Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
২০২৬ বিশ্বকাপে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা আর্জেন্টিনাকে ভবিষ্যৎ বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবিতে একটি অনলাইন পিটিশনে ২ কোটির বেশি মানুষ স্বাক্ষর করেছেন। মাত্র কয়েক সপ্তাহে এই পিটিশনে ২ কোটি ৩৩ লাখের বেশি ডিজিটাল স্বাক্ষর জমা পড়েছে, যা বিশ্বের সবচেয়ে বেশি স্বাক্ষর পাওয়া পিটিশনের রেকর্ড ছোঁয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে। ইউরোপের একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘Argentina Out’ শিরোনামের ওই পিটিশনে বিশ্বের প্রায় ১৭০টি দেশের মোট ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮ জন স্বাক্ষর করেছেন। শুরুতে আয়োজকদের লক্ষ্য ছিল ৫০ লাখ স্বাক্ষর সংগ্রহ করা। তবে বিশ্বকাপজুড়ে একের পর এক বিতর্কের কারণে পিটিশনটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি স্বাক্ষর পাওয়া…
সৌদি আরবের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি সম্পাদনের ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ‘আব্রাহাম অ্যাকর্ডসে’ যোগ দিতে হবে। এরপরই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত পরমাণু চুক্তি কার্যকর হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ অবস্থান জানান। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে আলোচনায় থাকা এই পরমাণু চুক্তি শুধুমাত্র বেসামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য। এ চুক্তির আওতায় সৌদি আরবকে ইউরেনিয়াম বা অন্য কোনো পারমাণবিক উপাদান সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হবে না। তিনি জানান, যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় ও সৌদি আরবের মধ্যে চুক্তির প্রক্রিয়া চলছে। ইরান ও…
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশের নাম উল্লেখ করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটি বলছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ওপর উচ্চ নির্ভরশীলতার কারণে জ্বালানির দাম বৃদ্ধি ও সরবরাহ বিঘ্নে বাংলাদেশে বিদ্যুৎ খাত চাপে পড়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত ‘ইলেকট্রিসিটি মিড-ইয়ার আপডেট ২০২৬’ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ও পাকিস্তানের মতো উদীয়মান অর্থনীতিগুলো এলএনজি আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। হরমুজ প্রণালি দিয়ে এলএনজি পরিবহনে বিঘ্ন ঘটায় এসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জ্বালানি সাশ্রয়ের ব্যবস্থা নেওয়ায় বিদ্যুৎ ব্যবহারও কমে এসেছে। আইইএ বলেছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কয়েক মাস ধরে বৈশ্বিক জ্বালানি…
রাষ্ট্রপতি চাইলে স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের বিষয়ে সরকার কিছু জানে না বলেও তিনি মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন,‘রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে স্বাস্থ্যগত কারণে অথবা যে কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সেই সুযোগ রয়েছে। তবে পদত্যাগের বিষয়ে আমরা কিছু জানি না।’ রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ রয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই। গণমাধ্যমে পদত্যাগের গুঞ্জনের খবর প্রকাশিত হয়েছে।’ রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চেয়েছেন কি না-এমন…
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন-এমন জল্পনা এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। সরকার ও ক্ষমতাসীন বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করতে পারেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের বিষয়ে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। রাষ্ট্রপতির কাছে বার্তা পৌঁছে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, খুব শিগগিরই তার পদত্যাগের সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টি নিয়ে সরকার বা বঙ্গভবনের পক্ষ থেকে…
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এর মধ্যবর্তী সংস্করণে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। এই অবস্থান উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে ভাগ করে নিয়েছে বাংলাদেশ। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় ৩৫টি দেশে ভ্রমণ করতে পারবেন। তবে গত বছর এই সংখ্যা ছিল ৩৭। সূচকটি ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে কোনো দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই কতটি দেশে প্রবেশ করতে পারেন, সেটিকেই মূল্যায়নের প্রধান মানদণ্ড হিসেবে ধরা হয়েছে। গত বছরের তুলনায় তিন ধাপ এগোলেও বাংলাদেশ এখনও দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি…
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে প্রিজনভ্যানে করে তাকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। মোজাফফর হোসেনকে ঘিরে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এর আগে গত মঙ্গলবার (২১ জুলাই) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাকে হাজির করার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার তাকে আদালতে উপস্থাপন করা হয়। ওই শুনানিতে রাষ্ট্রপক্ষে…
হরমুজ প্রণালিতে চলমান সংকটের প্রভাবে ইউরিয়া সারের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ মারাত্মক খাদ্য উৎপাদন ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটির মতে, সার সরবরাহে বিঘ্ন দীর্ঘায়িত হলে দেশের খাদ্য নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়বে। ডব্লিউএফপির নতুন প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ তার মোট ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানি করে। বর্তমানে দেশে যে পরিমাণ ইউরিয়া মজুত রয়েছে, তা দিয়ে অক্টোবর পর্যন্ত চাহিদা পূরণ করা সম্ভব হলেও এরপর সরবরাহ সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ইউরিয়ার দাম ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। একই সময়ে…
২০২৭ সালের হজের জন্য আগামী ২৭ জুলাই থেকে প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে। সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীরা আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। এ জন্য প্রাথমিক নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা। বুধবার (২২ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত প্রাথমিক নিবন্ধন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হজে যেতে ইচ্ছুকদের ২৭ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাক-নিবন্ধিত ব্যক্তিরা চাইলে ঘোষিত হজ প্যাকেজের পুরো অর্থ পরিশোধ করে একসঙ্গে চূড়ান্ত নিবন্ধনও করতে পারবেন। অন্যথায় আগামী ১০ ডিসেম্বরের মধ্যে বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। সরকারি…
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ভ্রমণ বা ওই অঞ্চল হয়ে যাতায়াতের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) জারি করা সর্বশেষ নিরাপত্তা সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং যেকোনো সময় তা আরও অবনতির দিকে যেতে পারে। সতর্কবার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যের বাইরেও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার ঘটনা ঘটেছে। এছাড়া ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন নাগরিক, কূটনৈতিক স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় হামলার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পররাষ্ট্র দপ্তর বিশেষভাবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম