Author: admin

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। সোমবার (৮ জুন) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহান শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। এর আগে রোববার (৭ জুন) রাতে ইরান ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করেছে। হামলার পর উত্তর ইসরায়েলের হাইফাসহ বিভিন্ন এলাকায় সতর্কসংকেত জারি করা হয়।…

Read More

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের (সমমর্যাদার সহ) সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) বেতন নির্ধারণ করে দিয়েছে অর্থ বিভাগ। এখন থেকে তাদের মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা। আগে তারা জাতীয় বেতন স্কেল, ২০১৫ নবম গ্রেডে (২২০০০-৫৩০৬০ টাকা) নিয়োগ পেতেন। অর্থাৎ মূল বেতন ছিল ২২ হাজার টাকা। সেই হিসাবে তাদের মূল বেতন এখন বাড়লো। সম্প্রতি এ বেতন নির্ধারণ করে দিয়ে অর্থ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। এর আগে গত ৩১ মার্চ এ বিষয়ে মতামত জানতে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থ বিভাগ চিঠিতে জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি চাকরির বাইর থেকে…

Read More

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বড় ধরনের সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন কর্মসূচি চালু, ভাতার পরিমাণ বৃদ্ধি এবং উপকারভোগীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রথমবারের মতো জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য মাসিক সম্মানী ভাতা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে মোট বরাদ্দ বাড়িয়ে ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা করা হচ্ছে। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ১৬ হাজার ৭৩১ কোটি টাকা। ফলে বরাদ্দ বাড়ছে প্রায় ২৮ হাজার কোটি টাকা। শহীদ পরিবার ও আহতদের জন্য নতুন ভাতা নতুন কর্মসূচির আওতায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত…

Read More

ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পরও তেহরানের সঙ্গে একটি সমঝোতা বা চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এমন কোনো চুক্তি হলে তা মেনে নেওয়া ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অন্য কোনো বিকল্প থাকবে না। রোববার (৭ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সব সিদ্ধান্ত আমিই নিই, সিদ্ধান্ত তিনি (নেতানিয়াহু) নেন না।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি হলে তা মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না। মার্কিন প্রেসিডেন্ট জানান, ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক হামলা সত্ত্বেও কূটনৈতিক সমাধানের বিষয়ে তার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। যুক্তরাষ্ট্র…

Read More

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। প্রাথমিকভাবে রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া রাজধানী ঢাকাসহ দেশের আরও কয়েকটি এলাকায় কম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আকস্মিক এ ভূমিকম্পে অনেকেই আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। শুধু বাংলাদেশ নয়,…

Read More

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলোর আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী রোববার থেকে এই সুনির্দিষ্ট বেঞ্চের কার্যক্রম কার্যকর হবে। রোববার (৭ জুন) আপিল বিভাগের এজলাসে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এই উদ্যোগের ফলে নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোর আপিল নিষ্পত্তিতে বছরের পর বছর ধরে চলা দীর্ঘসূত্রতার অবসান ঘটবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। সম্প্রতি নিম্ন আদালতে ঘোষিত চাঞ্চল্যকর শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায়ের প্রসঙ্গ টেনে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আজকে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার…

Read More

দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের ফ্যাসিবাদী শাসন শুধু দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, বরং শিক্ষা ব্যবস্থাকেও বিপর্যস্ত করে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, ‘গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা।’ তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ অর্জন থেকে শুরু করে ইতিহাসের প্রতিটি পর্যায়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে। শিক্ষা দীক্ষায়- জ্ঞানে বিজ্ঞানে- প্রযুক্তিতে নিজেদেরকে প্রস্তুত রাখতে না পারলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কষ্টকর হয়ে পড়বে।’ রোববার (৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে চীন মৈত্রী…

Read More

দেশের কোথাও বিদ্যুতের কোনো সংকট নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, যেখানে লোডশেডিং হচ্ছে সেটি ঝড়ের কারণে অথবা লাইন সংস্কারের জন্য সরবরাহ বিঘ্ন হচ্ছে। আজ রোববার (৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে একজন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী এমন কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ বলেন, আমি আগেও বলেছি, এখন বলছি—আমাদের বিদ্যুতের ঘাটতি নেই। লোডশেডিংয়ের ডেফিনেশনটা (সংজ্ঞা) একটু পরিবর্তন করতে হবে। লোডশেডিং সেটাই যেটা আমার বিদ্যুতের সরবরাহ না থাকলে লোডশেডিং হয়। আর যেটা ঝড়-বৃষ্টি প্রাকৃতিক কারণে গাছ পড়ে দিয়ে যদি তার ছিঁড়ে যায়, সেটা লোডশেডিং না। তবে জ্বালানি মন্ত্রীর এমন…

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। বিসিবির পরিচালক হওয়ার পর সভাপতি পদে তিনি একক প্রার্থী হওয়ায় কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই নির্বাচিত হন। ফলে নতুন সভাপতি নির্ধারণে পরিচালকদের কোনো ভোটাভুটির প্রয়োজন পড়েনি। সবমিলিয়ে বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন দেশের সাবেক এই অধিনায়ক। এর আগে বিসিবির সর্বশেষ অ্যাডহক কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এদিকে বোর্ডের নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। তিনি পেয়েছেন ৬৬ ভোট। আজ রোববার (৭ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আট মাসের ব্যবধানে এটি বিসিবির দ্বিতীয় নির্বাচন।…

Read More

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি বলেন, রায় কার্যকরের বিষয়ে সুপ্রিম কোর্টের নজরে বিষয়টি আনা হবে এবং ডেথ রেফারেন্সের কার্যক্রম আইনানুগভাবে দ্রুত এগিয়ে নিতে অনুরোধ জানানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রামিসার ঘটনায় আদালতে ন্যায়বিচার হয়েছে। দেশের বিচারিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ নজির। একই সঙ্গে পুলিশের দ্রুত গ্রেপ্তার ও তদন্ত কার্যক্রমও প্রশংসনীয়।’ তিনি আরও বলেন, রামিসা মামলা ছাড়াও গজারিয়ায় কিশোরী ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন আলোচিত অপরাধের ঘটনায় পুলিশের ভূমিকা মূল্যায়ন করা হবে। দায়িত্বশীল ও কার্যকর ভূমিকার জন্য সংশ্লিষ্ট সদস্যদের…

Read More