Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন এবং বিনিয়োগকারীদের জন্য সেবা সহজ ও সমন্বিত করতে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন এ আইনের আওতায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপিএ) কার্যক্রম সমন্বিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ১২তম বৈঠকে বৃহস্পতিবার (৯ জুলাই) এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উত্থাপিত এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত আইনের মাধ্যমে ‘ইনভেস্ট বাংলাদেশ’ দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন ও সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের অনুমোদন, নিবন্ধন, আমদানি-রপ্তানি, প্রণোদনা, শিল্পাঞ্চল উন্নয়ন এবং সরকারি সেবা গ্রহণের…

Read More

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাদক ও চুরির মামলার এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (৮ জুলাই) রাতে মাদক ও চুরির মামলার আসামি রিয়াজ ফকিরকে (২৪) উপজেলার ফুল্লশ্রী গ্রাম থেকে গ্রেপ্তার করে আগৈলঝাড়া থানায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে থানা হাজতে পুলিশের নির্যাতনে রিয়াজ মারা গেছেন—এমন গুজব ছড়িয়ে পড়ে। পরে তার স্বজন ও স্থানীয় কিছু লোক থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। আগৈলঝাড়া…

Read More

দীর্ঘদিনের আস্থার সংকট, মানসম্পন্ন নতুন কোম্পানির অভাব এবং ধারাবাহিক লোকসানের কারণে দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে কমেছে। গত এক দশকে প্রায় ১৫ লাখ বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব কমেছে, যা দেশের পুঁজিবাজারের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ১ জুলাই দেশে মোট বিও হিসাব ছিল ৩১ লাখ ৫৩ হাজার। ২০২৫-২৬ অর্থবছরের শেষে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৫ হাজারে। অর্থাৎ ১০ বছরে ১৪ লাখ ৭৮ হাজার বিও হিসাব বন্ধ হয়েছে, যা মোট হিসাবের প্রায় ৪৭ শতাংশ। বাজার বিশ্লেষকদের মতে, এ সময়ে নতুন ও আকর্ষণীয় বিনিয়োগের সুযোগ তৈরি হয়নি। দীর্ঘদিন ধরে কার্যত…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে চাঁদাবাজি ও দুর্নীতির পরিবর্তন হয়নি, কেবল হাতবদল হয়েছে। আগে এক পক্ষ মাদক, চাঁদাবাজি ও মামলা বাণিজ্য করত, এখন অন্য পক্ষ একই কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ফেনীর সোনাগাজী পৌর চত্বরে ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা চাঁদাবাজির পরিবর্তন চেয়েছি, একই সঙ্গে চাঁদাবাজেরও পরিবর্তন চেয়েছি। আমরা দুর্নীতির পরিবর্তন চেয়েছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এসব শুধু হাতবদল হয়েছে।’ বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিদ্যুতের সংকট বেড়েছে এবং কর্মসংস্থানের পরিবর্তে মাদক ও জুয়ার বিস্তার…

Read More

দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন রাজধানীর মিরপুর-২ এলাকায় নতুন একটি আউটলেট চালু করেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) মিরপুর মডেল থানা রোডে অবস্থিত প্রায় ৯,০০০ বর্গফুট আয়তনের আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি নিয়ে দেশের বৃহত্তম সুপার শপটির মোট আউটলেটের সংখ্যা দাঁড়ালো ৯৬১টিতে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন’র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ অপারেশনস সাইফুল আলম রাসেল, রিজিওনাল হেড অফ অপারেশনস কারিন খান, জোনাল ম্যানেজার অফ অপারেশনস মো. ফয়সাল হক, এরিয়া সেলস ম্যানেজার মো. নূরনবী বেপারী এবং সিনিয়র আউটলেট অপারেশন ম্যানেজার মোহাম্মদ আবু সুফিয়ানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন আউটলেটের উদ্বোধন প্রসঙ্গে সাইফুল আলম রাসেল বলেন, ‘স্বপ্ন সবসময় গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক, নির্ভরযোগ্য ও মানসম্মত…

Read More

মোবাইল ডেটা শেষ হয়ে গেলেও সীমিত পরিসরে ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিতে ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন। মেটার সঙ্গে অংশীদারত্ব এবং টেলিনর লিনক্সের সহায়তায় চালু হওয়া এ সুবিধা এশিয়ায় প্রথমদিকের উদ্যোগগুলোর একটি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-এর মাধ্যমে নিয়মিত ডেটা ব্যালেন্স শেষ হয়ে গেলেও গ্রাহকরা ইনস্টাগ্রামের কিছু মৌলিক সুবিধা ব্যবহার করতে পারবেন। এই সুবিধার আওতায় ব্যবহারকারীরা নোটিফিকেশন দেখতে, পোস্টের ক্যাপশন পড়তে এবং সাধারণ ছবি ও রিলস ব্রাউজ করতে পারবেন। ফলে ডেটা না থাকলেও ইনস্টাগ্রাম কমিউনিটির সঙ্গে সংযুক্ত থাকা সহজ হবে। গ্রামীণফোন জানায়, পূর্ণাঙ্গ ইনস্টাগ্রাম অভিজ্ঞতা ফিরে পেতে…

Read More

চলমান ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা ও মিশরের শেষ ষোলোর ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি বলছে, ম্যাচের সব সিদ্ধান্ত ফুটবলের আইন অনুযায়ী নেওয়া হয়েছে এবং রেফারিদের কাজে কোনো ধরনের বাহ্যিক প্রভাব নেই। ম্যাচটিতে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। পরে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয় তুলে নেয়। তবে মিশরের একটি গোল বাতিল এবং সম্ভাব্য একটি ফাউল না দেওয়াকে কেন্দ্র করে রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়েরের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন মিশরের কোচ ও খেলোয়াড়রা। ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কোলিনা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন, বিশ্বকাপে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে গঠনমূলক আলোচনা…

Read More

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৪৬ হাজার ১৯৯ পরীক্ষার্থীর ফল কোটা নয়, মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ সংক্রান্ত মামলার ১৫১ জন রিটকারীকে আগামী ৬০ দিনের মধ্যে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ আপিলের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। এর আগে, ২০২৪ সালের ২২ এপ্রিল ঢাকা ও চট্টগ্রাম বিভাগে (তিন পার্বত্য জেলা ছাড়া ২১ জেলা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের সংশোধিত ফল প্রকাশ করা হয়। ওই ফলাফলে ৪৬ হাজার ১৯৯…

Read More

কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বুধবার গভীর রাতে এ হামলা চালানো হয় বলে বৃহস্পতিবার জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরআইবি। আইআরআইবির প্রতিবেদনে আইআরজিসির বরাত দিয়ে বলা হয়, ইসলামাবাদ সমঝোতা চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আইআরজিসির দাবি, তাদের নৌ ও অ্যারোস্পেস ইউনিট যৌথভাবে কুয়েতের আরিফান ও আল-সালেম এবং বাহরাইনের জাফাইর ও শেখ ইসা ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের বিভিন্ন স্থাপনায় মার্কিন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এ পাল্টা অভিযান পরিচালনা করা হয়। বিবৃতিতে…

Read More

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে মামলা দায়ের হয়েছে ৪৬ টি। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে রমনা এলাকায় ২২ জন, লালবাগ থেকে ২১ জন, ওয়ারী এলাকা থেকে ৫২ জন, মতিঝিলে ৩৬ জন, তেজগাঁওয়ে ৫৪ জন, মিরপুরে ৪১ জন, গুলশানে ২১ জন, উত্তরায় ৪২ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩২ কেজি গাঁজা, ১৪ হাজার ৭৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি চাকু,…

Read More