Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান ছাত্র-যুব বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতির কারণে শহরের ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের প্রবেশ ও বাহির পথ (গেট) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)। এতে অফিসগামী যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ডিএমআরসি জানায়, ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ডাকা ছাত্র ও যুব বিক্ষোভকে ঘিরে নিরাপত্তাজনিত কারণে ব্লু, ইয়েলো ও ভায়োলেট লাইনের কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনের গেট বন্ধ রাখা হয়েছে। বন্ধ থাকা স্টেশনগুলো হলো— লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি…

Read More

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জায়ামাতে ইসলামীর নেতা গাজী মো. নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (২২ জুলাই) বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, আজ বুধবার (২২ জুলাই) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে…

Read More

আজ ২২ জুলাই। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে চলমান সহিংসতা ও অস্থিরতার মধ্যে বিএনপি ও জামায়াতের প্রায় ১ হাজার ২০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযান, কারফিউ, ইন্টারনেট বন্ধ এবং রাজনৈতিক উত্তেজনায় পরিস্থিতি চরমে পৌঁছায়। সেদিন গণভবনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, বিএনপি-জামায়াত কোটা সংস্কার আন্দোলনের আড়ালে সরকার উৎখাতের পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষার্থীদের ব্যবহার করছে। তিনি বলেন, ‘শেখ হাসিনা পালায় না।’ তার এই বক্তব্য দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, ছাত্র আন্দোলনের শুরুতেই আলোচনার মাধ্যমে সমাধানের…

Read More

জীর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থাপনা ভেঙে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাসে রূপান্তর করা হচ্ছে দেশের প্রাচীনতম চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)। এ লক্ষ্যে ১ হাজার ১৫৪ কোটি ৮৩ লাখ টাকার একটি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। ‘ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি অনুমোদনের জন্য বুধবার (২২ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। প্রকল্পের আওতায় দুটি বেজমেন্টসহ ১৫ তলা আবাসিক কোয়ার্টার, ৮০০ আসনের ১৫ তলা শিক্ষার্থী হোস্টেল, ১৫ তলা আধুনিক একাডেমিক ভবন, চারটি লেকচার থিয়েটার, দুটি পরীক্ষা কক্ষ, একটি সার্ভিস ভবন এবং ৮০০…

Read More

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়ার পর আটক হওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাকে কয়েক ঘণ্টা পর মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনের সামনে থেকে প্রধানমন্ত্রী মোদির সরকারি বাসভবনের উদ্দেশে বিক্ষোভ মিছিল শুরু করেন রাহুল, প্রিয়াঙ্কা ও দলটির শীর্ষ নেতারা। বিক্ষোভকারীরা প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। মিছিল প্রধানমন্ত্রীর বাসভবনের কাছাকাছি পৌঁছালে নিরাপত্তা বাহিনী তাদের অগ্রযাত্রায় বাধা দেয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে রাহুল ও প্রিয়াঙ্কাসহ কয়েকজন কংগ্রেস নেতাকে আটক করে। ভারতীয়…

Read More

উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এরই মধ্যে নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। একই সঙ্গে দেশের অন্তত ১১টি জেলায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার (২২ জুলাই) সকাল ৯টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৪ মিটার, যা বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, তিস্তার পানি আরও বাড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডালিয়া ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই,…

Read More

বিশ্বের ৬০টিরও বেশি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক বাণিজ্য নীতির অংশ হিসেবে নেওয়া এ পদক্ষেপের লক্ষ্য হবে ‘জোরপূর্বক শ্রমে’ তৈরি পণ্যের আমদানি নিরুৎসাহিত করা। মঙ্গলবার (২১ জুলাই) মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) জেমিসন গ্রিয়ার এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, চলমান অস্থায়ী বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন শুল্ক কাঠামো কার্যকরের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। গ্রিয়ার সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কঠোর আইন রয়েছে। তবে অধিকাংশ দেশের এমন আইন নেই, আর যেসব দেশে আছে, সেগুলোর যথাযথ প্রয়োগও হয় না। এ কারণে…

Read More

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি বলেছেন, ফুটবলের সৌন্দর্য শুধু শিরোপা জয়ে নয়, বরং দলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার মধ্যেই নিহিত। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হওয়া চেলসি তারকা ম্যাচের কয়েকদিন পর নিজের ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘সময় যত যায়, ততই বুঝতে পারি, একটি ফলাফলের চেয়েও অনেক বড় কিছু আছে।’ বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা ও বিতর্ক চলছে। এমন প্রেক্ষাপটে এনজোর এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নিজের পোস্টে আর্জেন্টাইন…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদে আইন প্রণয়ন এবং সংসদীয় স্থায়ী কমিটি গঠনের ক্ষেত্রে কার্যপ্রণালী বিধি ও প্রচলিত সংসদীয় চর্চা লঙ্ঘন করে সরকারি দল সংখ্যাগরিষ্ঠতার একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে সংসদীয় কমিটিগুলোর ক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করে নতুন আইন প্রণয়নের দাবি জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে এসব অভিযোগ ও দাবি তুলে ধরে টিআইবি। বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কার্যপ্রণালী বিধির ৭৭ বিধি অনুযায়ী কোনো মন্ত্রী বিল উত্থাপনের পর সেটি স্থায়ী কমিটি বা বাছাই কমিটিতে পাঠানো কিংবা জনমত যাচাইয়ের জন্য প্রচারের আহ্বান জানাতে পারেন। তবে প্রচলিত…

Read More

যশ ও কিয়ারা আদভানি অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’–এর গান ‘তাবাহি’ প্রকাশের পর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। এই বিতর্কের মধ্যেই পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী কাজল আগরওয়াল। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, অন্তরঙ্গ দৃশ্য বা খোলামেলা পোশাকে অভিনয় করতে তিনি কখনোই স্বাচ্ছন্দ্যবোধ করেননি। এটি তার ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে ক্যারিয়ারে বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন বলে জানান তিনি। অভিনেত্রীর ভাষ্য, একজন শিল্পীর নিজের সীমারেখাকে সম্মান করা উচিত। কোনো চরিত্রের প্রয়োজনে ব্যক্তিগত নীতির বাইরে গিয়ে কাজ করার প্রয়োজন তিনি কখনো অনুভব…

Read More