Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
আয়নাঘরের আলামত নষ্ট ও প্রমাণ গোপনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। শনিবার (১ আগস্ট) রাজধানীর উত্তরায় র্যাব-১ সদরদপ্তরে থাকা র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা ‘আয়নাঘর’ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, তদন্তের সময় দেখা গেছে, ভুক্তভোগীদের বর্ণনার সঙ্গে বন্দিশালার কিছু বিষয় মিলছিল না। পরে অনুসন্ধানে কয়েকটি জায়গা দেয়াল দিয়ে ঢেকে রাখার বিষয়টি সামনে আসে। দেয়াল সরানোর পর সেখানে ২২টি কক্ষের সন্ধান পাওয়া যায়। তিনি জানান, ওই স্থানে একটি ‘ডেথ সেল’সহ মোট ২৯টি কক্ষ ছিল। এসব ঘটনায় সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই বেঠক হয়। বৈঠকে সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে। এর ইঙ্গিত হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য বিদ্যমান ট্রাভেল অ্যাডভাইজরির ইতিবাচক সংশোধন করেছে। তার ভাষ্য, এটি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা দেবে যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত। আগামী মাসে ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা…
বেসরকারি খাতের বিদ্যমান সমস্যা ও করণীয় নিয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের শিল্প ও ব্যবসা খাতের বর্তমান পরিস্থিতি, জ্বালানি সংকট এবং বেসরকারি খাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ব্যবসায়ীদের মতামত নেন প্রধানমন্ত্রী। এ সময় বন্ধ কলকারখানা পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ব্যবসায়ীদের সহযোগিতা চান সরকারপ্রধান। বৈঠকে ব্যবসায়ীরা শিল্প খাতে আর্থিক প্রণোদনা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং বেসরকারি খাতের জন্য সহজ আইনগত কাঠামো ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। বৈঠকে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ দেশের শীর্ষস্থানীয় উদ্যোক্তারা অংশ নেন। ম্যাংগোটিভি /আরএইচ
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুই আসামিকে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৩০ জুলাই) জামালপুরের সরিষাবাড়ী আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী থাকাকালে একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের টকশোতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেন ডা. মুরাদ হাসান। এ ঘটনায় জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহসভাপতি ও সাবেক ছাত্রদল নেতা লায়ন রুমেল সরকার মামলা করেন। মামলায় ডা. মুরাদ হাসানের পাশাপাশি চট্টগ্রামের পটিয়ার মহি উদ্দিন হেলাল নাহিদকে আসামি…
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী বুধবার (৫ আগস্ট) উদ্বোধন করা হবে। সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করবেন। শনিবার (১ আগস্ট) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রত্নতত্ত্ব ও জাদুঘর) দীপংকর বিশ্বাস এ তথ্য জানান। তিনি জানান, জাদুঘর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী ৫ আগস্ট উদ্বোধনের জন্য সময় দিয়েছেন। উদ্বোধনের পর জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের বিভিন্ন পর্যায়ের তথ্য-উপাত্ত সংরক্ষণের লক্ষ্যে গণভবনে প্রতিষ্ঠা করা হয়েছে এই স্মৃতি জাদুঘর। জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের আলোকচিত্র, ভিডিও, দলিল-দস্তাবেজ, শহীদদের স্মৃতিচিহ্ন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংরক্ষণ…
বগুড়ার কাহালু উপজেলায় পিকআপ ভ্যান ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বৌ-বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আদমদীঘি থেকে মাছের রেনুপোনা বিক্রি শেষে একটি পিকআপ ভ্যান বগুড়া শহরের দিকে ফিরছিল। পথে বৌ-বাজার এলাকায় একটি শ্যামলী পরিবহনের বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ চারজন নিহত হন। নিহতরা সবাই পিকআপ ভ্যানের আরোহী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকের চালক…
কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্র পরিচালিত দুটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর দাবি, কুয়েতের আহমদ আল-জাবের বিমানঘাঁটি এবং বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। ইরানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, সাম্প্রতিক মার্কিন হামলার জবাবে ‘অপারেশন সায়েকেহ’-এর অংশ হিসেবে কুয়েতের আল-জাবের ঘাঁটিতে আত্মঘাতী ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়। এতে বিমান আশ্রয়কেন্দ্র, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণাগার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়। একই সঙ্গে বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে ‘অপারেশন থান্ডার’-এর আওতায় উন্নত ড্রোন দিয়ে হামলা চালানোর কথাও জানিয়েছে তেহরান। ইরানের দাবি, হামলায় বিদ্যুৎ উৎপাদন…
২০২৪ সালের ১ আগস্ট (৩২ জুলাই) বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচিতেও দেশের বিভিন্ন স্থানে বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবার কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কয়েকটি স্থানে বেশকিছু শিক্ষার্থীকে আটক করা হয়। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন ১৬ জুলাই সংঘর্ষে রূপ নেয় এবং প্রাণহানির ঘটনা ঘটে। এই ঘটনাকে ‘জুলাই গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করা হয়। এরপর ২১ জুলাই, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে কোটা সংস্কারের পক্ষে রায় দিলেও ক্ষোভ প্রশমিত হয়নি। আন্দোলনকারীরা তখন জানায়, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই মাস চলতেই থাকবে। ফলে তারা ১ আগস্টকে ৩২ জুলাই, ২…
বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পরিকল্পনা বাতিল করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফুটবল সংস্থাগুলোর তীব্র বিরোধিতা, বিশ্বকাপ বয়কটের হুমকি এবং সাবেক ফুটবলারদের সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিফা সভাপতি জানিয়েছেন, প্রস্তাবটি ফুটবল অঙ্গনে বিভক্তির সৃষ্টি করেছে। তাই এটি আর সংস্থার মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে পরিকল্পনাটি আর এগিয়ে নেওয়া হবে না। এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২১১টি সদস্য দেশের প্রতিটিকে ৪ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দেন। বিনিময়ে পুরুষ ও নারী বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোতে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনায় সমর্থন চাওয়া হয়েছিল। গত বৃহস্পতিবার এ পরিকল্পনার বিরুদ্ধে একযোগে অবস্থান নেয় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার…
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘদিনের কড়াকড়ি অবস্থান থেকে কিছুটা সরে এসে নীতি সুদহার (রেপো রেট) ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রেপো রেট ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়া স্ট্যান্ডিং লেন্ডিং ফেসিলিটি (এসএলএফ) রেট ১১ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে। তবে স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি (এসডিএফ) রেট ৭ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট (এমপিডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও মনিটারি পলিসি কমিটির (এমপিসি) সভাপতি মো. মোস্তাকুর রহমান এফসিএমএর সভাপতিত্বে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম সভায়…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম