Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

২০২৪ সালের জুলাইয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা শহীদ আবু সাঈদের সেই অমলিন দৃশ্য শুধু একটি মুহূর্ত ছিল না; সেটি ছিল গণতান্ত্রিক অধিকারবঞ্চিত একটি জাতির ভয় জয়ের প্রতীক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই শহীদ দিবস (১৬ জুলাই) উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বুধবার (১৫ জুলাই) প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘১৬ জুলাই। ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক আর কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশে সর্বক্ষেত্রে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে সারাদেশে দিবসটি পালিত হচ্ছে। ’প্রধানমন্ত্রী বলেন, ‘২০২৪ সালের এই দিনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ, চট্টগ্রামে কলেজশিক্ষার্থী…

Read More

বিশ্বকাপের সেমিফাইনালে নাটকীয় প্রত্যাবর্তনের আরেকটি মহাকাব্য রচনা করল আর্জেন্টিনা। আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে হাল ছাড়েনি আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে ইংল্যান্ডকে চাপে রেখে ৮৫তম মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে লাউতারো মার্টিনেজের হেডে আসে জয়সূচক গোল। এই জয়ে বিশ্বকাপে টানা চতুর্থবার পিছিয়ে থেকেও ম্যাচ জয়ের নজির গড়ল আর্জেন্টিনা। এর আগে কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষেও পিছিয়ে পড়ে শেষ…

Read More

দেশের একক বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠনের লক্ষ্যে ইনভেস্ট বাংলাদেশ বিল, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। নতুন আইনের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষ (পিপিপি কর্তৃপক্ষ) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিলুপ্ত করে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ নামে একটি একক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান গঠন করা হবে। বিলটি পাসের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সপ্তম জাতীয় সংসদ থেকেই বিল স্থায়ী কমিটিতে পাঠানোর প্রচলন শুরু হয়। তবে এটি সম্পূর্ণ নতুন কোনো আইন নয়। সালাহউদ্দিন আহমদ বলেন,…

Read More

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লু-চিপ সূচক ডিএস৩০-এর সর্বশেষ পুনর্বিন্যাসে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। টানা তিন বছর লোকসানে থাকা এবং লভ্যাংশ দিতে না পারায় বর্তমানে জেড ক্যাটাগরিতে থাকা কোম্পানিটি কীভাবে দেশের শীর্ষ ৩০ কোম্পানির সূচকে জায়গা পেল—এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। ডিএসইর প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী ১৯ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন ডিএস৩০ সূচকে পাওয়ার গ্রিডের পাশাপাশি যুক্ত হয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) এবং দ্য একমি ল্যাবরেটরিজ। অন্যদিকে সূচক থেকে বাদ পড়েছে কোহিনূর কেমিক্যাল (বাংলাদেশ), ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস এবং লিন্ডে বাংলাদেশ। টানা তিন বছর লোকসান কোম্পানিটির আর্থিক প্রতিবেদন…

Read More

পুঁজিবাজারে মার্জিন ঋণ ব্যবস্থাকে আরও বিনিয়োগবান্ধব ও কার্যকর করতে বিদ্যমান বিধিমালায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন প্রস্তাবে মার্জিন ঋণের সর্বোচ্চ সীমা বৃদ্ধি, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বিধিনিষেধ শিথিলের প্রস্তাব রাখা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত বিএসইসির ১০২০তম কমিশন সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধিত খসড়ার অনুমোদন দেওয়া হয়। কমিশন জানিয়েছে, জনমত যাচাইয়ের জন্য শিগগিরই খসড়াটি জাতীয় দৈনিক পত্রিকা ও বিএসইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সংশোধিত প্রস্তাব অনুযায়ী, মার্জিন ঋণের সর্বোচ্চ সীমা নিট সম্পদের তিন গুণ থেকে বাড়িয়ে পাঁচ গুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি মার্জিন কলের শর্তও…

Read More

বৈরী আবহাওয়া ও অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্র প্রণয়নের দায়ে সংশ্লিষ্টদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। শিক্ষামন্ত্রী জানান, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। তবে ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও…

Read More

বাংলাদেশের বাজারে নতুন ৮টি মনিটর সিরিজ উন্মোচন করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো। দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এসব মনিটর বাজারজাত করছে। গত ১১ জুলাই রাজধানীর আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে অনুষ্ঠিত ‘সিটি আইটি মনিটর ফেস্ট ২০২৬’-এ নতুন মনিটরগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিসিএস কমিটির সভাপতি আকতার হোসেন খান, সাধারণ সম্পাদক জাহিদ আলী ভূঁইয়া, গ্লোবাল ব্র্যান্ড পিএলসির জেনারেল ম্যানেজার কামরুজ্জামান ও মনিরুল মোর্শেদ, লেনোভো ইন্ডিয়ার ন্যাশনাল ম্যানেজার হাসান রিয়াজ এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসির লেনোভো বিজনেস হেড মো. রেজাউল করিম তুহিন উপস্থিত ছিলেন। নতুন লাইনআপে অফিস, শিক্ষা ও দৈনন্দিন ব্যবহারের জন্য এল২৪-৪সি, এল২৪ডি-৪সি এবং এল২৭-৪সি মডেল যুক্ত হয়েছে। এসব…

Read More

জাতীয় সংসদকে দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর মঞ্চ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। একই সঙ্গে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কার্যকর ও নীতিগত পদক্ষেপের ওপর জোর দিয়েছেন তিনি। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, সংসদের কার্যক্রম যত বেশি নিয়মতান্ত্রিক ও কার্যকর হবে, ততই জনগণের আস্থা ও বিশ্বাস বাড়বে। স্পিকারের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি সংসদীয় কার্যপ্রণালী যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। বাজেট ও গুরুত্বপূর্ণ বিল পাসের ক্ষেত্রে বিরোধী দলের পর্যাপ্ত অংশগ্রহণের সুযোগ না থাকার অভিযোগ তুলে ড. শফিকুর রহমান বলেন, জনগুরুত্বপূর্ণ বিল নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ নিশ্চিত করা…

Read More

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। নতুন এই কমিটি বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর নীতি প্রণয়ন, সমন্বয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করবে। তামিমের নেতৃত্বাধীন কমিটির সদস্য হিসেবে রয়েছেন নামিবিয়া ক্রিকেটের ড. রুডি ভ্যান ভুরেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেবজিত সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ। আইসিসির একই বৈঠকে গভর্ন্যান্স রিভিউ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান হয়েছেন বিসিসিআইয়ের দেবজিত সাইকিয়া। সদস্য হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের…

Read More

দেশজুড়ে হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১৫ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে পাঁচজনের মৃত্যু হলেও এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ১৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৭১ জনের মৃত্যু হয়েছে। এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যুর পাশাপাশি ৯৯০ জনের মধ্যে নতুন করে উপসর্গ দেখা দেয়। সোমবার (১৩…

Read More