Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থায়ী পার্কিংয়ের দাবিসহ বিভিন্ন দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে মৃত রোগীর মরদেহ বাড়িতে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স না পেয়ে বিপাকে পড়ছেন স্বজনেরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ঢামেক শাখার উদ্যোগে এ ধর্মঘট শুরু হয়। এর আগে সোমবার হাসপাতালের বাগান গেটের ভেতরে স্থায়ী পার্কিং, সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেন সংগঠনটির একাংশের সদস্যরা। ঢাকা মেডিকেল অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি শাহাদাত হোসেন বলেন, তাঁদের পার্কিং বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প ব্যবস্থা না…

Read More

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরের দল ফ্লিটউড টাউন। শেষ ষোলোর ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে ৫-৩ ব্যবধানে জয় পায় স্বাগতিক দলটি। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে ফ্লিটউডের হাইবারি স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। এই জয়ে টুর্নামেন্টের শেষ আটে উঠেছে ইংলিশ ফুটবলের চতুর্থ স্তর লিগ টুতে খেলা ফ্লিটউড। ম্যাচের ২১ মিনিটে অ্যারন লুপালো-বির গোলে এগিয়ে যায় ফ্লিটউড। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় পিছিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সফরকারীরা। ম্যাচের ৫০ মিনিটে ভিক্টর ইয়োকেরেসের গোলে সমতায় ফেরে…

Read More

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাগিচাহাটের উত্তরে খানদিঘী শিকারীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের বাসটি (চট্ট মেট্রো-ব ১১-১১৭০) খানদিঘী শিকারীপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ…

Read More

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য ও সংশ্লিষ্ট চার্জ না বাড়িয়ে নির্ধারিত দামে ভোক্তাপর্যায়ে সিলিন্ডার বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি ও বেসরকারি এলপিজির মূল্যহার পরিবর্তন নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানির আগে এ দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার (২৬ অক্টোবর) কমিশনের কাছে দেওয়া এক লিখিত মতামতে এসব দাবি ও সুপারিশ তুলে ধরে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনটি। ক্যাবের মতে, বর্তমানে নির্ধারিত মূল্যই বাজারে কার্যকরভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না। এ অবস্থায় নতুন করে দাম ও চার্জ বাড়ানো হলে সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হবে। লিখিত মতামতে ক্যাব জানায়, গত…

Read More

জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশে জেবিআইসির একটি কার্যালয় খোলার বিষয়েও আলোচনা হয়। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতার জন্য জেবিআইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিভিন্ন বিধিবিধান…

Read More

গাজীপুরের শ্রীপুরে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে পলাতক ছেলে আনোয়ার হোসেনকে (২৫) আটক করেছেন স্থানীয়রা। প্রতিবেশীর বাড়িতে মোবাইল ফোন চার্জ দিতে গেলে মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাবাকে হত্যার পর থেকে আনোয়ার পলাতক ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে প্রতিবেশীর বাড়িতে ফোন চার্জ দিতে গেলে স্থানীয়রা তাকে দেখতে পান। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া করে তাকে আটক করেন। পরে একটি নারিকেলগাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায়…

Read More

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন জাপানি বিনিয়োগ এবং এর ফলে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাকে স্বাগত জানিয়ে এ বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রচেষ্টার প্রশংসা করেছেন। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরা হয়। গত ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি জাপান সফরের দ্বিতীয় দিনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতা এ উপলক্ষে ঘোষিত বড় ধরনের বিনিয়োগ উদ্যোগগুলোকে স্বাগত জানান। তাঁরা টেকসই সরবরাহব্যবস্থা, উন্নত যোগাযোগ এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা জোরদারে একমত হন।…

Read More

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের যাতায়াতের পাশাপাশি রাতযাপনের সুযোগও থাকছে। এ নিয়ে আগের নির্দেশনায় যে জটিলতা তৈরি হয়েছিল, তা কাটাতে নির্দেশনা সংশোধন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সংশোধিত নির্দেশনা অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিনে যাতায়াত করতে পারবেন। এ সময় দ্বীপে রাতযাপনে কোনো বাধা থাকবে না। দৈনিক গড়ে সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক যাওয়ার সুযোগ পাবেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে এ বিষয়ে সংশোধিত নির্দেশনা জারি করা হয়। এর আগে গত ১২ অক্টোবর অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২৫ অক্টোবর জারি করা নির্দেশনায় জানানো হয়েছিল,…

Read More

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে শামসুন নাহার নামে এক নারীর কাছ থেকে জমি কেনার ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদলপুর নতুনহাট সংযোগ সড়কের বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় আসা ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল এ ছিনতাইয়ে জড়িত। শামসুন নাহার রাউজানের কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জমি নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রি অফিসে যাওয়ার সময় তাঁর ব্যাগে নগদ ২৫ লাখ টাকা ছিল। শামসুন নাহার জানান, সাব-রেজিস্ট্রি অফিসে যাওয়ার পথে একটি মোটরসাইকেল তাঁদের অটোরিকশার সামনে এসে গতিরোধ করে। এ সময় পাশের…

Read More

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজ আহমেদ নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীদের সরকারি বই কেজি দরে বিক্রির অভিযোগ উঠেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজ আহমেদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ে বইগুলো বস্তায় ভরে ভ্যানে তোলার দৃশ্য এলাকাবাসী ভিডিও ধারণ করে ফেসবুকে ছাড়ে। টেন্ডার ছাড়াই গোপনে বই বিক্রির ঘটনাটি প্রকাশ হয়। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অন্যদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। জানা গেছে, প্রতিবছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের বিনামূল্যে বই সংগ্রহ করে বিদ্যালয়টি। অতিরিক্ত চাহিদা দেখিয়ে বই সংগ্রহের পর সেগুলো…

Read More