Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    আগস্ট ৭, ২০২৬

    কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ

    আগস্ট ৭, ২০২৬

    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

    আগস্ট ৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মার্জিন ঋণ নীতিমালায় বড় পরিবর্তনের উদ্যোগ, বাড়তে পারে ঋণসীমা
    বিজনেস

    মার্জিন ঋণ নীতিমালায় বড় পরিবর্তনের উদ্যোগ, বাড়তে পারে ঋণসীমা

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজুলাই ১৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পুঁজিবাজারে মার্জিন ঋণ ব্যবস্থাকে আরও বিনিয়োগবান্ধব ও কার্যকর করতে বিদ্যমান বিধিমালায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন প্রস্তাবে মার্জিন ঋণের সর্বোচ্চ সীমা বৃদ্ধি, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বিধিনিষেধ শিথিলের প্রস্তাব রাখা হয়েছে।

    মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত বিএসইসির ১০২০তম কমিশন সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধিত খসড়ার অনুমোদন দেওয়া হয়। কমিশন জানিয়েছে, জনমত যাচাইয়ের জন্য শিগগিরই খসড়াটি জাতীয় দৈনিক পত্রিকা ও বিএসইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

    সংশোধিত প্রস্তাব অনুযায়ী, মার্জিন ঋণের সর্বোচ্চ সীমা নিট সম্পদের তিন গুণ থেকে বাড়িয়ে পাঁচ গুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি মার্জিন কলের শর্তও কিছুটা শিথিল করা হচ্ছে। বর্তমানে গ্রাহকের ইকুইটি ৭৫ শতাংশে নেমে এলে মার্জিন কল দেওয়া হয়। নতুন প্রস্তাবে এ সীমা ৭০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে ইকুইটি ৫০ শতাংশে নেমে গেলে আগের মতোই ফোর্স সেল কার্যকর থাকবে।

    এ ছাড়া বি ক্যাটাগরির শেয়ারে মার্জিন ঋণের মাধ্যমে বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ৫ শতাংশ সীমাবদ্ধতা বাতিলের প্রস্তাব করা হয়েছে। এতে এ ও বি—উভয় ক্যাটাগরির শেয়ারে মার্জিন ঋণের সুবিধা পাওয়া যাবে।

    মার্জিনযোগ্য শেয়ার নির্ধারণের ক্ষেত্রেও পরিবর্তনের প্রস্তাব এসেছে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানির ক্ষেত্রে পিই (প্রাইস-টু-আর্নিং) রেশিওর পরিবর্তে পিবি (প্রাইস-টু-বুক) রেশিও ব্যবহারের সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পিবি রেশিও তিনের বেশি হলে এবং বীমা কোম্পানির ক্ষেত্রে একের বেশি হলে সংশ্লিষ্ট শেয়ার মার্জিনযোগ্য থাকবে না।

    সংশোধিত খসড়ায় ছাত্র ও গৃহিণীদের মার্জিন ঋণ গ্রহণে থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবও রাখা হয়েছে। ফলে স্টক ব্রোকাররা নিজেদের নীতিমালার ভিত্তিতে তাদেরও মার্জিন ঋণ সুবিধা দিতে পারবেন।

    এছাড়া পিই রেশিও গণনার পদ্ধতিতেও পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে সর্বশেষ চার প্রান্তিক বা ট্রেইলিং ১২ মাসের ইপিএসের ভিত্তিতে পিই রেশিও নির্ধারণ করা হলেও নতুন প্রস্তাবে সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ইপিএসের ভিত্তিতে এটি হিসাব করার কথা বলা হয়েছে। একই সঙ্গে বাজারের সামগ্রিক পিই রেশিও, ন্যূনতম বিনিয়োগ এবং ফ্রি-ফ্লোটসংক্রান্ত কয়েকটি শর্ত বাতিলেরও প্রস্তাব রয়েছে।

    তবে স্টক এক্সচেঞ্জের নির্ধারিত স্মল ক্যাপ কোম্পানির শেয়ারে মার্জিন ঋণের সুবিধা বহাল থাকবে না। এছাড়া মার্জিন চুক্তির মেয়াদ শেষ হলে পুনর্নবায়নের বাধ্যবাধকতা তুলে দিয়ে কোনো পক্ষ বাতিল না করা পর্যন্ত চুক্তি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর রাখার প্রস্তাব করা হয়েছে।

    বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, বর্তমান মার্জিন বিধিমালা বাস্তবায়নের পর বাজারে কিছু ব্যবহারিক জটিলতা দেখা দিয়েছে। অংশীজনদের মতামতের ভিত্তিতে কমিশন সেসব বিষয় বিবেচনায় নিয়ে সংশোধনের উদ্যোগ নিয়েছে। তিনি জানান, সংশোধিত খসড়াটি শিগগিরই জনমতের জন্য প্রকাশ করা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঅনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীদের বিশেষ সুযোগ, ভুল প্রশ্নকারীরা সাময়িক বরখাস্ত
    Next Article জেড ক্যাটাগরিতেই ডিএস৩০-এ পাওয়ার গ্রিড, উঠছে নানা প্রশ্ন

    Related Posts

    জ্বালানি সংকট: ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কিনছে সরকার

    আগস্ট ৬, ২০২৬

    গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ভারতের সহায়তা চাইল বাংলাদেশ

    আগস্ট ৬, ২০২৬

    এআইয়ের সুযোগ কাজে না লাগালে পিছিয়ে পড়বে উন্নয়নশীল দেশ: বিশ্বব্যাংক

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ

    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

    নওফেলের বাসভবনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬