Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
ব্যবসার জগৎ প্রতিনিয়ত বদলাচ্ছে। আজ জনপ্রিয় কোনো পণ্য কাল বাজার থেকে হারিয়ে যেতে পারে। আজকের ভাইরাল মার্কেটিং কৌশল কয়েক মাস পরই অকার্যকর হয়ে যেতে পারে। প্রযুক্তি বদলায়, গ্রাহকের আচরণ বদলায়, বাজারের নিয়মও বদলে যায়। কিন্তু কিছু ব্যবসায়িক নীতি আছে, যা সময়ের পরীক্ষায় কখনো পুরোনো হয় না। দীর্ঘদিন ধরে সফল প্রতিষ্ঠানগুলো ট্রেন্ডের পেছনে ছোটে না; তারা মানুষের বাস্তব সমস্যার সমাধান করে, গ্রাহকের আস্থা অর্জন করে এবং ধারাবাহিকভাবে নিজেদের উন্নত করে। দীর্ঘমেয়াদে সফল হতে চাইলে প্রতিটি উদ্যোক্তার পাঁচটি বিষয় আয়ত্ত করা জরুরি। ১. বড় সমস্যার সমাধান করুন ব্যবসার উদ্দেশ্য শুধু পণ্য বিক্রি নয়, মানুষের সমস্যার কার্যকর সমাধান দেওয়া। যে সমস্যার গুরুত্ব বেশি,…
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠন। কিন্তু সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পরিবর্তে দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে। সরকারি-বেসরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, করপোরেশন, প্রশাসন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যোগ্য ও দেশপ্রেমিকদের সরিয়ে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীতে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়, জেলা পরিষদ, প্রশাসন, ব্যাংক-বীমা, করপোরেশন—সব জায়গায় এখন নির্লজ্জ দলীয়করণ চলছে। এটি কি নতুন…
বিশ্বজুড়ে মেমোরি চিপের ঘাটতি আরও কয়েক বছর স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। প্রতিষ্ঠানটির পূর্বাভাস, বৈশ্বিক চিপ সংকট ২০২৮ সাল পর্যন্ত আরও তীব্র হতে পারে। এ পরিস্থিতিতে সরবরাহ নিশ্চিতে বিশ্বের শীর্ষ ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি করছে স্যামসাং। বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে স্যামসাং জানায়, তাদের সেমিকন্ডাক্টর বিভাগের পরিচালন মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ২৫০ গুণের বেশি বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বের শীর্ষ পাঁচটি ডেটা সেন্টার অপারেটরের সঙ্গে ইতোমধ্যে দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি হয়েছে। পাশাপাশি আরও পাঁচটি বড় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। তবে বাণিজ্যিক গোপনীয়তার কারণে এসব…
বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস ২০২৭ সালের ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কটের ঘোষণা দিয়েছে। নতুন বিভাগ চালুর প্রতিবাদে কোনো গান বা অ্যালবাম গ্র্যামির বিবেচনার জন্য জমা দেবে না ব্যান্ডটির সাত সদস্য— আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জংকুক। বুধবার (২৯ জুলাই) ইনস্টাগ্রামে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় বিটিএস। সম্প্রতি গ্র্যামি অ্যাওয়ার্ডসের আয়োজক প্রতিষ্ঠান দ্য রেকর্ডিং একাডেমি ২০২৭ সাল থেকে ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ নামে নতুন একটি বিভাগ চালুর ঘোষণা দেয়। এতে কে-পপ, জে-পপ, সি-পপসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলের পপ সংগীতকে অন্তর্ভুক্ত করা হবে। যদিও অনেকেই এটিকে এশীয় শিল্পীদের জন্য নতুন সুযোগ হিসেবে দেখছেন, সমালোচকদের একটি অংশের মতে, এ…
বগুড়ার শেরপুরে ককটেল বিস্ফোরণ, হামলা ও সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান (৪৮) এবং শাহবন্দেগী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন (৫৫)। আব্দুল হান্নান মামলার এজাহারভুক্ত আসামি এবং তোফাজ্জল হোসেন তদন্তে প্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে গোপন সংবাদের আলোকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৪২৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারার পাশাপাশি ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫ ধারায় রুজু…
বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি রিসোর্টে পুলিশের পরিচয়ে প্রবেশ করে কর্মচারীদের জিম্মি রেখে ডাকাতির অভিযোগ উঠেছে। মুখোশধারী দুর্বৃত্তরা গভীর রাতে রিসোর্টে ঢুকে নগদ টাকা, মোবাইল ফোন, বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর এলাকায় অবস্থিত গ্রিন গার্ডেন রিসোর্টে এ ঘটনা ঘটে। শাজাহানপুর থানায় দায়ের করা অভিযোগে রিসোর্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্রিন হাউজিং অ্যান্ড এনার্জি লিমিটেডের ম্যানেজার মানস মিস্ত্রী জানান, রাত ১২টার দিকে পাঁচ থেকে সাতজন মুখোশধারী ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে রিসোর্টের প্রধান ফটকে এসে ভেতরে আসামি রয়েছে বলে গেট খুলতে বলেন। তাদের হাতে ওয়াকিটকিও ছিল। গেট খোলার পর রাতের…
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে কথিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তাকে ট্রাইব্যুনালে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম অংশ নেন। এর আগে, গত ২৭ জুলাই এ মামলায় প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা…
ঢাকায় তিন দিনের সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। এটি বাংলাদেশে তার প্রথম সফর। বৃহস্পতিবার (৩০ জুলাই) তার ঢাকায় পৌঁছানোর তথ্য জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, সার্জিও গোরের এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখবে। সফরের প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন সার্জিও গোর। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।…
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মনিরুল হকের জবানবন্দি গুম ও হত্যার ঘটনায় মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মনিরুল হক। সাক্ষ্যতে তিনি বরিশালের পাথরঘাটায় এক অভিযানে জিয়াউল আহসানের নির্দেশে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্য নজরুলসহ কয়েকজনকে হত্যা করে বস্তায় বেঁধে পেট কটে লাশ নদীতে ফেলার বর্ণনা তুলে ধরেন। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রসিকিউটর মীজানুল ইসলাম, শাইখ মাহদী, আব্দুস সাত্তার পালোয়ান উপস্থিত ছিলেন। অপরদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাইদুর রহমান ও নাজনীন আহসান। বেলা সাড়ে ১০টার পর সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মনিরুল হক কাঠগড়ায় বসে…
সন্তানকে সম্পত্তি হস্তান্তরের পরও বাবা-মা যেন জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগদখল করতে পারেন, এমন বিধান যুক্ত করে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা নিয়ে বেসরকারি সংস্থা ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, আমরা একটি আইন নিয়ে কাজ করছি। বাংলাদেশে অধিকাংশ দেওয়ানি মামলাই সম্পত্তির বণ্টন ও হিসাব-নিকাশসংক্রান্ত। তাই সম্পত্তি হস্তান্তর আইনে কিছু পরিবর্তনের পরিকল্পনা করেছি। মুসলিম আইনে হেবা, হিন্দু আইনে উইল এবং মুসলিম আইনে অসিয়তনামার বিধান রয়েছে। কিন্তু বাবা-মা সন্তানদের নামে হেবা করে সম্পত্তি দিয়ে দিলে সঙ্গে…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম