Author: admin

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আলোচিত ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। একই নামের এই সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা লীসা গাজী। ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও পরীমণি। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে আগামী সোমবার। নির্মাতা সূত্র জানায়, রবীন্দ্রনাথের গল্প থেকে অনুপ্রাণিত হলেও চলচ্চিত্রটি হুবহু পুনর্নির্মাণ নয়। বরং বর্তমান সময় ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ভাষায় গল্পটি তুলে ধরা হবে। ‘শাস্তি’ রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শক্তিশালী ও মানবিক ছোটগল্প হিসেবে বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছে। গ্রামীণ সমাজব্যবস্থা, পারিবারিক সম্পর্ক, পুরুষতান্ত্রিক মানসিকতা এবং নারীর নীরব আত্মত্যাগ—এই গল্পের মূল উপজীব্য। গল্পে দুই ভাই চিদাম ও দুখিরামের পারিবারিক…

Read More

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য বলে দাবি করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা হতাহতের জন্য ‘সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজদের’ দায়ী করেন। তার ভাষ্য অনুযায়ী, এসব গোষ্ঠী সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে ‘নিরপরাধ ইরানিদের’ হত্যা করছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম ইরানের কুর্দি-অধ্যুষিত এলাকাগুলোতে সবচেয়ে বেশি সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে এবং অতীতেও সেখানে একাধিকবার বড় ধরনের অস্থিরতা দেখা গেছে। এদিকে শনিবার (১৭ জানুয়ারি)…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট গঠন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, ‘জুলাই যোদ্ধাদের পরিবারগুলোর কল্যাণ ও দেখভালের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ভেতরে আলাদা একটি ডিপার্টমেন্ট গঠন করা হবে। ইনশাআল্লাহ, বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারলে শহীদ পরিবার ও আহতদের কষ্ট লাঘবে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পালন করা হবে।’ তিনি বলেন, বিএনপি সরকার পরিচালনার…

Read More

আসন্ন গণভোটে প্রাতিষ্ঠানিক সংস্কার বিষয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রকাশ্য সমর্থন একটি অন্তর্বর্তী প্রশাসনের নিরপেক্ষতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে—সাম্প্রতিক সময়ে এমন প্রশ্ন ওঠার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি স্পষ্টীকরণ ব্যাখ্যা দিয়েছে। প্রেস উইংয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট এবং আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চার আলোকে মূল্যায়ন করলে এ ধরনের সমালোচনার কোনো ভিত্তি নেই। বরং সংকটময় এই সময়ে নীরবতা নিরপেক্ষতার প্রতীক নয়, তা দায়িত্বশীল নেতৃত্বের অভাবকেই নির্দেশ করে। ব্যাখ্যায় উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকার শুধু দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা বা নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য গঠিত হয়নি। দীর্ঘদিনের অপশাসনের ফলে সৃষ্ট শাসনতান্ত্রিক…

Read More

নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ। এ পরিস্থিতিতে বাংলাদেশের দাবি না মানা হলে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে কারণ দেখিয়ে ভারতে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে, সেগুলোকে বৈধ ও যৌক্তিক বলে মনে করছে ইসলামাবাদ। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সন্তোষজনক সমাধান দিতে ব্যর্থ হলে পাকিস্তান বাংলাদেশের পক্ষেই অবস্থান নেবে বলে জানিয়েছে পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যেতে পারে না।…

Read More

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি) ও ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির আরেক মামলার রায় ঘোষণা করবেন আদালত। আগামী ২ ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করা হবে। রোববার (১৮ জানুয়ারি) ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করেন। শুনানিকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান আসামিদের সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেন। অপরদিকে, কারাগারে থাকা একমাত্র আসামি খুরশীদ আলমের আইনজীবী শাহীনুর ইসলাম যুক্তিতর্কে অভিযোগ প্রমাণে ব্যর্থতার দাবি তুলে তার মক্কেলের খালাস চান। এর আগে, গত ১৩ জানুয়ারি রূপন্তীসহ ১৮ জনের…

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা রয়েছে, তবে সেই সক্ষমতা পুরোপুরি কাজে লাগাতে কিছু সমস্যার সমাধান জরুরি। তিনি অভিযোগ করেন, নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে অনেক দল প্রচার কার্যক্রম চালাচ্ছে, যা নির্বাচন পরিবেশের জন্য উদ্বেগজনক। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, “আমরা মনে করি নির্বাচন কমিশন চাইলে একটি সুষ্ঠু নির্বাচন করতে পারে। তবে মাঠপর্যায়ে কিছু সমস্যা রয়েছে, বিশেষ করে আচরণবিধি বাস্তবায়নে কঠোরতা না থাকায় অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে।” এর আগে বিকেল ৪টা…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনি ঐক্যের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি তিনটি আসনে শিগগিরই প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে দলটি। রোববার (১৮ জানুয়ারি) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ২৭ আসনের প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার প্রকাশ করা হয়। এতে দলটির প্রার্থীদের পক্ষে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট চাওয়া হয়েছে। ঘোষিত প্রার্থীদের মধ্যে ঢাকা-১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর-৪ আসনে সদস্যসচিব আখতার হোসেন, কুমিল্লা-৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়-১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা-৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং নোয়াখালী-৬ আসনে জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক…

Read More

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পর্যায়ের সব আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে রোববার (১৮ জানুয়ারি) চূড়ান্ত খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। শিগগিরই অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে। রোববার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাদেশ চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর মতামত গ্রহণ, ওয়েবসাইটে খসড়া প্রকাশ করে সর্বসাধারণের মতামত নেওয়া, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা এবং বিশেষজ্ঞদের অভিমত সংগ্রহসহ একাধিক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করা হয়েছে। এতে আরও বলা হয়, সবার যৌক্তিক প্রত্যাশা ও উদ্বেগ…

Read More

সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। প্রস্তাবিত এই বেতন কাঠামো আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে এবং ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে পুরোপুরি কার্যকর হওয়ার কথা রয়েছে। বর্তমানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা। নতুন বেতন কাঠামোর প্রস্তাবে তা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে প্রায় ১৮ হাজার টাকা বা তার বেশি করার সুপারিশ করা হয়েছে। অপরদিকে সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার বেশি নির্ধারণের পরিকল্পনা রয়েছে। নতুন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত হবে ১:৮। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক…

Read More