Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিমান হামলা বন্ধ রাখলে তেহরানও পাল্টা সামরিক অভিযান থেকে বিরত থাকবে বলে জানিয়েছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র যতক্ষণ হামলা স্থগিত রাখবে, ততক্ষণ ইরানও কোনো পাল্টা হামলা চালাবে না। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টানা ১৩ রাত ধরে ইরানে বিমান হামলা চালানোর পর গত শুক্রবার রাতে অভিযান সাময়িকভাবে স্থগিত করে যুক্তরাষ্ট্র। এরপর শনিবার ও রোববার নতুন কোনো মার্কিন হামলার খবর পাওয়া যায়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা প্রতিবেশী দেশগুলোতেও কোনো পাল্টা হামলা চালায়নি ইরান। নাম প্রকাশ না করার শর্তে ইরানের ওই কর্মকর্তা বলেন, “আমাদের অবস্থান একই—হামলার জবাব হামলা। হামলা বন্ধ হলে ইরানও…
জীবনের কোনো না কোনো সময়ে আমরা অনেকেই অনুভব করি—জীবন যেন একই জায়গায় আটকে আছে। একই অভ্যাস, একই ভুল, একই চিন্তা আর একই ফলাফল। তখন মনে হয়, সবকিছু নতুন করে শুরু করা দরকার। কিন্তু নতুন শুরু করার জন্য নতুন বছর, নতুন মাস বা সোমবারের অপেক্ষা করতে হয় না। প্রয়োজন শুধু একটি দৃঢ় সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তে অবিচল থাকার মানসিকতা। নিজেকে বদলাতে চাইলে এই ছয়টি ধাপ হতে পারে আপনার নতুন যাত্রার ভিত্তি। ১. পরিবর্তনের কারণ খুঁজে বের করুন: যে মানুষ জানে কেন সে এগোচ্ছে, তাকে থামানো কঠিন। অনুপ্রেরণা ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু একটি শক্তিশালী উদ্দেশ্য মানুষকে প্রতিকূল সময়েও এগিয়ে নিয়ে যায়। নিজেকে…
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বগুড়া জেলা শাখার এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সুমন খানকে সভাপতি, আব্দুল্লাহ আল আরাফাতকে সাধারণ সম্পাদক এবং নোমান বিন রশিদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। অনুমোদিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নিপু খান। সহ-সভাপতি পদে রয়েছেন মাসুম রহমান, ইউসুফ আলী খান, হানজালা মাহিন ও আল হাদিদ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মুশফিক খান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজেদুর রহমান, সাইমন খন্দকার, সীমান্ত হক ও আহসান হাবিব লিপু। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মনিরুল ইসলাম, মনির ইসলাম, জোবায়ের প্রধান, নাঈমুর রহমান, সুমন হাসান ও মো. মাহিদুল ইসলাম। এ ছাড়া দপ্তর সম্পাদক এহসান খান, উপ-দপ্তর…
দেশের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। মানবিক উদ্যোগের অংশ হিসেবে ব্যাংকটির কর্মীরা একদিনের বেতন বন্যার্তদের সহায়তার জন্য প্রদান করেছেন। এ তহবিলের মাধ্যমে সম্প্রতি চট্টগ্রাম, বান্দরবানসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। সাম্প্রতিক ভারী বর্ষণে চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিলে অনেক মানুষের ঘরবাড়ি, জীবিকা, কৃষিজমি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ইউসিবির কর্মীরা এ উদ্যোগ গ্রহণ করেন। চট্টগ্রামের রাউজানের গহিড়া এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন ইউসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. তানভীর খান। তিনি বন্যাদুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। রাউজানের পাশাপাশি দেশের অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকাতেও ইউসিবির কর্মীরা ত্রাণ বিতরণ করেছেন। প্রতিষ্ঠানের…
ফরিদপুরের বোয়ালমারীতে সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসে নিজ কক্ষে বসে উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখের ‘ঘুষ’ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেলে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, অফিসের চেয়ারে বসে গুনে গুনে টাকা নিচ্ছেন ইমরান শেখ। দুই মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের এক সেবাগ্রহীতার কাছ থেকে নিজের চেয়ারে বসে গুনে গুনে টাকা নিচ্ছেন ইমরান শেখ। এসময় ওই কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নিয়েও মন্তব্য করেন। তাকে বলতে শোনা যায়, উনিও ৪০তম বিসিএস; আমিও ৪০তম বিসিএস। উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন ক্যাডার হয়েছি। অভিযোগের বিষয়ে ইউনিয়ন…
কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২৬ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করা হয়েছে। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। শুনানি শেষে আদালত ফরমাল চার্জ আমলে নিয়ে গ্রেপ্তার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান…
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ১১৮ জন চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৫৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ হাজার ৯৩৫ জন। মৃতদের পরিসংখ্যান…
সাতক্ষীরার তিনটি সরকারি হাসপাতাল আকস্মিক পরিদর্শন করে দায়িত্বে অবহেলা ও দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৬ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত মন্ত্রী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালগুলোর চিকিৎসাসেবা, চিকিৎসকদের উপস্থিতি, অবকাঠামো ও প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নিরাপত্তাকর্মী মোস্তফা বিশ্বাস, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তালা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নি এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের…
পিরোজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি প্রকল্পে কোনো কাজ না করেই প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। রোববার (২৬ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। আইনমন্ত্রী বলেন, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে নথিভুক্ত উপায়ে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম টাইম–এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সে হিসাবে প্রতিবছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার দেশ থেকে বাইরে চলে গেছে। তিনি বলেন, বিগত সরকারের আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল। উন্নয়ন প্রকল্পের…
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে পৃথকভাবে কোনো আর্থিক অনিয়মের তদন্ত পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে চলমান ব্যাংকভিত্তিক তদন্তে তার বা অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (২৬ জুলাই) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে দেশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। তাই তাকে লক্ষ্য করে ব্যক্তিগতভাবে আলাদা কোনো অনুসন্ধান বা তদন্ত পরিচালনার পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের নেই। আরিফ হোসেন খান বলেন, দেশের ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তদন্ত কার্যক্রম চলছে। এসব…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম