Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ এবং গৃহবন্দী থাকার বিষয়ে প্রকাশিত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনকে ‘সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া’ বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। মঙ্গলবার (১৪ জুলাই) তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনটি জনমতকে বিভ্রান্ত করা এবং ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভাজন তৈরির উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আহমাদিনেজাদকে গৃহবন্দী করে রাখার দাবিও জোরালোভাবে অস্বীকার করা হয়েছে। এর আগে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করে, সাম্প্রতিক বছরগুলোতে মোসাদ আহমাদিনেজাদকে ইসরায়েলের সঙ্গে সহযোগিতায় রাজি করানোর চেষ্টা করেছিল এবং ইরানের ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য ব্যক্তি হিসেবে বিবেচনা করছিল। প্রতিবেদনে আরও বলা হয়, সরকার পরিবর্তনের বৃহত্তর…

Read More

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। দেশে ফিরিয়ে আনার পর তাকে গ্রেপ্তার করে আদালতের রায় কার্যকর করা হবে। বুধবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে অবস্থানরত সাবেক সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে…

Read More

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইনকে পিরোজপুরে বদলি করা হয়েছে। মিশন শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদ খানকে বাগেরহাটের মোরেলগঞ্জ সার্কেলে এবং এস এম মনসুর মূসাকে হবিগঞ্জ সদর সার্কেলে পদায়ন করা হয়েছে। এ ছাড়া, মিশন শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী হাসান শাতিলকে পুলিশ সদর দপ্তরেই পদায়ন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের…

Read More

দেশের সাধারণ মানুষ, প্রান্তিক কৃষক এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সরকারের সব ধরনের সামাজিক ও আর্থিক সুবিধা একক ব্যবস্থায় আনতে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, প্রবাসী কার্ড, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণির জন্য চালু থাকা পৃথক কার্ডের সুবিধা একটি কার্ডের আওতায় আনা হবে। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের বাজেট সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, নাগরিকদের কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিভিন্ন খাতে দেওয়া সরকারি সুবিধাগুলো একত্রিত করে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালু করা হবে, যাতে একক পরিচয়ের মাধ্যমে সব সরকারি সেবা ও সুবিধা পাওয়া যায়। তিনি…

Read More

টানা অতিবৃষ্টিতে সৃষ্ট পাহাড়ধস ও বন্যায় দেশের সাত জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। ক্ষতিগ্রস্তদের জন্য খোলা ১১১টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে আশ্রয় নিয়েছেন ৪ হাজার ৭৯ জন। বুধবার (১৫ জুলাই) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকাশিত হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বন্যাকবলিত জেলা সাতটি হলো খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এসব জেলার ৫৭টি উপজেলা, ৩৩৪টি ইউনিয়ন এবং ৯টি পৌরসভা বন্যাকবলিত হয়েছে। জেলাভিত্তিক হিসাবে রাঙ্গামাটিতে ৩ জন, বান্দরবানে ৬ জন, কক্সবাজারে ৩২ জন (স্থানীয় ১৯ ও রোহিঙ্গা ১৩), চট্টগ্রামে ১৫ জন এবং মৌলভীবাজারে একজনের মৃত্যু…

Read More

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিপর্যস্ত ও লুন্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব। বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রী দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। সাতটি জেলা থেকে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক প্রতিকূলতাকে উপেক্ষা করে ছুটে এসেছেন উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, এই ছোট ছোট শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর প্রতি যে আবেগ, উচ্ছ্বাস ও ভালোবাসা এটিই প্রমাণ করে একজন জনগণের নেতা যখন রাষ্ট্র পরিচালনায় আসে, কীভাবে…

Read More

শিক্ষার্থীদের ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর নীলক্ষেত ও সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নীলক্ষেত মোড়ে এক প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সায়েন্সল্যাব মোড়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে নীলক্ষেত মোড়ে বিজিবির সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। একই সময়ে সায়েন্সল্যাব এলাকায় ৫০ জনের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ঢাকার উত্তরার বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব…

Read More

বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আজ যুক্তরাষ্ট্রের আটলান্টায় মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। চার দশকেরও বেশি সময় ধরে ফুটবল ইতিহাসে আলোচিত এই দুই দলের লড়াই এবারও ঘিরে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। ফাইনালের টিকিট নিশ্চিত করতে দুই দলই মাঠে নামবে নিজেদের সেরাটা উজাড় করে দিতে। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নকআউট পর্বে মিসর ও সুইজারল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসী লিওনেল স্কালোনির দল। অন্যদিকে মেক্সিকো ও নরওয়েকে বিদায় করে শেষ চারে উঠে এসেছে ইংল্যান্ডও। আর্জেন্টিনার আক্রমণভাগের বড় ভরসা অধিনায়ক লিওনেল মেসি। চলতি আসরে ৮ গোল করে তিনি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন। এছাড়া লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, লিয়ান্দ্রো…

Read More

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ বুধবার (১৫ জুলাই) বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। রাষ্ট্রীয় শোক উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাষ্ট্রীয় শোক পালনের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।এদিকে, কাতারের সাবেক আমিরের মৃত্যুতে জাতীয়…

Read More

রাজধানীর বংশালে একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় নাপিত ও কাস্টমারসহ ১০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে গুলিস্তান আলু বাজার এলাকার ‘আরমান সেলুনে’ এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- নাপিত সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬) ও আরমান (৩৭) এবং কাস্টমার মো. ফারুক (৩৫), রিনকো (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫) ও সাকিব (১৭)। দগ্ধদের ভাষ্য, রাত ১টার দিকে হঠাৎ সেলুনের এসি বিকট শব্দে বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেলুনে থাকা সবাই দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের…

Read More