Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলা বর্তমান সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, উৎপাদনশীল, আত্মনির্ভর, বৈষম্যহীন ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার দক্ষতা উন্নয়নকে জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। বুধবার (১৫ জুলাই) ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, পরিবর্তিত বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার। এ প্রেক্ষাপটে ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ উদযাপনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের আহ্বানে ২০১৫ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত…
ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল যেন স্পেনের জন্য এখন সাফল্যের সমার্থক। ইউরো চ্যাম্পিয়নশিপ ও উয়েফা নেশনস লিগের পর এবার ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালেও ফরাসিদের হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লা রোহা। মঙ্গলবার (১৪জুলাই) রাতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে স্পেন ২-০ গোলে হারায় ফ্রান্সকে। জয়ে টানা তৃতীয় বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের সেমিফাইনালে ফ্রান্সকে বিদায় করার কীর্তি গড়েছে স্প্যানিশরা। গত তিন বছরে সেমিফাইনালে স্পেনের কাছে ফ্রান্সের হারগুলো হলো— ইউরো ২০২৪ স্পেন ২-১ ফ্রান্স, উয়েফা নেশনস লিগ ২০২৫ স্পেন ৫-৪ ফ্রান্স, বিশ্বকাপ ২০২৬ স্পেন ২-০ ফ্রান্স জয়লাভ করে। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে লামিনে ইয়ামালদের দাপুটে পারফরম্যান্সে কিলিয়ান এমবাপের ফ্রান্সকে ম্যাচে ফিরতে দেওয়া হয়নি। পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ ও…
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রত্যাবাসন-সংক্রান্ত যেকোনো বিষয় আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হবে বলেও জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার (১৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ভারতের আগের অবস্থানই বহাল রয়েছে। এ ধরনের প্রত্যাবাসনের বিষয়টি সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ার আওতায় পড়ে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, ছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনা করছেন। তার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে দেশে…
বিএনপি ছাড়া কারও সঙ্গে জামায়াতের অতীতে জোট ছিল না বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে আইনমন্ত্রীর এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হজামায়াত আমির বলেন, আমি সংসদে জুলাইয়ের বক্তব্য শুনতে চেয়েছিলাম। অনেকে আবার পেছনের দিকে দৌড়াতে গিয়ে ৯৬ (১৯৯৬) সাল পযর্ন্ত গেলেন। তারা আরও একটু গেলে ৯১ (১৯৯১) সালে যেতে পারতেন। আপনি ৯৬ সালে থেমে গেলেন কেন? ৯৬ এর ব্যাখ্যা দিয়েছেন চমৎকারভাবে। তিনি বলেন, ১৯৯৬ সালে একসঙ্গে (আওয়ামী লীগের সঙ্গে) আমরা জোট করিনি। আমাদের জোট হয়েছে বিএনপির সঙ্গে। এর বাইরের কারও সঙ্গে জোট হয়নি। যদি এটা বলা হয়…
দেশের পুঁজিবাজারে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং (একই দিনে শেয়ার কেনাবেচা) চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ১০২০তম কমিশন সভায় এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের পুঁজিবাজারের লেনদেন ব্যবস্থা আরও গতিশীল, দক্ষ ও আধুনিক করতে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করার শর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) সম্মতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্ক্রিপ নেটিং চালু হলে বিনিয়োগকারীরা একই কার্যদিবসে একটি শেয়ার কিনে আবার বিক্রি…
ফাইনালের আগে যেন আরেক ফাইনাল। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মঙ্গলবার (১৪ জুলাই) দিনগত রাত একটায় (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অবস্থিত এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। গত কয়েক বছরে সেমিফাইনালে দুই দলের এটি তৃতীয় গুরুত্বপূর্ণ মুখোমুখি। এর আগে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০২৫ নেশন্স লিগের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। তাই এবার সেই দুই পরাজয়ের প্রতিশোধ নিতে মরিয়া ‘লে ব্লু’রা। টুর্নামেন্টের শুরু থেকেই অন্যতম ফেবারিট হিসেবে মাঠে নেমেছে ফ্রান্স। এখন পর্যন্ত ছয়টি ম্যাচেই দাপুটে ফুটবল খেলেছে দিদিয়ের দেশমের দল। নকআউট পর্বে প্যারাগুয়ে ও মরক্কোর বিপক্ষে স্বাচ্ছন্দ্যের সঙ্গে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন এমবাপেরা। অন্যদিকে…
বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে পারেনি বা পরীক্ষাকেন্দ্রে সমস্যার মুখে পড়েছে, তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের এক প্রশ্নের জবাবে এ আশ্বাস দেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানিতে পরীক্ষা দিতে সমস্যা হয়েছে, সেসব প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা হচ্ছে। জরিপ প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজন হলে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্ষা মৌসুমে পরীক্ষা নির্বিঘ্নে…
অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে দেশের সাত জেলায় চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খোলা ৩২৯টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে ১০ হাজার ৮৫৪ জন আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা হলো খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এসব এলাকায় ৩৩৪টি ইউনিয়ন ও ১২টি পৌরসভা বন্যাকবলিত হয়েছে। উপজেলা সংখ্যার ক্ষেত্রে সারসংক্ষেপে ৫৯টি উল্লেখ থাকলেও জেলাভিত্তিক হিসাবে ৫৭টি উপজেলার তথ্য রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে। জেলাটিতে…
সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সোমবার চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করলে কণ্ঠভোটে তা গৃহীত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত এ বিশেষ কমিটিতে বর্তমানে ১২ জন সদস্য রয়েছেন। তবে বিরোধী দলের সদস্যদের অন্তর্ভুক্ত করে কমিটিকে ১৭ সদস্যে পুনর্গঠনের সুযোগ রাখা হয়েছে। কমিটিতে সরকারি দল বিএনপির পাশাপাশি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং…
দীর্ঘ পাঁচ বছর নয় মাস ১৮ দিন পর বহুল আলোচিত সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার (১৪ জুলাই)। দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ মামলার রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর আদালত ১৪ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করেন। মামলার আসামিরা হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান (রনি), তারেকুল ইসলাম (তারেক), অর্জুন লস্কর, আইনুদ্দিন (আইনুল), মিসবাউল ইসলাম (রাজন), রবিউল এবং মাহফুজুর রহমান। তারা সবাই টিলাগড়কেন্দ্রিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম