Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
গ্রিসে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় আকাশে দুটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ডেনিশ পাইলট এবং অপরজন গ্রিক ফায়ার সার্ভিসের লিয়াজোঁ কর্মকর্তা। তবে অলৌকিকভাবে বেঁচে গেছেন অপর হেলিকপ্টারে থাকা এক ব্রিটিশ পাইলট ও গ্রিক সমন্বয়কারী। রোববার (২ আগস্ট) দেশটির রাজধানী এথেন্স থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে অ্যাটিকা-বোয়োশিয়া সীমান্ত এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা যায়, অস্ট্রেলিয়ার ‘ম্যাকডারমট এভিয়েশন’ থেকে লিজ নেওয়া দুটি বেল হেলিকপ্টার দাবানল নেভানোর অভিযানে অংশ নিয়েছিল। আকাশে উড়ন্ত অবস্থায় একটি হেলিকপ্টারের রোটরের (পাখা) সঙ্গে অপরটির সজোড়ে ধাক্কা লাগলে সেটিতে আগুন…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ২০২৪ সালের ৩ আগস্ট (শনিবার) বা ৩৪ জুলাই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশাল সমাবেশে তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগে এক দফা দাবি ঘোষণা করেন। আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়কারী নাহিদ ইসলাম বিকেল ৫টার দিকে সর্বস্তরের হাজারো মানুষের উপস্থিতিতে এই ঘোষণা দেন ও শেখ হাসিনার সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করেন। এর আগে ৩৪ জুলাই (শনিবার) সকালে শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে বলেন, ‘গণভবনের দরজা খোলা। আমি আন্দোলনরত ছাত্রদের সঙ্গে বসতে চাই ও তাদের কথা শুনতে চাই। আমি কোনো সংঘাত চাই না।’ তবে, শেখ হাসিনার আহ্বান প্রত্যাখ্যান…
আয়করদাতাদের স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করতে বিশেষ প্রণোদনার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে করদাতারা পরিশোধযোগ্য করে ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫ হাজার টাকা) পর্যন্ত কর ছাড় পাবেন। একই সঙ্গে করদাতারা এখন ঘরে বসেই অনলাইনে ই-রিটার্ন দাখিল এবং বিকাশ, নগদ, রকেট, ডেবিট-ক্রেডিট কার্ডসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। রোববার (২ আগস্ট) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আয়কর আইন, ২০২৩-এর নতুন বিধান অনুযায়ী এ কর প্রণোদনার সুযোগ তৈরি করা হয়েছে। ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর সময়ের মধ্যে আয়কর রিটার্ন…
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী উদযাপন করছেন তাদের বিবাহিত জীবনের ৩১ বছর। বিশেষ এই দিনে স্ত্রী মৌসুমীকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা শেয়ার করেছেন অভিনেতা ওমর সানী। রোববার (২ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত; আমীন।’ ওমর সানীর এই পোস্ট মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের নজর কাড়ে। মন্তব্যের ঘরে অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসার বার্তায় ভরে ওঠে পোস্টটি। ঢালিউডের অন্যতম সফল এই জুটির পরিচয় ১৯৯২ সালে। তখন ওমর সানীর…
ভাঙচুরের দুই মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস (চন্দন কুমার ধর)-এর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। রোববার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই দুই মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুলের শুনানি শেষে আদালত এ রায় দেন। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৩১…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ। তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’ রোববার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক পর্যায়ের আন্ডারওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এ কথা জানান। বিজয়ী দলের সদস্যরা বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী। উপপ্রেস সচিব জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পর্যায়ের এত বড় সাফল্যের জন্য বিশ্ব চ্যাম্পিয়নদের অভিনন্দন জানান। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস…
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে সংশোধিত প্রবিধানমালা অনুযায়ী আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২ আগস্ট) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদরাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা, ২০২৫–এর প্রবিধি ৬৪ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ কমিটিসহ দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে। এছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ৩০…
রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি এসটিএস এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ বিভাগ এক জরুরি বার্তায় জানায়, এসটিএসের কার্যক্রমে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের একটি পক্ষ পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে সিটি করপোরেশনের ১৪ জন কর্মী আহত হন এবং তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সমাধানের উদ্দেশ্যে ঘটনাস্থলে গেলে ডিএনসিসি প্রশাসক, স্থানীয় এমপি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে দাবি করেছে ডিএনসিসি। তবে প্রশাসক ও এমপি আহত হননি। বর্তমানে…
পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি ব্যাংক ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) এবং প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, প্রথম ছয় মাসে প্রাইম ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। অন্যদিকে মার্কেন্টাইল ব্যাংক ও ঢাকা ব্যাংকের ইপিএস কমেছে। রোববার (২ আগস্ট) কোম্পানিগুলোর প্রকাশিত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মার্কেন্টাইল ব্যাংক ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে মার্কেন্টাইল ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০৭ টাকা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৯৮ টাকা। চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ০.২২ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল…
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। গত ২৭ জুলাই আমিরাতের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি কারামুক্ত হন। রোববার (২ আগস্ট) বেনজীর আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, আদালতের দেওয়া জামিনের শর্ত অনুযায়ী বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। তবে তার জামিন ও মুক্তির বিষয়ে বাংলাদেশ পুলিশের ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এ…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম