Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার ডেলিভারির সময় দুর্বৃত্তদের গুলিতে মো. মাহফুজুল হক (৪৩) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। ফিলাডেলফিয়া পুলিশের তথ্য অনুযায়ী, কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটে রাত সাড়ে ৯টার দিকে খাবার ডেলিভারি দিতে গেলে মাহফুজুল হকের ওপর হামলা চালানো হয়। গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজের গাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। সে সময় গাড়িটির ইঞ্জিন চালু ছিল। পুলিশ জানায়, মাহফুজুল হকের মাথার পেছনে গুলির আঘাতের চিহ্ন ছিল। তাকে দ্রুত পেন প্রেসবিটেরিয়ান মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, ডোরড্যাশের…

Read More

টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পাহাড়ধসে শিশুসহ দুই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় এ প্রাণহানির ঘটনা ঘটে। নিহতরা হলেন আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ার বাসিন্দা মো. ইউনুস (২৮), তাঁর স্ত্রী রানু আক্তার (২২), তাঁদের চার বছর বয়সী ছেলে মো. সোলেমান এবং একই এলাকার মো. জুয়েল (৩৪) ও তাঁর স্ত্রী কুলছুমা আক্তার (২৫)। স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গত রোববার থেকে টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে বিভিন্ন স্থানে ধসের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় আজিজনগর ইউনিয়নের পাগলাছড়া এলাকায় পাহাড়ধসে একটি পরিবারের তিন সদস্য নিহত হন। একই এলাকায় আরেকটি পাহাড়ধসে একটি বসতঘরের…

Read More

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে সর্বোচ্চ আদালত এ সিদ্ধান্ত দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রিটকারীদের পক্ষে ছিলেন ড. শরীফ ভূঁইয়া এবং জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রায় ঘোষণার পর ড. শরীফ ভূঁইয়া ও অ্যাডভোকেট শিশির মনির একে…

Read More

ইংলিশ ওয়ার্ল্ড কাপ ও সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিয়ে ৬০টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশের (আইওবি) নেতৃত্বে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড সামিট ২০২৬-এ অংশ নেওয়া ১৮ শিক্ষার্থীর হাত ধরে এলো এসব পুরস্কার। বাংলাদেশের অর্জনের মধ্যে রয়েছে ২৭টি গোল্ড মেডেল, ৪টি সিলভার মেডেল, ৩টি প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড, ২টি ডায়মন্ড অ্যাওয়ার্ড, ৯টি আন্তর্জাতিক র‍্যাংকিং, ৪টি ডিন অ্যাওয়ার্ড, ৪টি কাজাখস্তান স্পেশাল অ্যাওয়ার্ড, ৪টি বেস্ট প্রেজেন্টেশন/বেস্ট এক্সপেরিমেন্টাল সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড, ১টি জাজেস চয়েজ অ্যাওয়ার্ড, ১টি মালয়েশিয়া স্পেশাল অ্যাওয়ার্ড এবং ১টি সায়েন্স প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড। অংশগ্রহণকারী ১৮ জনের মধ্যে ১৭ জনই অন্তত একটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। এবারের আসরে সিলেটের আনন্দনিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী…

Read More

মানবাধিকারকর্মী আইরিন খানকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। দায়িত্ব পালনের সময় তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন। বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইরিন খান দায়িত্বে থাকা অবস্থায় প্রতিমন্ত্রীর পদমর্যাদার সব সুযোগ-সুবিধা ভোগ করবেন। তিনি জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন। আইরিন খান ২০২০ সালের ১ আগস্ট থেকে জাতিসংঘের মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষাবিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে শিক্ষকতা করছেন। এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আগামীর বাংলাদেশে নতুন করে আর কাউকে শেখ হাসিনা হতে দেবো না। ক্ষমতায় এসে কেউ যদি চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক ব্যবসা কিংবা সাধারণ মানুষের ওপর নির্যাতন করে, তার দায় নেতৃত্বকেই নিতে হবে।’ বুধবার (৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের কালিহাতীতে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে আয়োজিত পদযাত্রা শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, ‘অভ্যুত্থানের পর আপনি দেশে এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার জেলা ও উপজেলার নেতাকর্মীরা যদি অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়ায়, তাহলে এর দায় আপনারও রয়েছে।’ পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশকে অতীতে ক্ষমতা ধরে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা চাই,…

Read More

সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরে নতুন গাড়ি কেনা, সরকারি অর্থায়নে বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণসহ বিভিন্ন খাতে ব্যয় বন্ধ বা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে নতুন ভবন নির্মাণ, ভূমি অধিগ্রহণ এবং সরকারি কর্মচারীদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণ প্রদানেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। বুধবার (৮ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে। উপসচিব মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত পরিপত্রটি সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সরকারি করপোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। পরিপত্রে বলা হয়েছে, পরিচালন বাজেটের আওতায় সব ধরনের থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধ থাকবে। মোটরযান, জলযান ও আকাশযান কেনার…

Read More

সরকারি খাতের সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে দুই নতুন পরিচালক নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তিন বছরের জন্য নিয়োগ পাওয়া দুই পরিচালক হলেন কে এম জাকারিয়া এবং মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন দুই পরিচালকই বেসরকারি খাতের পেশাজীবী। তাঁদের অন্তর্ভুক্তির মাধ্যমে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি খাতের অভিজ্ঞতাও ব্যাংকটির পরিচালনায় যুক্ত হবে। কে এম জাকারিয়া একজন জ্যেষ্ঠ ব্যবসা, অর্থ ও সাপ্লাই চেইন বিশেষজ্ঞ। বর্তমানে তিনি বাংলালিংকের স্ট্র্যাটেজিক প্রজেক্টস কনসালট্যান্ট এবং নিও পিএসপি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। টেলিযোগাযোগ, এফএমসিজি, উৎপাদন ও আর্থিক সেবা খাতে তাঁর ৩০ বছরের বেশি অভিজ্ঞতা…

Read More

নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে ১৪১ কোটি ৩৩ লাখ টাকার একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে স্থানীয় সরকার বিভাগের একটি সেতু প্রকল্পের ভেরিয়েশন প্রস্তাবও অনুমোদন পেয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের অধীন ‘নেসকো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন’ প্রকল্পের আওতায় রংপুর অঞ্চলের ৯টি ৩৩/১১ কেভি এআইএস উপকেন্দ্রের নকশা প্রণয়ন, সরঞ্জাম সরবরাহ, স্থাপন, পরীক্ষা ও চালুকরণের কাজ বাস্তবায়ন করা হবে। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৪১…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না। আজ বুধবার (৮ জুলাই) সংসদে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এ লক্ষ্যে ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী করে প্রেস কাউন্সিলকে অধিকতর শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের ন্যায় সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা, মিথ্যা, হয়রানিমূলক ও…

Read More