Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বিক্রিতে কমিশন বাড়ানোর দাবিতে আগামী ৩০ জুলাই সারা দেশে একদিনের জন্য সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। দাবি বাস্তবায়ন না হলে ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে ফিলিং স্টেশন বন্ধ রাখারও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কর্মসূচি বাস্তবায়নের জন্য গঠিত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, আগামী ৩০ জুলাই ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। এ…
পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরুর প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকগুলো থেকে পর্যায়ক্রমে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে একীভূতকরণ-পরবর্তী কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এর আগের দিন রোববার পাঁচ ব্যাংকের প্রশাসকদের সঙ্গেও পৃথক বৈঠক করেন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, পর্যায়ক্রমে একীভূত হওয়া সব ব্যাংক থেকেই প্রশাসক প্রত্যাহার করা হবে। যে ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করা হবে,…
ব্যাংক, বিমা ও মিউচুয়াল ফান্ড খাতের শেয়ারের দামে শক্তিশালী ঊর্ধ্বগতির প্রভাবে দেশের দুই শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি উল্লেখযোগ্য হারে বেড়েছে মূল্যসূচক ও লেনদেন। বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনের শুরু থেকেই মিউচুয়াল ফান্ড খাতের ইউনিটের দাম বাড়তে থাকে। একই সঙ্গে ব্যাংক ও বিমা খাতের শেয়ারেও ক্রেতাদের আগ্রহ বাড়ে। এর ইতিবাচক প্রভাব পড়ে অন্যান্য খাতেও। লেনদেনের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকায় বাজারজুড়ে বড় উত্থান দেখা যায়। দিন শেষে ডিএসইতে ২৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৫৮টির দাম কমেছে এবং ৪১টির দর অপরিবর্তিত…
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অশিক্ষক কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জেলা প্রশাসকদের (ডিসি) দেওয়া সুপারিশের ক্ষমতা বাতিল করেছে সরকার। এ বিষয়ে জারি করা আগের পরিপত্র প্রত্যাহার করে ২০২৪ সালের নির্দেশনা পুনর্বহাল করা হয়েছে। ফলে অশিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষমতা আবারও প্রতিষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির হাতে ফিরে গেল। মঙ্গলবার (২১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত সংশোধিত পরিপত্র জারি করে। এতে সই করেন বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব সাইয়েড এ জেড এম মোরশেদ আলী। পরিপত্রে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক কলেজ এবং স্নাতক (পাস) কলেজে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগের সুপারিশসংক্রান্ত নির্দেশনা সংশোধন করা হয়েছে। একই সঙ্গে…
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট, বলাকা লাউঞ্জ ব্যবহার, প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিংসহ বিভিন্ন বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয়’ শীর্ষক অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত ছিলেন। আফরোজা খানম বলেন, ‘প্রবাসী ভাইদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা…
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে নানান বক্তব্য ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টা ২১ মিনিটে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে দলের অবস্থান জানানো হয়েছে। বিবৃতিতে জামায়াতে ইসলামী উল্লেখ করেছে, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব খবরাখবর প্রচারিত হয়েছে তার প্রেক্ষিতে আজ ২১ জুলাই (মঙ্গলবার) এক…
ভুল তথ্য, অপতথ্য ও ফেক ভিডিও ছড়িয়ে দেশের বহু নিরপরাধ ও সম্মানিত মানুষকে হেয় করা হচ্ছে। এগুলো রোধ করতে সরকার বদ্ধপরিকর। এ জন্য সরকার একটি আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল ফ্ল্যাটফরম ব্যবহার করে সাইবার বুলিং করা হচ্ছে। সরকারের দায়িত্ব রয়েছে জনগণকে সুরক্ষা দেওয়ার। সরকার সেই উদ্যোগ নিয়েছে। সরকার এ ক্ষেত্রে আইন যথাযথ প্রয়োগ করবে। সরকারের ১৮০ দিন সামনে রেখে…
এনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে নৈশভোজে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌহার্দ্যপূর্ণ এ আয়োজনে শুধু শুভেচ্ছা বিনিময়ই নয়, বরং শরিকদের প্রত্যাশা, হতাশা, রাজনৈতিক মূল্যায়ন ও ভবিষ্যৎ সমন্বয়ের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় দায়িত্বের ব্যস্ততার কারণে এতদিন শরিকদের সঙ্গে বসা সম্ভব হয়নি। তবে এখন থেকে নিয়মিত বৈঠক হবে বলে তিনি আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত একাধিক নেতা জানান, শুভেচ্ছা বিনিময়ের সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মজা করে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, ‘আজকে আমাদের ফেয়ারওয়েল ডিনার কি না?’ জবাবে…
এক বছরের মধ্যে দেশের বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ২০ লাখে নামিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি। মঙ্গলবার (২১ জুলাই) ঢাকায় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি ১০টি জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী। তিনি দেশে বিচারাধীন মামলার দীর্ঘসূত্রতা কমাতে এবং সাধারণ মানুষের জন্য দ্রুত ও সহজলভ্য ন্যায়বিচার নিশ্চিত করতে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা (প্রি-ফাইলিং মেডিয়েশন) কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, বাংলাদেশ আইনগত সহায়তা প্রদান অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ, চিফ…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রতিবাদ জানিয়ে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। ভুক্তভোগী শিক্ষার্থী ফুরকান উদ্দিন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। ভুক্তভোগীর অভিযোগ, পদ্মা এক্সপ্রেসে দায়িত্ব পালনরত টিকিট পরীক্ষক (টিটি) বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে অর্থ নিয়ে টিকিট ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছিলেন। বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয় এবং এতে তার চশমা ভেঙে যায়। ফুরকান উদ্দিন বলেন, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের প্রতিবাদ করায় তার ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। অভিযুক্তদের…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম