Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

দেশের আরও ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা (প্রি-কেইস মেডিয়েশন) কার্যক্রম চালু হয়েছে। নতুন এই উদ্যোগের মাধ্যমে বিচারপ্রার্থীরা আদালতে মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ পাবেন, যা মামলাজট কমানোর পাশাপাশি সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়ক হবে। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান এ কার্যক্রমের উদ্বোধন করেন। ‘আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬’-এর ধারা ২১(খ) অনুযায়ী বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নাটোর, যশোর, শরীয়তপুর, কক্সবাজার, পঞ্চগড় ও টাঙ্গাইল জেলায় বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হয়েছে। আইনমন্ত্রী বলেন, এই উদ্যোগের ফলে বিচারপ্রার্থীরা দ্রুত ও সহজে আইনি সেবা পাবেন। একই সঙ্গে আদালতের দীর্ঘসূত্রতা ও অতিরিক্ত ব্যয়ের…

Read More

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু মুসাব্বির মাকিনকে এক বছর পরও ভুলতে পারেনি সূর্য সময় বিশ্বাস। তার ভাষায়, ‘চোখ বুজলেই এখনো বন্ধুর আর্তনাদ শুনি, ওটা কখনো ভুলতে পারবো না।’ গত বছরের ২৫ জুলাই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মুসাব্বির মাকিন। দুর্ঘটনার সময় একই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল সে এবং সূর্য। এখন সূর্য অষ্টম শ্রেণিতে উঠলেও তার ভাষায়, ‘আমি ক্লাস এইটে, কিন্তু মাকিনের জীবন ক্লাস সেভেনেই থেমে গেছে।’ রোববার (১৯ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে কথা বলতে গিয়ে সূর্য জানায়, স্কুলে এলেই বন্ধু মাকিনের কথা…

Read More

২০২৬ ফুটবল বিশ্বকাপের পর প্রকাশিত সর্বশেষ ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর র‍্যাংকিংয়েও এক নম্বরে উঠে এসেছে লা রোহা। আগের র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা এক ধাপ নেমে দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে আছে ফ্রান্স এবং চতুর্থ স্থানে ইংল্যান্ড। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে নরওয়েও। আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডের নেতৃত্বে কোয়ার্টার ফাইনালে ওঠা দলটি এক লাফে ১২ ধাপ এগিয়ে ৩১তম থেকে ১৯তম স্থানে উঠে এসেছে, যা এবারের র‍্যাংকিংয়ের সবচেয়ে বড় অগ্রগতি। র‍্যাংকিংয়ের শীর্ষ দশের মধ্যে ব্রাজিল এক ধাপ এগিয়ে পঞ্চম, মরক্কো ষষ্ঠ এবং দুই ধাপ পিছিয়ে পর্তুগাল সপ্তম স্থানে রয়েছে।…

Read More

টানা দশম রাতের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার সময় দেশটির বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, সম্প্রতি তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনার জবাব না দেওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে। তবে একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগও চলছে বলে উল্লেখ করা হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, মার্কিন সেনাদের মৃত্যুর প্রতিশোধ হিসেবে ইরানের যেকোনো লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী হামলা চালাবে। অন্যদিকে…

Read More

স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাবে সায় দেয়নি নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের মতে, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার আইনি সুযোগ নেই। তবে জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও দ্বৈত নাগরিক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) অভিযোগপত্রভুক্ত ব্যক্তিদের প্রার্থী হওয়ার সুযোগ না রাখার প্রস্তাব সরকারের কাছে পাঠাতে যাচ্ছে ইসি। মঙ্গলবার কমিশন সভায় স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠানের (সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করার কথা রয়েছে। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, স্থানীয়…

Read More

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলা এলাকায় বৃষ্টিতে বিদ্যুতায়িত লোহার মই স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, তার ভাতিজি আশা খাতুন এবং আশার মেয়ে মিম। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, বৃষ্টিতে ভিজে একটি লোহার মই বিদ্যুতায়িত হয়ে পড়ে। ওই মই দিয়ে ওঠার সময় প্রথমে আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করতে এগিয়ে গেলে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে…

Read More

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের পর দীর্ঘ সময় নীরব থাকার পর অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে মেসি লিখেছেন, ‘কষ্টটা অনেক বড় এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে টুর্নামেন্টের সুন্দর স্মৃতিগুলো নিয়েই আমি ফিরছি। নিজেদের সবটুকু উজার করে দিয়ে যেভাবে আমরা লড়াই করেছি, তা সারাজীবন মনে থাকবে।’ তিনি আরও বলেন, ‘আজ হয়তো সবটা উপলব্ধি করা কঠিন, কিন্তু এই দল টানা দুটি বিশ্বকাপ ফাইনাল খেলেছে। প্রতিটি সমর্থককে ধন্যবাদ। আমরা আবারও এক জাতি হিসেবে এক হতে পেরেছি।’ একই পোস্টে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দনও জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি লিখেছেন, ‘চ্যাম্পিয়ন…

Read More

ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় ৪ প্রতিষ্ঠানের ৮টি ভেরিয়েন্টের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিএসটিআই। মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনুজীবের উপস্থিতিসহ মান মাত্রার ব্যত্যয় ঘটানোয় এসব প্রতিষ্ঠানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিএসটিআইয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেস আমের আচারে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ পাওয়া গেছে। কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লি. এর বেলিসিমো ব্র্যান্ডের আইসক্রিমে টোটাল মিল্ক সলিড নন ফ্যাট বাংলাদেশ মানের চেয়ে অতিরিক্ত মাত্রায় পাওয়া গেছে। অলিভ বাংলাদেশ লি. এর লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন এবং অ্যালোভেরা স্কিন লোশন; অলিভ ও লাবণ্য ব্র্যান্ডের…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। সোমবার বিকেলে পিরোজপুর শহরের সিও অফিস চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ পর্যন্ত পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এনসিপি কাজ করে যাচ্ছে। জনগণের স্বার্থে সংসদের ভেতরে ও বাইরে তারা ধারাবাহিকভাবে কথা বলছেন। তিনি বলেন, গত পাঁচ মাসে সংসদে কোনো ধরনের চাপ বা রক্তচক্ষুকে ভয় পাননি। মিডিয়া মাফিয়া, ভূমিদস্যু, ব্যাংক লুটপাটকারী ও ভোট জালিয়াতির বিরুদ্ধে অবস্থান নেওয়া…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‘জয়িতা’ নামে আটতলা বাড়িতে আদালতের নির্দেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দিনব্যাপী অভিযানে ভবনে থাকা বিভিন্ন মালামাল জব্দ করে তালিকা প্রস্তুত করা হয়েছে। সোমবার (২০জুলাই) উপজেলার জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১২ নম্বর সেক্টরের ৫০৬ নম্বর সড়কের ১৪ নম্বর প্লটে অবস্থিত বাড়িটিতে এ অভিযান পরিচালনা করা হয়। দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভবনের বিভিন্ন কক্ষে থাকা আসবাবপত্র, যন্ত্রপাতি ও অন্যান্য মূল্যবান সামগ্রীর তালিকা তৈরি করা হয়। দুদক জানায়, আদালতের নির্দেশে ক্রোক করা সম্পদের সঠিক বিবরণ সংরক্ষণ এবং ব্যবস্থাপনার অংশ হিসেবেই এ কার্যক্রম পরিচালিত হয়েছে। এর আগে চলতি বছরের…

Read More