Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও সৃষ্টিকে জাতীয় জীবনে আরও বিস্তৃতভাবে ধারণ ও প্রচারের লক্ষ্যে আগামী ২৫ মে ২০২৭ পর্যন্ত সব ধরনের দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো ব্যবহারের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (২৬ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী গত ২ জুলাই ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো উন্মোচন করেন। নির্দেশনায়…
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ রোববার (২৬ জুলাই) দুপুর ১২টা ৪৬ মিনিটে তিনি রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও পরকালীন শান্তি কামনায় দোয়া করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, রাষ্ট্রপতির কার্যলয়ের জন বিভাগের সচিব খান মো. নূরুল আমীন, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম ও রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন উপস্থিত ছিলেন। এর আগে, আজ বেলা…
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগে সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ, প্রবীণ অভিনেতা আসাদুজ্জামান নূর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম, দুই সাংবাদিক আনিস আলমগীর ও সোমা ইসলামসহ দেশের ২৭ জন সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও শিল্পীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসেকিউটর বরাবর রাষ্ট্রসংলাপ ফোরামের (SDF) কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস এই অভিযোগপত্র জমা দেন। পরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, এসব বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর…
বিশ্বকাপের পর এখনও বিশ্রামে রয়েছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন তারকাকে ছাড়াই মেজর লিগ সকারে (এমএলএস) জয়ের ধারা ধরে রেখেছে ইন্টার মিয়ামি। শনিবার মন্ট্রিয়লকে ১-০ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। ম্যাচটিতে ইন্টার মিয়ামির জার্সিতে অভিষেক হয়েছে ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল নতুন ফরোয়ার্ড জার্মান বার্তেরামের ভয়াবহ চোট। মন্ট্রিয়লের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ নেয় ইন্টার মিয়ামি। সদ্য ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আসা ক্যাসেমিরো প্রথম ম্যাচেই অভিজ্ঞতার ছাপ রাখেন। ৯১ ম্যাচের ব্রাজিলিয়ান আন্তর্জাতিক এবং রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী এই মিডফিল্ডার মাঝমাঠে দারুণ নৈপুণ্য দেখান। ম্যাচের ৮১তম মিনিটে কর্নার থেকে আসা বলে লাফিয়ে ওঠার সময় মন্ট্রিয়লের…
মুক্তির আগেই পুরো সিনেমা অনলাইনে ফাঁস হয়েছিল। তবুও সেই ধাক্কা কাটিয়ে বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত রাজনৈতিক অ্যাকশন-থ্রিলার ‘জন নায়গন’। মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী প্রায় ১৭২ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। গত ২৩ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পায় এইচ. বিনোথ পরিচালিত সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই ভারতে প্রায় ৪২ কোটি ৭০ লাখ রুপি নেট আয় করে শক্তিশালী সূচনা করে ‘জন নায়গন’। দ্বিতীয় দিনে আয় কিছুটা কমলেও তৃতীয় দিনে দর্শক উপস্থিতি বাড়ায় আবারও আয় ঊর্ধ্বমুখী হয়। টাইমস অব ইন্ডিয়া-এর প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় দিনে ভারতে সিনেমাটির নেট আয় হয়েছে প্রায় ২৮ কোটি ৫০ লাখ রুপি। তিন দিনে…
বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার দুই দিন পর পর্যটক মো. জাওয়াদ উল ইসলামের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে তিন্দুমুখ বিজিবি ক্যাম্পসংলগ্ন সাঙ্গু নদীর ঘাট এলাকায় মরদেহটি ভেসে উঠলে বিজিবি সদস্যরা তা উদ্ধার করেন। নিহত জাওয়াদ উল ইসলাম ময়মনসিংহের মাসকান্দা এলাকার বাসিন্দা মো. হেলাল উদ্দীনের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে থানচির জনপ্রিয় পর্যটন এলাকা বড়পাথরে ইঞ্জিনচালিত একটি নৌকা উল্টে গেলে সাঙ্গু নদীতে নিখোঁজ হন জাওয়াদ। পরদিন চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের তিন সদস্যের ডুবুরি দল এবং থানচি ফায়ার…
দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি ব্র্যান্ডের টুথপেস্ট পরীক্ষা করে ২৬টিতেই মানবদেহের জন্য ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে সর্বনিম্ন ২০টি থেকে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত প্লাস্টিকের কণা শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লুরিড জেলে। রোববার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবেশবিষয়ক গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) এক বছরের গবেষণার ফলাফল প্রকাশ করে। গবেষণায় দেশজুড়ে ২ হাজার ৭৬০ জন ভোক্তার ওপর সমীক্ষার পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরিতে স্টিরিওমাইক্রোস্কোপি ও ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি প্রযুক্তি ব্যবহার করে টুথপেস্টগুলোর নমুনা পরীক্ষা করা হয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়,…
কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন। রোববার (২৬ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেওয়া হয়। মামলাটির শুনানি ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রসিকিউটর তারেক আবদুল্লাহ জানান, একরামুল হক হত্যার ঘটনায় তদন্ত সংস্থা দীর্ঘদিন তদন্ত শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদন যাচাই-বাছাই শেষে রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। তবে সব আসামির নাম এখনই প্রকাশ করা হয়নি। ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে…
‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর আধুনিকায়ন ও পুনর্গঠনে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী সেনাসদস্যদের প্রতিও তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী বলেন, একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা,…
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের গ্রেপ্তারের দাবির বিষয়ে সরকার এখন পর্যন্ত আমলে নেওয়ার মতো কোনো আইনি ভিত্তি দেখছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শারীরিক অসুস্থতার কারণে সাবেক রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্পিকার তা গ্রহণ করেছেন এবং সাংবিধানিক বিধান অনুযায়ী বর্তমানে স্পিকার অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর সরকার রাজনৈতিক মতপ্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতায় বিশ্বাস করে। এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল তার বিরুদ্ধে…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম