Author: admin

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কিছু মিডিয়া এবং কিছু নামধারী সাংবাদিক প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে। যারা গুম-খুনের বৈধতা উৎপাদন করেছে, ভোট চুরির বৈধতা উৎপাদন করেছে, এসব নামধারী সাংবাদিক ও মিডিয়ার বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, সেটি জানতে চাচ্ছি। রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। এদিন অধিবেশন পরিচালনা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সংসদে হাসনাত আব্দুল্লাহ বলেন, বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো রয়েছে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা অবশ্যই প্রয়োজন। দীর্ঘ ১৬ বছরের বেশি…

Read More

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সংসদে বলেছেন, ‘যারা সাংবাদিক হিসেবে নিবন্ধিত নয়, মূলত তারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন উপস্থাপন করেন। আজ রোববার (৭ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তথ্যমন্ত্রী একথা বলেন। এদিন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক প্রশ্ন রেখে বলেন, দেশের প্রায় সব উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়েও সাংবাদিকতার কার্ড পাওয়া যাচ্ছে। অথচ অনেকেরই সাংবাদিকতা বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই; কেউ রিপোর্টারও নন, এমনকি মেট্রিক পাসও না। জয়নুল আবদিন ফারুক বলেন, তারা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে যা খুশি তাই প্রচার করা হচ্ছে। কারা এসব সাংবাদিকতার কার্ড দিচ্ছে, এদের লেখাপড়া কতটুকু এবং কারা সেই…

Read More

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আইপিও, মিউচুয়াল ফান্ড ও মার্জিন ঋণ সংক্রান্ত বিধিমালা সহজ করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো: মাসুদ খান এফসিএ, এফসিএমএ। তিনি বলেন, নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও কার্যকর ও বিনিয়োগবান্ধব করতে বিএসইসি ‘স্মার্ট রেগুলেশন’ চালু করবে। যেখানে প্রয়োজন অনুযায়ী কঠোর নিয়ন্ত্রণ থাকবে, তবে অপ্রয়োজনীয় জটিলতা কমিয়ে আনা হবে। শনিবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে সিএফএ সোসাইটি বাংলাদেশ-এর এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাসুদ খান বলেন, বাজারে ভালো কোম্পানির তালিকাভুক্তি বাড়ানো জরুরি। বর্তমানে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার মাত্র ১০ শতাংশ বিনিয়োগযোগ্য থাকে, ফলে বাজারে মানসম্মত কোম্পানির…

Read More

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ সংসদ-সদস্যদের নাম জাতীয় সংসদের শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ রোববার (৭ জুন) বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনের শুরুতে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ মৃত্যুবরণকারী ১৬ জন সাবেক এমপির নাম সংসদে উত্থাপন করেন। শোক প্রস্তাবে নাম আসা অন্যরা হলেন-জাতীয় পার্টির সাবেক সংসদ-সদস্য সৈয়দ মো. কায়সার, বিএনপির সাবেক সংসদ-সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম. এ. মান্নান, বিএনপির সাবেক সংসদ-সদস্য জি এম ফজলুল হক, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, সাবেক টেকনোক্রেট মন্ত্রী ব্যারিস্টার…

Read More

আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মারা যাওয়ার ঘটনায় প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগী পরিবার ও কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। আজ রোববার (৭ জুন) ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে মধ্যস্থতাকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ তথ্য জানিয়েছেন। আইনজীবী শিশির মনির বলেন, ভুক্তভোগী পরিবারের জন্য আগে ঘোষিত অন্যান্য সুযোগ সুবিধাও বহাল থাকবে। এর আগে শনিবার (৬ জুন) রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে মারা যাওয়া নবজাতকদের পরিবারকে আজীবন বিনা মূল্যে চিকিৎসাসহ ক্ষতিপূরণ, শিক্ষাসহায়তা ও চাকরির প্রস্তাব দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দীর্ঘমেয়াদে থাকার এই ঘোষণা দেওয়া হয়।…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট অধিবেশন। রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হয়। অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন সরকারের প্রথম বাজেটকে ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেন। সরকার আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি,…

Read More

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় বিচারক বলেন, শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল এবং মামলার সাক্ষ্য-প্রমাণে তা প্রমাণিত হয়েছে। আদালতে দেওয়া জবানবন্দীতে সোহেল রানা ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছেন। এছাড়া ঘটনার পর তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন তার স্ত্রী স্বপ্না খাতুন। আদালত পর্যবেক্ষণে বলেন, আসামিরা অপরাধ স্বীকার…

Read More

ঢাকায় যাত্রীদের যাতায়াত সুবিধা বাড়াতে আজ রোববার (৭ জুন) থেকে নতুন সূচিতে চলাচল শুরু করেছে মেট্রোরেল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাতে উভয় দিক থেকে মেট্রোরেলের চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানো হয়েছে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, বর্ধিত সময়ের মধ্যে প্রাথমিকভাবে উভয় দিক থেকে একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে। নতুন এই সময়সূচি চূড়ান্ত করার আগে প্রায় এক মাস ধরে মাঠপর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। নতুন সূচি অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে, যা আগে ছিল রাত ১০টা ১০ মিনিট। অন্যদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে…

Read More

দীর্ঘদিনের যানজট ও নগর পরিকল্পনার চ্যালেঞ্জ মোকাবিলায় বগুড়া শহরের বিদ্যমান রেললাইন ও রেলস্টেশন স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাণাধীন বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের গুরুত্বপূর্ণ কেন্দ্র রাণীরহাট জংশনকে নতুন ‘বগুড়া স্টেশন’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বর্তমানে বগুড়া শহরের মাঝ দিয়ে চলে যাওয়া রেললাইন এবং একাধিক লেভেল ক্রসিংয়ের কারণে প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করেসাতমাথা, বনানী, স্টেশন রোডসহ আশপাশের এলাকায় ট্রেন চলাচলের সময় যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরবাসীকে এ ভোগান্তি থেকে মুক্তি দিতে এবং আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে শহরের বাইরে নতুন রেলকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ…

Read More

সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। শনিবার (৬ জুন) দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে এ যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ কথা জানিয়েছে। প্রেস উইং জানায়, বৈঠকে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতি বছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া এ বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, উৎপাদন এবং রোহিঙ্গা সমস্যার সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। প্রেস উইং জানায়, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত…

Read More