Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। তবে নির্বাচন কমিশন এর আগেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা করছে। শুক্রবার (২৪ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার সাপ্তাহিক ছুটির কারণে কমিশনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার অথবা পরবর্তী কার্যদিবসে কমিশনের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। খুব দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। নির্বাচন কমিশনার জানান, ভোটার তালিকা চূড়ান্ত করার পরই নির্বাচনের তফসিল প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি নির্বাচন…
দক্ষিণ-পূর্ব এশীয় জোট আসিয়ানের (আসিয়ান) সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টায় ফিলিপাইনের সমর্থন চেয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মা. থেরেসা পি. লাজারোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। শনিবার (২৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন (টিএসি)-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে ড. খলিলুর রহমান বাংলাদেশের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টায় ফিলিপাইনের সমর্থন কামনা করেন। বৈঠকে দুই দেশের মধ্যে নার্সিং খাতে সহযোগিতা, চিকিৎসা পর্যটনের জন্য ভিসা সহজীকরণ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং পরিবার পুনর্মিলনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। একই…
মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চললেও সেই দাবি প্রত্যাখ্যান করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সরকারের শীর্ষ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ৫৭ বছর বয়সী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। সরকার তার প্রতি পূর্ণ আস্থা রাখছে এবং তাকে সরানোর কোনো পরিকল্পনা নেই। আন্দোলনকারী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সংগঠনগুলো জানিয়েছে, আন্দোলন প্রত্যাহারের প্রধান শর্তই হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা অপসারণ। তবে সরকারের অবস্থান স্পষ্ট—এই দাবি মেনে নেওয়া হবে না। সরকারের এক শীর্ষ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, “পদত্যাগ গ্রহণ করাই সবচেয়ে সহজ সিদ্ধান্ত হতে পারে। কিন্তু জনগণ আমাদের…
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর আয়োজিত সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগপত্র তিনি গ্রহণ করেছেন। জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়ই সংবিধানের বিধান অনুযায়ী প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও সম্পন্ন হয়। একইভাবে ডেপুটি স্পিকারের শপথে উল্লেখ রয়েছে, স্পিকারের পদ শূন্য হলে তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ…
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। সূত্রের দাবি, কোনো রাজনৈতিক চাপের কারণে নয়, সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগকে কেন্দ্র করে বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগ-সংক্রান্ত বিষয়েই এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি রাষ্ট্রপতি…
দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত ও বন্যার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সবজি, মাছ, ডিম, পেঁয়াজ ও কাঁচামরিচসহ অধিকাংশ পণ্যের দাম গত এক সপ্তাহের ব্যবধানে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষ। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর রামপুরা, খিলগাঁও, মালিবাগ ও তালতলা কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন পণ্যের দাম কেজিপ্রতি ২০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে অনেক ক্রেতাকেই আগের তুলনায় কম পরিমাণে কেনাকাটা করতে হচ্ছে। কাঁচামরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি বর্তমানে বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৮০ থেকে ৩০০ টাকায়। মাত্র দুই দিন আগেও এর দাম ছিল…
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সংঘর্ষ, সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর ২০২৪ সালের ২৪ জুলাই ছিল উত্তেজনাপূর্ণ আরেকটি দিন। টানা পঞ্চম দিনের মতো সারা দেশে কারফিউ কার্যকর থাকলেও নির্দিষ্ট সময়ের জন্য তা শিথিল করা হয়। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘চিরুনি অভিযান’ অব্যাহত থাকে এবং দেশজুড়ে ব্যাপক গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়। সেদিন সারা দেশে আন্দোলনকারী ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ১ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রাজধানী ঢাকায় গ্রেপ্তার হন ৬৪১ জন। ১৭ থেকে ২৪ জুলাই পর্যন্ত আট দিনে সারা দেশে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় প্রায় সাড়ে চার হাজার। রাজধানীতে এ সংখ্যা ছিল ১ হাজার ৭৫৮…
চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের দুই দিন আগেই আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে দেশে ফিরছেন। একই দিনে বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিদায়-সংক্রান্ত প্রস্তুতির বিষয়ে আলোচনা করেছেন। স্পিকারের আগাম দেশে ফেরাকে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের সঙ্গে সংশ্লিষ্ট বলেই দেখছেন অনেকেই। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেন। আর নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন জাতীয় সংসদের স্পিকার। এর আগে বুধবার (২২ জুলাই)…
বগুড়া মহানগরের রেলওয়ে স্টেশনে ফের এক নারী যাত্রীর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে অভিযুক্ত এক নারীকে আটক করে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করে। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, স্টেশনে যাত্রীদের লক্ষ্য করে সক্রিয় রয়েছে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্র। তাদের দৌরাত্ম্যে যাত্রীদের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয় সূত্র জানায়, এক নারী যাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত নারী। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন তাকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গত ১৮ জুলাই একই স্টেশন এলাকা…
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের কাছে চারবার আনুষ্ঠানিক সংলাপের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি বলেন, সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সুবিধাজনক সময় ও বিষয়ে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। এ আলোচনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপি সভাপতি জে. পি. নাড্ডাও অংশ নেবেন। জিতেন্দ্র সিং বলেন, সরকার এই বিষয়টিকে অহংকারের লড়াই হিসেবে দেখছে না। আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব বলে তারা বিশ্বাস করেন। তবে সরকারের প্রস্তাবিত স্থান প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীদের সংগঠন ককরোচ জনতা…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম