Author: admin

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলার রায় আজ রোববার ঘোষণা করা হবে। গত বৃহস্পতিবার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায়ের জন্য এ দিন ধার্য করেন। ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় মামলাটির রায় হতে যাচ্ছে। রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু বলেছেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা। আদালত আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্লাহ দাবি করেন, রাষ্ট্রপক্ষ…

Read More

রাজধানীর দক্ষিণখানের তুরাগ নদীতে মো. লোকমান সরদার (৩৮) নামের এক উবার চালকের বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মূলত, প্রাইভেট কার ছিনতাইয়ের উদ্দেশ্যে ‘হানিট্র্যাপে’ ফেলে ওই চালককে ডেকে আনে একটি অপরাধী চক্র, যার নেতৃত্বে ছিলেন এক চাকরিচ্যুত সেনাসদস্য। এই ঘটনায় মূল আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পিবিআই ঢাকা মেট্রো উত্তর। গ্রেপ্তারকৃতরা হলেন-চাকরিচ্যুত সেনাসদস্য মো. এস এম সালমান (২৯), মো. আদিব ইসলাম (১৯), জান্নাতুল ফেরদৌস মীম ওরফে আর্নবা মীম (২১) ও মো. সবুজ মিয়া (৩৫)। এদের মধ্যে সালমান ও আদিবকে কক্সবাজার সদর থেকে মীমকে ঢাকার খিলক্ষেত এবং সবুজ মিয়াকে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়। এই…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিপির উদ্যোগে ফল উৎসবের স্টেজ ও প্যান্ডেল ভেঙে দিয়ে নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ ঘটনায় একজনের রক্তাক্ত ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার দাবি করেছেন তিনি। শনিবার (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে বিচার দাবি করেন পাটওয়ারী। নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে একটি ফল উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল আমাদের প্যান্ডেল ভেঙে দেওয়া হয়। আজ সকালে আমরা পুনরায় স্টেজ ও প্যান্ডেল নির্মাণ করলে তা আবারও ভেঙে দেওয়া হয় এবং মাইকসহ বিভিন্ন সরঞ্জাম ছিনতাই করা হয়। এ সময় হামলার ঘটনায়…

Read More

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকাল আমার নিজেরই মনে হয় যে আমি ঢাকা শহরে থাকবো না, দেশের অন্য শহরে গিয়ে থাকবো। কারণটা হচ্ছে, এটা আর বাসযোগ্য মনে হয় না।’ আজ শনিবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে নাগরিক প্ল্যাটফর্ম ‘দক্ষিণের জানালা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনি ঘর থেকে বের হলেই যে অক্সিজেন গ্রহণ করেন, সেটাও দূষিত। আপনি যদি একটি সরকারি হাসপাতালে যান, সেখানে ঢোকাই যায় না। প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সেই অবস্থা থেকে যদি…

Read More

ফুটবল বিশ্বকাপের ট্রফি ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে উন্মাদনা। গ্রেটেস্ট শো অন দ্য আর্থ খ্যাত ২০২৬ ফিফা বিশ্বকাপ উপভোগ করতে দর্শকরা এবার টেলিভিশন ও অনলাইন-দুই মাধ্যমেই সরাসরি খেলা দেখতে পারবেন। বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে কয়েকদিনের অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত অনুমতি পেয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি। এবার বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচার করবে মোট তিনটি টেলিভিশন চ্যানেল। বিটিভির পাশাপাশি খেলা দেখা যাবে স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এবং সংবাদভিত্তিক চ্যানেল সময় টিভিতে। অনলাইনে দর্শকদের জন্য থাকছে একাধিক প্ল্যাটফর্ম। এর মধ্যে রয়েছে টেলিকম অপারেটরদের ডিজিটাল অ্যাপ ও ওটিটি সেবা। ম্যাচ সরাসরি দেখা যাবে টফি, বায়োস্কোপ, মাই রবি এবং মাই এয়ারটেল অ্যাপে। এছাড়া একমাত্র ওটিটি…

Read More

আসন্ন ২০২৬ বিশ্বকাপকে আরও আকর্ষণীয় ও স্মরণীয় করে তুলতে নতুন ধরনের প্রাক-ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছে ফিফা। নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ম্যাচ শুরুর আগে দুই দলের পুরো স্কোয়াড মাঠের কেন্দ্রবিন্দুর চারপাশে অবস্থান করবে এবং তাদের পেছনে থাকবে নিজ নিজ দেশের বিশাল জাতীয় পতাকা। ফিফা জানিয়েছে, এবার জাতীয় সংগীত পরিবেশনের সময় শুধু শুরুর একাদশ নয়, ম্যাচের জন্য নির্বাচিত সব খেলোয়াড়ই অনুষ্ঠানের অংশ হবেন। শিশু সঙ্গীদের নিয়ে বিশেষ প্রবেশদ্বার দিয়ে মাঠে প্রবেশের পর দুই দলের খেলোয়াড়রা মাঠের মাঝখানে একত্রিত হবেন। এরপর দল পরিচিতি ও জাতীয় সংগীতের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এর আগে বিশ্বকাপে শুরুর একাদশের খেলোয়াড়রা শিশুদের সঙ্গে মাঠে প্রবেশ করে গ্যালারির একপাশের দিকে…

Read More

বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন জীবনের প্রকৃত অর্থ ও অনুভূতির গুরুত্ব নিয়ে দেওয়া এক আবেগঘন বার্তায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি জীবনের গভীর উপলব্ধি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ঐশ্বরিয়া বলেন, ‘জীবন তখনই সবচেয়ে অর্থপূর্ণ হয়, যখন তা মুহূর্তগুলোর মধ্যে বাঁচা যায়। সেই মুহূর্তগুলো, যা আমরা গভীরভাবে অনুভব করি এবং যা সারাজীবন হৃদয়ে অমলিন হয়ে থাকে।’ বিশ্বসুন্দরী খ্যাত এই অভিনেত্রীর বক্তব্যে জীবনের ছোট ছোট স্মৃতি, অনুভূতি এবং মানবিক সম্পর্কের গুরুত্ব উঠে এসেছে। তার মতে, বাহ্যিক সাফল্য, খ্যাতি কিংবা জৌলুস নয়; বরং জীবনের অর্থ খুঁজে পাওয়া যায় সেই বিশেষ মুহূর্তগুলোতে, যা মানুষের মনে দীর্ঘদিন ধরে বেঁচে থাকে। ঐশ্বরিয়ার…

Read More

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মোবাইল আর্থিক সেবা নগদ সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে একটি কুচক্রীমহল নানান অপপ্রচারের হীনপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে নানা রকম মিথ্য ও বানোয়াট তথ্য ব্যবহার করে নগদে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ কে জড়িয়ে নানান গালগল্প তৈরী করা হচ্ছে। বিষয়টি নগদ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। নগদ দৃঢ়ভাবে এই চক্রান্তের প্রতি তীব্র নিন্দা এবং একই সঙ্গে প্রতিবাদ জানাচ্ছে। অবস্থাদৃষ্টে প্রতীয়মান হচ্ছে যে, সামাজিক মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার করে নগদের সুনামহানী করার মাধ্যমে কোনো একটি পক্ষ হীন স্বার্থ চরিতার্থ করার অপচেষ্টা করছে। প্রশাসকদের নগদ হতে বেতন গ্রহণের অভিযোগ প্রসঙ্গেঅপপ্রচার করা হচ্ছে যে,প্রশাসক প্রতিমাসে নয় লক্ষ…

Read More

আগামী বাজেটে বিদ্যুৎ খাতে প্রায় ৪১ হাজার কোটি টাকার ভর্তুকি দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। শনিবার (৬ জুন) সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তথ্য উপদেষ্টা বলেন, বিদ্যুতের দাম ইতোমধ্যে সমন্বয় করা হলেও ভর্তুকির চাপ পুরোপুরি কমেনি। ফলে আগামী অর্থবছরের বাজেটে সরকারকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি হিসেবে বরাদ্দ রাখতে হবে। তিনি আরও জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রাথমিকভাবে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ, গ্রাহক পর্যায়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ায়। তবে সরকারের আপিলের…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি’ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। এই বৈঠকে আসন্ন বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রম, জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এদিন সভায় পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়। ম্যাংগোটিভি /আরএইচ

Read More