Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে এখনো অর্থ, গ্যাস ও নিরাপত্তা-এই তিন সংকট বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, আগামী দিনে এ সংকট আরও তীব্র হতে পারে। তাই শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংগঠন ও উদ্যোক্তাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শনিবার (২৫ জুলাই) রাতে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমইএ) ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে আয়োজিত ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শওকত আজিজ রাসেল বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের পর স্থানীয় শিল্পকে আন্তর্জাতিক…

Read More

আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল লোগো উন্মোচন করা হয়েছে। একই সঙ্গে স্মার্টফোন ব্র্যান্ড টেকনোকে টুর্নামেন্টের অফিসিয়াল টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং টেকনো বাংলাদেশের যৌথ আয়োজনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে লোগো উন্মোচন করা হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো টুর্নামেন্টের ক্ষণগণনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল, বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম, সার্কভুক্ত সাত সদস্য দেশের ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা, জাতীয় দলের অধিনায়ক, করপোরেট অংশীদার এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। অনুষ্ঠানের শুরুতে পুরুষোত্তম কাট্টেল টুর্নামেন্টের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন। এ…

Read More

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ পরিস্থিতিতে নতুন রাষ্ট্রপতি পদে বিএনপির চার জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপি সূত্রের তথ্য অনুযায়ী, আলোচনায় থাকা চার নেতা হলেন—দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সংসদ অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। দলীয় সূত্র…

Read More

আজকের বিশ্বে শুধু একটি ডিগ্রি বা চাকরির অভিজ্ঞতা সফলতার নিশ্চয়তা দেয় না। প্রযুক্তি বদলাচ্ছে, কর্মক্ষেত্র বদলাচ্ছে, ব্যবসার ধরন বদলাচ্ছে। কিন্তু কিছু দক্ষতা আছে, যেগুলোর মূল্য কখনো কমে না। বরং সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোর চাহিদা আরও বাড়ে। আগামী ১০–২০ বছরের জন্য নিজেকে প্রস্তুত করতে চাইলে নিচের ১৫টি দক্ষতা আয়ত্ত করার বিকল্প নেই। ১. বিক্রয় দক্ষতা (Sales) জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিক্রয় রয়েছে। আপনি হয়তো কোনো পণ্য বিক্রি করছেন না, কিন্তু প্রতিদিন নিজের চিন্তা, যোগ্যতা, ধারণা কিংবা স্বপ্ন অন্যের কাছে তুলে ধরছেন। যে বিক্রি করতে পারে, সে সুযোগও তৈরি করতে পারে। ২. যোগাযোগ দক্ষতা (Communication) পরিষ্কারভাবে কথা বলা, মনোযোগ দিয়ে শোনা এবং নিজের…

Read More

বঙ্গোপসাগরে টানা ৩৬ দিন ভেসে থাকার পর কক্সবাজারের মহেশখালী উপকূল থেকে দুই শ্রীলঙ্কান জেলেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া দুজনের দাবি, কাঁচা মাছ খেয়ে এবং সীমিত পানিতে কোনোভাবে তারা বেঁচে ছিলেন। শনিবার (২৫ জুলাই) মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন শ্রীলঙ্কার ডেভিনুওয়ারা এলাকার বাসিন্দা এসএইচ চামিন্দা (৫১) এবং তার ছেলে সাউন্ডা হান্নাদিগি পিয়াওয়াটিং (৩০)। তারা নিজেদের বাবা-ছেলে এবং শ্রীলঙ্কার নাগরিক বলে পরিচয় দিয়েছেন। পুলিশ জানায়, স্থানীয় জেলেদের ভাষ্য অনুযায়ী, বুধবার (২২ জুলাই) বঙ্গোপসাগরের সোনারচর এলাকার কাছে একটি ফাইবার ট্রলারে ভাসমান অবস্থায় ওই দুই ব্যক্তিকে দেখতে পান জেলেরা। পরে তাদের উদ্ধার করে নিজেদের…

Read More

বগুড়ার শাজাহানপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুর উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া গ্রামের ফজলে এলাহী রঞ্জন (৪০) ও তাঁর স্ত্রী ছালেহা খাতুন (৩৮)। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় ঘরের খাটের নিচে রাখা একাধিক পোটলা থেকে ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক…

Read More

২০২৬ সালের প্রথম ছয় মাসে কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট (সিএএসএ) ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। ব্যাংকটির প্রতি গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থা এবং শাখাভিত্তিক সেবার সক্ষমতার প্রতিফলন হিসেবে এ অর্জনকে দেখছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে আমানত প্রবৃদ্ধি ধরে রাখা ব্র্যাক ব্যাংক সম্পর্কভিত্তিক ব্যাংকিং ও গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে এ মাইলফলক অর্জন করেছে। ব্যাংকের এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। এ অর্জন উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি অ্যান্ড সিইও) তারেক রেফাত উল্লাহ খান, উপব্যবস্থাপনা পরিচালক ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের প্রধান শেখ মোহাম্মদ আশফাক,…

Read More

দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তিনি বিএনপির দলীয় কেউ নাকি দলের বাইরের কোনো ব্যক্তি হবেন—সে বিষয়ে দলের স্থায়ী কমিটির উচ্চপর্যায়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ জুলাই) বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সংবিধানের আলোকে দেশের প্রচলিত নিয়ম-কানুন অনুসরণ করেই বিএনপির স্থায়ী কমিটির আসন্ন বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করা হবে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশিদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি…

Read More

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদও পদত্যাগ করেছেন। এছাড়া সাংগঠনিক বাস্তবতার কারণে সহসভাপতি নাজিফা জান্নাতকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা ও স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) সৃষ্টি হতে পারে। এ বিবেচনায়…

Read More

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) তৃতীয় দফা সরকারি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে নয়াদিল্লির যন্তর-মন্তরে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে উপস্থিত ছিলেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও অশুতোষ রাঙ্কা। সৌরভ দাস বলেন, ‘সরকার আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। তাই আমরা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’ অশুতোষ রাঙ্কা বলেন, ‘৩৬ দিনের আন্দোলনের পর সরকার আমাদের সব দাবি মেনে নিয়েছে। আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান…

Read More