Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থান বজায় রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে চাড়ালডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, বর্তমানে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ওই সাতজনের কোনো অবস্থান বা চলাচল দেখা যাচ্ছে না। বিজিবির ধারণা, শুক্রবার রাতেই বিএসএফ তাদেরকে ভারতের ভেতরে ফিরিয়ে নিয়েছে। এর আগে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে চাড়ালডাঙ্গা সীমান্তের ২১৯/২৪-আর নম্বর সীমান্ত পিলার এলাকায় ভারতের ১২ বিএসএফ…
মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। শনিবার (২৫ জুলাই) দেশটির দেইর এজ-জর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের আল-সুখনা ও পালমিরা এলাকার মাঝামাঝি স্থানে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই মহাসড়কটি পূর্ব সিরিয়াকে রাজধানী দামেস্কের সঙ্গে সংযুক্ত করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হোমসের সামরিক হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে একাধিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।…
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুক্রবার সাংবাদিকদের কাছে প্রাথমিক অনুভূতি প্রকাশ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি : ইউএনবি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে বঙ্গভবনে অফিস করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে, সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবনেই তিনি অবস্থান করবেন। আজ শনিবার (২৫ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। গতকাল শুক্রবার বিকেল থেকেই সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন এবং এর আশপাশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। গতকাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ…
নিট ভর্তি পরীক্ষা প্রশ্নফাঁস ও অনিয়মকে কেন্দ্র করে টানা আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শনিবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, তৃতীয় দফা আলোচনার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। পরে তিনি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠান। গত এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালনকারী আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও শিক্ষামন্ত্রীর…
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জাতীয় সংসদের সেপ্টেম্বর অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এ জন্য বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই। শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিশেষ অধিবেশন আহ্বানের মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সংবিধান অনুযায়ী নিয়মিত সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে। সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা হতে পারে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা থাকলে তা খতিয়ে দেখা হবে। অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত কি না, সেটিও যাচাই করা হবে। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত মন্তব্য করতে চান না…
তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের জন্য পরবর্তী সম্ভাবনাময় অর্থনৈতিক গন্তব্য হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ খাতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, কর সুবিধা এবং অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ কাজ করছে। আজ শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে নভো থিয়েটারে দুই দিনব্যাপী এই সামিট শুরু হয়েছে।একটি দ্বিমাত্রিক সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সামিটে প্রধানমন্ত্রী বলেন, দেশে সেমিকন্ডাক্টর শিল্পের প্রসারে সরকার ইতিমধ্যেই ব্যবসায়বান্ধব পরিবেশ তৈরিতে কাজ শুরু করেছে। এ শিল্পের বিকাশে বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন, কর সুবিধা প্রদান, বন্ডেড সুবিধা নিশ্চিত করা এবং বিশেষায়িত অবকাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া, দেশে…
বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবটিকস খাতে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬’। সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, আইসিটি বিভাগের উপদেষ্টা রেহান আসাদ, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) সভাপতি এম এ জব্বার এবং বিজ্ঞান ও প্রযুক্তি সচিব এম আনোয়ার হোসেন। সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ মুস্তাফা হুসাইন। তিনি বাংলাদেশের দীর্ঘমেয়াদি সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক কৌশল প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ২০৩৫ সালের মধ্যে প্রযুক্তি খাত থেকে বছরে ১৫০ বিলিয়ন ডলার…
রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেওয়া শপথের পরিপন্থী। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া কালো ছায়া সরে গেছে।’ সদ্য…
মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (নিট) -এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে টানা বিক্ষোভ চলছে। আন্দোলন ঘিরে শনিবার (২৫ জুলাই) কেন্দ্রীয় সরকার ও আন্দোলনরত ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতাদের মধ্যে তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লির যন্তর মন্তর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে আশপাশের ১৮টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ ও মেট্রো কর্তৃপক্ষ। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন। সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে কেন্দ্রীয় সরকার শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে। এদিকে, টানা ২৬…
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক কনসার্টে গান পরিবেশন করেছেন। একই অনুষ্ঠানে বাংলা গানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এ সংগীতসন্ধ্যায় দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। নির্ধারিত সময়ের অনেক আগেই মিলনায়তন পূর্ণ হয়ে যায়। সন্ধ্যা ৭টার দিকে মঞ্চে ওঠেন রুনা লায়লা। দাঁড়িয়ে অভিবাদন ও দীর্ঘ করতালির মধ্য দিয়ে তাকে স্বাগত জানান উপস্থিত দর্শক-শ্রোতারা। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ ছাড়া…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম