Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (২৯ জুলাই) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জেএটিআই) ‘দেওয়ানি মামলা নিষ্পত্তিতে বিলম্ব নিরসন: বাংলাদেশ ও জাপানের যৌথ অভিজ্ঞতা’ শীর্ষক এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আজ এসব কথা বলেন। আইন ও বিচার বিভাগ এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর যৌথ উদ্যোগে সেমিনারটির আয়োজন করা হয়। আইনমন্ত্রী বলেন, দেশে দীর্ঘদিন ধরে বিচারাধীন দেওয়ানি মামলার জট নিরসনে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। আইনমন্ত্রী বলেন, বিচারপ্রক্রিয়াকে আরও দ্রুত, দক্ষ ও জনবান্ধব করতে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, দেশি-বিদেশি অভিজ্ঞতা বিনিময় এবং…
বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বে এসেছে পরিবর্তন। মেহেদী হাসান মিরাজকে সরিয়ে লিটন কুমার দাসকে নতুন ওয়ানডে অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে সহ-অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে। বুধবার (২৯ জুলাই) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে নতুন নেতৃত্বের ঘোষণা দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এর ফলে টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও বাংলাদেশ দলের নেতৃত্বে থাকবেন লিটন। দুই ফরম্যাটেই তার ডেপুটির দায়িত্ব পালন করবেন তাওহীদ হৃদয়। অন্যদিকে টেস্ট দলের নেতৃত্বে কোনো পরিবর্তন আনা হয়নি। নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন। এ ফরম্যাটে সহ-অধিনায়ক থাকছেন মেহেদী হাসান মিরাজ। গত কয়েকদিন ধরেই ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তনের…
আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা আরও সহজ ও আধুনিক করতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিসহ সেবা বাণিজ্য প্রসারের লক্ষ্যে চালু করা হয়েছে ব্যাংক-ইন্টারমিডিয়েটেড ফ্রেমওয়ার্ক। এর আওতায় প্রবর্তিত ‘ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্টের (ডিভিএ) মাধ্যমে এখন থেকে সহজেই বৈশ্বিক ই-কমার্স ও আন্তর্জাতিক নানা খাতে বৈদেশিক মুদ্রা লেনদেন করা যাবে। আজ বুধবার (২৯ জুলাই) এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। ওই সার্কুলার অনুযায়ী, প্রতিটি গ্রাহকের ডিভিএ সংশ্লিষ্ট ব্যাংকের নিয়ন্ত্রণাধীন একটি মাস্টার ডিভিএর অধীনে পরিচালিত হবে। ফলে গ্রাহকের লেনদেন, ব্যালেন্স এবং অর্থের ব্যবহার ব্যাংক রিয়েল-টাইম বা রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করতে পারবে। একইসঙ্গে ব্যাংকগুলোকে প্রতিটি লেনদেনের মিরর লেজার সংরক্ষণ, নিরীক্ষা-উপযোগী রেকর্ড রাখা…
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে নয়াদিল্লি। প্রধানমন্ত্রীকে ইতোমধ্যে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং খুব শিগগিরই এ সফর বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, সফরের সময়সূচি নির্ধারণ বাংলাদেশের প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের বিষয়। তবে ভারতের পক্ষ থেকে তাকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা হচ্ছে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক…
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) স্বাক্ষরের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ আগস্ট দুই দেশের মধ্যে এ চুক্তি সই হতে পারে। বুধবার (২৯ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সিইপিএ চুক্তির চূড়ান্ত দফার আলোচনা করতে বাংলাদেশের একটি বাণিজ্যিক প্রতিনিধিদল বর্তমানে দক্ষিণ কোরিয়া সফর করছে। একই সময়ে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও সম্পদমন্ত্রী কিম জং-ক্বানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকায় আসছে। এর আগে মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে টেলিফোনে সিইপিএ চুক্তি নিয়ে আলোচনা করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী কিম জং-ক্বান। দুই দেশের মধ্যে হওয়া এ আলোচনা ইতিবাচক ছিল বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।…
শাপলা চত্বর হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বুধবার সকালে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতে হাজিরা দেন লতিফ সিদ্দিকী। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, মতিঝিলের শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি ১০ নম্বর আসামি। পুলিশ গ্রেপ্তার না করলে আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে…
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ইরানকে উন্নত কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (ম্যানপ্যাডস) সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন বলে দাবি করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে কূটনৈতিক ও সামরিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চীনে তৈরি এই ক্ষেপণাস্ত্রের প্রথম চালান ইরানে পৌঁছাতে পারে। প্রতিবেদনে বলা হয়, আনুমানিক ৬ থেকে ৭ কোটি মার্কিন ডলারের এ সামরিক চুক্তির আওতায় ইরান ৩০০ থেকে ৪০০টি ‘কিউডব্লিউ-১২’ (QW-12) এবং ‘এফএন-১৬’ (FN-16) মডেলের ম্যানপ্যাডস পেতে পারে। সামরিক বিশেষজ্ঞদের মতে, এসব ইনফ্রারেড-নির্দেশিত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিচু দিয়ে উড়ে আসা যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ড্রোন প্রতিহত করতে সক্ষম। একই সঙ্গে এগুলো হালকা…
ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও দুর্যোগ মোকাবিলায় ঢাকা ও আশপাশের এলাকার জন্য এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল এবং জাতীয় পর্যায়ে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, ভূমিকম্প-পরবর্তী উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রমে অংশ নিতে এক লাখ স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হবে। ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের ডাটাবেজ প্রস্তুত হয়েছে। দ্রুত আরও ৩০ হাজার স্বেচ্ছাসেবককে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। বৈঠকে ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের…
সুন্দরবনের বাঘ ও এর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বুধবার (২৯ জুলাই) বিশ্ব বাঘ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। এবারের বিশ্ব বাঘ দিবসের প্রতিপাদ্য ‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’। পরিবেশমন্ত্রী বলেন, বাঘ বাংলাদেশের জাতীয় প্রাণী এবং সুন্দরবনের প্রাকৃতিক পাহারাদার। এটি একটি ‘কিস্টোন স্পিসিস’ হিসেবে বনের খাদ্যশৃঙ্খল ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বাঘ সংরক্ষণ শুধু একটি প্রাণী রক্ষার বিষয় নয়; এর সঙ্গে সুন্দরবনের অন্যান্য প্রাণী, বনজ সম্পদ, খাদ্য, প্রজননক্ষেত্র ও সামগ্রিক প্রতিবেশ ব্যবস্থার সুরক্ষা জড়িত। মন্ত্রী আরও বলেন, বন্যপ্রাণীর…
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বাধার মুখে পড়ার পর আবারও হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার কিছু পরে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে এনসিপির নেতাদের গাড়িবহর হবিগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করে। পথিমধ্যে শ্রীমঙ্গল উপজেলার চা-কন্যা এলাকায় পুলিশ গাড়িবহরটি থামিয়ে দেয়। এতে প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন এনসিপির নেতাকর্মীরা। পরে বিকেল ৫টা ৫ মিনিটের দিকে পুলিশের বাধা অতিক্রম করে তারা পুনরায় হবিগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করেন। ঘটনায় কিছু সময় এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও শেষ পর্যন্ত গাড়িবহরটি গন্তব্যের পথে রওনা দেয়। তবে কী কারণে এনসিপির গাড়িবহর থামানো হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বা প্রশাসনের পক্ষ…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম