Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আগস্ট ৯, ২০২৬

    হাসিনার আমলে ‘অমানবিক রাষ্ট্র’ প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর

    আগস্ট ৮, ২০২৬

    পরিবর্তন কোনো একদিনের ঘটনা নয়, এটি প্রতিদিনের অভ্যাসের ফল

    আগস্ট ৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ
    রাজনীতি

    সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজুলাই ২০, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে।

    সোমবার বিকেলে পিরোজপুর শহরের সিও অফিস চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ পর্যন্ত পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এনসিপি কাজ করে যাচ্ছে। জনগণের স্বার্থে সংসদের ভেতরে ও বাইরে তারা ধারাবাহিকভাবে কথা বলছেন।

    তিনি বলেন, গত পাঁচ মাসে সংসদে কোনো ধরনের চাপ বা রক্তচক্ষুকে ভয় পাননি। মিডিয়া মাফিয়া, ভূমিদস্যু, ব্যাংক লুটপাটকারী ও ভোট জালিয়াতির বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

    তার ভাষ্য, দেশের সম্পদ লুটপাটের সংস্কৃতি বন্ধ করতে হবে। দুর্নীতি, দখলদারত্ব ও অনিয়মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনগণের সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলেও মন্তব্য করেন।

    সভায় আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান এবং জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ুন কবির।

    অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ পিরোজপুর জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্নাকে পিরোজপুর পৌরসভার মেয়র পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান, সম্পদের তালিকা প্রস্তুত
    Next Article মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

    Related Posts

    বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, কমবে ৫ জেলার মানুষের ভোগান্তি

    আগস্ট ৮, ২০২৬

    জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

    আগস্ট ৮, ২০২৬

    কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

    আগস্ট ৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    হাসিনার আমলে ‘অমানবিক রাষ্ট্র’ প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর

    পরিবর্তন কোনো একদিনের ঘটনা নয়, এটি প্রতিদিনের অভ্যাসের ফল

    প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬