধবার ৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক জরুরি আদেশে এই তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার রাতেই পৃথক দুটি আদেশে প্রথমে চট্টগ্রাম ও রাঙামাটি এবং পরবর্তীতে কক্সবাজার জেলার বুধবারের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় শেষ রাতে পুরো বোর্ডের পরীক্ষাই স্থগিতের সিদ্ধান্ত আসে। চট্টগ্রাম বোর্ড ছাড়া অন্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।…

Read More

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দু’টি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া বৃক্ষরোপণ এবং এক আলোচনা সভায় অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর এ পরিদর্শনকে ঘিরে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চলছে নানা প্রস্তুতি। বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এ পরিদর্শনকে মিলনমেলার সঙ্গে তুলনা করছেন। তারা বলেন, প্রধানমন্ত্রীর আগমন ডিএমসিয়ান পরিবারকে উচ্ছ্বসিত করেছে। এ সফরের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা…

Read More