Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
ইউরোপের মাটিতে প্রথমবারের মতো জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে ইউরোপে কোনো দেশের বিপক্ষে প্রথম জয় পেল লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার (৫ জুন) অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন তপু বর্মণ। স্বাগতিক দলের হয়ে একমাত্র গোলটি করেন জিওকোপেত্তি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে যায় বাংলাদেশ। ১৬তম মিনিটে ফ্রি-কিক থেকে শুরু হওয়া আক্রমণ থেকে দারুণ এক হেডে গোল করে দলকে এগিয়ে দেন তপু বর্মণ। তবে ৩১তম মিনিটে বক্সে সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরায় সান মারিনো—গোল করেন জিওকোপেত্তি। প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও গোল বাড়াতে ব্যর্থ হয় বাংলাদেশ। ৩৬তম মিনিটে সাদ…
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নতুন ধরনের টিকা তৈরির দাবি করেছেন যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের দাবি, এই টিকা বিভিন্ন ধরনের ভাইরাসের বিরুদ্ধে কার্যকর হতে পারে এবং ভবিষ্যতে মহামারি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। গবেষকদের মতে, টিকার মূল নকশা সম্পূর্ণভাবে এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। পরে সেটির কার্যকারিতা মানুষের শরীরে পরীক্ষা করা হয়। এ ধরনের প্রযুক্তি ব্যবহার করে টিকা উন্নয়নের ঘটনা বিশ্বে এবারই প্রথম বলে দাবি করা হচ্ছে। তবে গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। গবেষণা দলের তথ্য অনুযায়ী, টিকাটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি সব ধরনের করোনাভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে মহামারির কারণ হতে…
এবারের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী চলতি মৌসুমে ‘হেমোরেজিক ডেঙ্গু’ বা রক্তক্ষরণজনিত ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, যা রোগীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। শনিবার (৬ জুন) সকালে রাজধানীর রবীন্দ্র সরোবর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, হেমোরেজিক ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের শরীরে দ্রুত রক্তক্ষরণ শুরু হওয়ার আশঙ্কা থাকে। তাই সম্ভাব্য সংকট মোকাবিলায় জনগণকে আগে থেকেই সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির অংশ হিসেবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই মোবাইল কোর্ট…
ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় কেশম দ্বীপ ও উপকূলীয় গোরুক এলাকার একাধিক রাডার স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। এর জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৫ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালির দিকে ছোড়া ইরানের চারটি ড্রোন আকাশেই ভূপাতিত করা হয়েছে। এরপর সম্ভাব্য হুমকি মোকাবিলায় ইরানের গোরুক ও কেশম দ্বীপে অবস্থিত উপকূলীয় নজরদারি…
সুদানের কাদুগলিতে জাতিসংঘ মিশনে দায়িত্ব পালনকালে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘দাগ হ্যামারশোল্ড পদক’ প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাদের অসামান্য অবদান, সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়। শুক্রবার (৫ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পদকগুলো হস্তান্তর করেন আন্তোনিও গুতেরেস। তিনি পদকগুলো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী-এর হাতে তুলে দেন। সম্মাননা পাওয়া ছয় বাংলাদেশি শান্তিরক্ষী হলেন-করপোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট সান্তো মন্ডল। তারা ২০২৫ সালের ১৩ ডিসেম্বর সুদানের কাদুগলিতে…
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে সাংস্কৃতিক বিনিময় বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং সফররত হাকান ফিদান-এর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই সমঝোতা স্মারক সই হয়। শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, শান্তি, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও তুরস্ক একসঙ্গে কাজ করবে। পাশাপাশি মুক্ত বাণিজ্যভিত্তিক অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে তুরস্কের বাণিজ্যিক সম্পর্ক আগামী…
আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’। বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে দিবসটি উদযাপিত হয়, যা পরিবেশ বিষয়ে জাতিসংঘের সবচেয়ে বড় বৈশ্বিক সচেতনতামূলক কর্মসূচি হিসেবে সর্বজনস্বীকৃত। পরিবেশবিদরা সতর্ক করে বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বর্তমানে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, নদীভাঙন, বন্যা, খরা ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেশের পরিবেশ, কৃষি ও জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। এর ওপর…
অনতিবিলম্বে ঢাকার দুই সিটিতে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার (৫ জুন) সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মহাখালীর টি এন্ড টি মাঠে প্লাস্টিকের বোতল জমা দিয়ে গাছের চারা গ্রহণ কর্মসূচি’র আয়োজনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। সেলিম উদ্দিন বলেন, আমাদের প্রধানমন্ত্রী সিটি নির্বাচনের তারিখ ঘোষণা করতে ব্যর্থ হয়েছেন। আগামী সিটি নির্বাচনে কারচুপির চেষ্টা হলে কঠিন আন্দোলন করা হবে। বর্তমানে যাদের সিটি সম্পর্কে কোন অভিজ্ঞতা নেই তাদের কে প্রশাসক পদে বসানো হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে যারা সিটিতে আছেন তাদের সরিয়ে প্রধানমন্ত্রী যদি সাহস করে সিটি নির্বাচনের ঘোষণা দিতেন এবং…
লালমনিরহাটের তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে নারী-পুরুষসহ ৩৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের ভারতীয় অংশে অবস্থান করছেন। শুক্রবার (৫ জুন) ভোরে হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারী উপজেলার পৃথক সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, ভোররাতে রংপুর ব্যাটালিয়নের (৬১ বিজিবি) আওতাধীন হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্ত দিয়ে আট নারীসহ ১১ জনকে এবং পাটগ্রাম উপজেলার পয়ষট্টিবাড়ি সীমান্ত দিয়ে পাঁচ পুরুষ ও পাঁচ নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির কঠোর নজরদারি ও তাৎক্ষণিক প্রতিরোধের মুখে তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি।…
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নির্দিষ্ট কিছু ক্যাটাগরির অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা প্রার্থীদের এখন থেকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে। আজ শুক্রবার (৫ জুন) মার্কিন দূতাবাস ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৩০ মার্চ থেকেই এই নতুন নিয়মটি কার্যকর করা হয়েছে। মূলত যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা নিশ্চিত করা ও আবেদনকারীর পরিচয় যাচাইয়ের প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সব অনভিবাসী ভিসা প্রার্থীর জন্য এই নিয়ম প্রযোজ্য…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম