Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জনকে গ্রেপ্তার হয়েছে এবং ৪০টি মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে রমনা বিভাগ ৩১ জন, লালবাগ বিভাগ ৫৪ জন, ওয়ারী বিভাগ ৪৭ জন, মতিঝিল বিভাগ ৪৭ জন, তেজগাঁও বিভাগ ৬৩ জন, মিরপুর বিভাগ ১২৫ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৫৯ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৭০ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৫৩ পিস ইয়াবা, ৫০…
নতুন করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বছরের মতো এবারও অধিকাংশ ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। নির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাড়া কর কার্যালয়ে কাগজে রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকছে না। এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে এক কোটির বেশি কর শনাক্তকরণ নম্বর (টিআইএন)ধারী ব্যক্তি রয়েছেন। গত করবর্ষে তাদের মধ্যে ৪৫ লাখের বেশি করদাতা অনলাইনে সফলভাবে রিটার্ন দাখিল করেছেন। নিবন্ধনে যা লাগবে ই-রিটার্ন দাখিলের জন্য প্রথমে এনবিআরের ই-ট্যাক্স পোর্টালে নিবন্ধন করতে হবে। এ জন্য প্রয়োজন হবে— জাতীয় পরিচয়পত্র (এনআইডি)এনআইডির সঙ্গে নিবন্ধিত সচল মোবাইল নম্বরবৈধ টিআইএন করদাতারা এনবিআরের ই-ট্যাক্স পোর্টালে প্রবেশ করে ‘রেজিস্ট্রেশন’…
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন। রোববার (২৬ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেওয়া হয়। প্রসিকিউশন জানায়, দীর্ঘ তদন্ত শেষে ১৯ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এ মামলায় রোববারই শুনানি হওয়ার কথা রয়েছে। মামলায় বর্তমানে সাতজন আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন-ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী,…
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ জুলাই) সেনাসদরে ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের সংকটময় সময়ে এবং বিভিন্ন দুর্যোগে সেনাবাহিনী যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে, তা প্রশংসার দাবি রাখে। দেশের প্রয়োজনে সশস্ত্র বাহিনীর অবদানের জন্য সেনাপ্রধানসহ বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। এর আগে সেনাসদরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান ও চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। অনুষ্ঠানে সেনাপ্রধান ব্যস্ততার মধ্যেও উপস্থিত থেকে পদোন্নতি পর্ষদের…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে টানা ১৩ দিনের হামলা-পাল্টা হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (২৬ জুলাই) নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে প্যাট্রিয়টসহ আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে আসছে বলে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। সূত্রগুলোর দাবি, গত শুক্রবার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প হামলা স্থগিতের সিদ্ধান্ত…
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন প্রায় ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ বাড়লেও চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্র। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুতের কাজ শেষ হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত তারিখে ফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের…
সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদনের সময়সীমা আগামী ২৮ জুলাই দুপুর ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশের কয়েকটি এলাকায় প্রতিকূল পরিবেশ ও অনিবার্য পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ্ মোহাম্মদ মাহবুব স্বাক্ষরিত পত্রে শনিবার (২৫ জুলাই) এ জরুরি নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, নতুন ও পূর্বে জমা দেওয়া সব আবেদন যাচাই-বাছাই, মূল্যায়ন ও পরীক্ষা শেষে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে। তবে যেসব এলাকায় বর্তমানে পরীক্ষা গ্রহণ কার্যক্রম চলছে, সেখানে তা অব্যাহত রাখা যাবে। তবে…
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার (২৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং…
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ১৫ দিনের সংঘাতে যুক্তরাষ্ট্রের ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার এবং ১৭টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার (২৫ জুলাই) এক বিবৃতিতে এ দাবি জানায় সংস্থাটি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ও মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়, আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবির দাবি, ৮ থেকে ২২ জুলাই পর্যন্ত চলা সংঘাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে অবস্থানরত ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। তার দাবি অনুযায়ী, ধ্বংস হওয়া ১৭টি ড্রোনের মধ্যে আটটি ছিল সংযোজনের অপেক্ষায় থাকা অত্যাধুনিক নজরদারি ড্রোন। আইআরজিসি আরও দাবি করেছে, হামলায় একটি এফ-১৫ (F-15) যুদ্ধবিমান, একটি পি-৮ (P-8) সামুদ্রিক…
দীর্ঘদিনের দাবির পর বগুড়াকে কেন্দ্র করে নতুন প্রশাসনিক বিভাগ গঠনের সম্ভাবনা জোরালো হয়েছে। বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা ও সিরাজগঞ্জ-এই পাঁচ জেলা নিয়ে নতুন বগুড়া বিভাগ গঠনের বিষয়ে আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখনো সরকারিভাবে কোনো ঘোষণা বা প্রজ্ঞাপন জারি হয়নি। শনিবার (২৫ জুলাই) বগুড়ায় এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া বিভাগ গঠনের সম্ভাবনার ইঙ্গিত দেন। তিনি বলেন, বগুড়া ছাড়া বাকি চার জেলার সংসদ সদস্যরা বগুড়াকে বিভাগ ঘোষণার পক্ষে সমর্থন জানিয়েছেন। বগুড়াবাসীর দীর্ঘদিনের এ দাবি প্রধানমন্ত্রী গ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার বক্তব্যের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে এবং বগুড়াসহ আশপাশের জেলার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম