Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশ থেকে নতুন কর্মী মালয়েশিয়ায় পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে স্বল্প খরচে কর্মী পাঠানো হবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এ সময় মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। মাহদী আমিন বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় চালু করতে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ে একাধিক ইতিবাচক আলোচনা হয়েছে। এসব বৈঠকে বন্ধ শ্রমবাজার চালু, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং অভিবাসন…

Read More

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহার করে পরিচালিত আন্তর্জাতিক মানবপাচার ও প্রতারণা চক্র মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি খাত ও সচেতন সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বিশ্ব মানবপাচার বিরোধী দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত উচ্চপর্যায়ের জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী চক্র এখন ভুয়া অনলাইন নিয়োগ প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে তরুণ-তরুণী এবং চাকরিপ্রত্যাশীদের বিদেশে নেওয়ার প্রলোভন দেখাচ্ছে। পরে তাদের সাইবার স্ক্যাম সেন্টারে আটকে…

Read More

একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের গ্রাহকেরা এখন চিকিৎসার পাশাপাশি অন্যান্য জরুরি প্রয়োজনেও সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। এ সুবিধা প্রযোজ্য একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করতে যাওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের গ্রাহকদের জন্য। এর আগে বিশেষ ব্যবস্থার আওতায় গ্রাহকেরা শুধু নিজের চিকিৎসার খরচের জন্য অর্থ উত্তোলন করতে পারতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাবা-মা, স্বামী বা স্ত্রী, সন্তান ও ভাই-বোনের চিকিৎসার পাশাপাশি অন্যান্য জরুরি প্রয়োজনেও সর্বোচ্চ…

Read More

পাঁচ দিনের বিরতির পর আবারও ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টা থেকে শুরু হওয়া হামলায় দক্ষিণ ইরানের আবাদান, বন্দর আব্বাস, বুশেহর, কেশমসহ একাধিক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রয়টার্সের বরাত দিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলার চেষ্টার জবাব হিসেবে এ অভিযান চালানো হচ্ছে। এর আগে বুধবার মিসরের দামিয়েত্তা বন্দরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাসবাহী ট্যাংকারে ইরানি ড্রোন আঘাত হানে বলে দাবি করে যুক্তরাষ্ট্র। একই সময়ে জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এসব ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড…

Read More

অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্য পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৯ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ডিসকোর্স ন্যাশনালস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশকে এগিয়ে নিতে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, তা নিয়ে প্রধানমন্ত্রী সবসময় ভাবেন। নিজের কাজের মাধ্যমে তিনি ইতোমধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন, দেশের সামনে বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে তরুণদের মেধা, সামর্থ্য ও দেশপ্রেমের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করার…

Read More

দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে (প্রথমার্ধে) ইতিহাসের সর্বোচ্চ ১ হাজার ৩১৬ কোটি ৪৮ লাখ টাকা সমন্বিত লোকসান করেছে। এক বছর আগে একই সময়ে ব্যাংকটির সমন্বিত মুনাফা ছিল ৬৭ কোটি ৪০ লাখ টাকা। মঙ্গলবার (২৯ জুলাই) পরিচালনা পর্ষদের সভা শেষে প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ তথ্য জানা গেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথমার্ধে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ১০ পয়সা। এর মধ্যে শুধু এপ্রিল-জুন প্রান্তিকেই লোকসান হয়েছে ১ হাজার ২৮ কোটি ২৬ লাখ টাকা। আর সহযোগী প্রতিষ্ঠান বাদ দিয়ে একক হিসাবে ব্যাংকটির লোকসান হয়েছে ১ হাজার ৩২৬ কোটি ৮১…

Read More

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমার নীতিগতভাবে সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে এই প্রত্যাবাসন কবে শুরু হবে বা কত সময়ের মধ্যে শেষ হবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানাননি তিনি। বুধবার (২৯ জুলাই) মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে-এর বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়। আনোয়ার ইব্রাহিম বলেন, পারস্পরিক সমঝোতার আওতায় মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গাকেও প্রথম ধাপে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। তিনি এ সিদ্ধান্তকে রোহিঙ্গা সংকট সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি ছিল না। তবে দুই…

Read More

পেপ্যাল, পেওনিয়ার ও স্ট্রাইপের মতো আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মকে দেশের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করার পথ খুলতে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ফ্রিল্যান্সিং, ই-কমার্স ও বৈদেশিক সেবার লেনদেন আরও সহজ ও আধুনিক হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (২৯ জুলাই) এ-সংক্রান্ত নির্দেশনা দেশের সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী (এডি) ব্যাংকের কাছে পাঠানো হয়েছে। নতুন নীতিমালায় বলা হয়েছে, অনুমোদিত ব্যাংকগুলো বিদেশি পেমেন্ট প্ল্যাটফর্ম ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে গ্রাহকদের বহির্মুখী বৈদেশিক অর্থ পরিশোধের সুবিধা দিতে পারবে। এসব প্রতিষ্ঠানকে ক্রস-বর্ডার ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (সিডিপিএসপি) হিসেবে বিবেচনা করা হবে। নীতিমালার আওতায় ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ) চালুর সুযোগ…

Read More

গাজায় দীর্ঘদিনের সামরিক অভিযান ও চলমান সংঘাতের প্রভাবে তীব্র মানসিক চাপে পড়ে একের পর এক আত্মহত্যা করছেন ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ১৬ জন সেনা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদপত্র হারেৎস। বুধবার (২৯ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যাকারীদের মধ্যে সম্প্রতি মাত্র দুই দিনের ব্যবধানে দুই নারী সেনা সদস্যও রয়েছেন। তাদের একজন মিসর সীমান্তসংলগ্ন বারদেলাস ব্যাটালিয়নে এবং অন্যজন তেল আবিবের কাছে গ্লিলট সামরিক ঘাঁটির গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। হারেৎস জানায়, গোয়েন্দা বিভাগে কর্মরত ওই সেনা সদস্য মানসিক অবসাদের কারণে আগেই সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি অথবা কাজের চাপ কমানোর…

Read More

সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়া, টেস্ট বাণিজ্য, কমিশনভিত্তিক রোগী রেফার এবং অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (২৯ জুলাই) রাজধানীতে ‘বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি নিরসন: সর্বজনীন স্বাস্থ্যসেবার উপযোগী সেবা নিশ্চিত করতে ব্যয় দক্ষতার একটি দ্রুত প্রতিষ্ঠানভিত্তিক মূল্যায়ন’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেন্ট রিসার্চ সেন্টার (পিপিআরসি) এবং স্বাস্থ্য অর্থনীতি ইউনিট। মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে দায়িত্ব পালন করে পাশের বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচার করা, রোগীকে নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাতে পাঠানো কিংবা কমিশনের ভিত্তিতে চিকিৎসাসেবা দেওয়ার…

Read More